মঙ্গলবার, ৩রা মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৯শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** যুদ্ধবিধ্বস্ত ইরানে ‘পুনর্গঠন-বাণিজ্য’ করবে চীন, কিনবে সস্তায় তেল *** ঢাকার আইসিইউতে ৭ শতাংশ রোগীর শরীরে ওষুধ-প্রতিরোধী ছত্রাক *** আসিফের অফিস থেকে বিদেশি মদ উদ্ধারের মামলার রায় ৯ই মার্চ *** ট্রেন ও মেট্রো ভাড়ায় ২৫ শতাংশ ছাড় পাবেন প্রতিবন্ধী, প্রবীণ ও শিক্ষার্থী *** যে কারণে পদত্যাগ দুদকের মোমেন কমিশনের *** হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা ইরানের, হুমকিতে পড়বে বাংলাদেশের এলএনজি সরবরাহ *** হরমুজ প্রণালি বন্ধ: ইরান *** কবি নজরুলের নাম বাদ দিয়ে সাইফুর রহমানের নামে অডিটরিয়ামের নতুন নামকরণ হবে *** স্থানীয় নির্বাচনে দলীয় প্রতীক থাকবে কি না, জানালেন প্রতিমন্ত্রী *** জুলাই সনদ ও গণভোট নিয়ে আদেশ আজ

ভারত-মিয়ানমার থেকে ৮৯৮ কোটি টাকার চাল কিনবে সরকার

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৭:৩৩ অপরাহ্ন, ৪ঠা ডিসেম্বর ২০২৪

#

ফাইল ছবি (সংগৃহীত)

দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে ভারত ও মিয়ানমার থেকে এক লাখ ৫০ হাজার টন সিদ্ধ ও আতপ চাল কেনার অনুমোদন দিয়েছে সরকার। এর মধ্যে রয়েছে এক লাখ টন আতপ চাল ও ৫০ হাজার টন সিদ্ধ চাল। এতে মোট ব্যয় হবে ৮৯৮ কোটি ৬২ লাখ টাকা।

বুধবার (৪ঠা ডিসেম্বর) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির ১৫তম বৈঠকে এ প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়।

বৈঠক সূত্রের বরাত দিয়ে গণমাধ্যমের খবরে বলা হয়, মিয়ানমারের মায়ানমার রাইস ফেডারেশন থেকে এক লাখ টন আতপ চাল আমদানির অনুমোদন দেওয়া হয়েছে। খাদ্য মন্ত্রণালয়ের আওতায় খাদ্য অধিদপ্তরের জন্য এ আতপ চাল কেনা হবে। এতে ব্যয় হবে ৬১৮ কোটি টাকা। প্রতি টন চালের দাম পড়বে ৫১৫ মার্কিন ডলার।

অন্যদিকে ২০২৪-২৫ অর্থবছরে আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ৫০ হাজার টন নন বাসমতি সিদ্ধ চাল কেনার অনুমোদন দিয়েছে সরকার। খাদ্য মন্ত্রণালয়ের আওতায় খাদ্য অধিদপ্তর ভারতের পশ্চিমবঙ্গের মন্ডল স্টোন প্রোডাক্ট প্রা. লিমিটেডের কাছ থেকে এ চাল কেনা হবে। এতে ব্যয় হবে ২৮০ কোটি ৬২ লাখ টাকা। প্রতি টন চালের দাম পড়বে ৪৬৭ দশমিক ৭০ মার্কিন ডলার। এতে মোট ব্যয় হবে ২৮০ কোটি ৬২ লাখ টাকা।

ওআ/কেবি


চাল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250