বৃহস্পতিবার, ২৬শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বীর সন্তানদের শ্রদ্ধায় আজ স্মরণ করছে জাতি *** ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক শেখ মামুন খালেদ আটক *** গোলাম রাব্বানীকে সাদিক কায়েমের টেক্সট, স্ক্রিনশট ফাঁস *** ‘আমরা এখন পাকিস্তানি কায়দায় বাংলাদেশি’ *** মিথ্যা ও অপতথ্য ঠেকাতে নতুন প্রকল্প হাতে নিয়েছে তথ্য মন্ত্রণালয়: প্রধানমন্ত্রীর উপদেষ্টা *** দৌলতদিয়ায় ফেরিতে উঠতে গিয়ে বাস নদীতে, হতাহতের শঙ্কা *** কর্মক্ষেত্রে ১৫ শতাংশ সাংবাদিক যৌন হয়রানির শিকার: জরিপ *** সারাদেশের শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা *** কুমার শানুর সঙ্গে সম্পর্ক স্বীকার, বিয়ে করতে চান ৬২ বছর বয়সি কুনিকা *** রান্নার সঙ্গে নারীর যে কোনো নাড়ির সম্পর্ক নেই, তা মানুষ জানুক: তসলিমা নাসরিন

মেকআপ রুমে অভিনেত্রীকে আটকে রাখতেন প্রযোজক

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৫৫ অপরাহ্ন, ২৮শে এপ্রিল ২০২৪

#

ছবি: সংগৃহীত

ভারতীয় হিন্দি চলচ্চিত্রের ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী কৃষ্ণা মুখোপাধ্যায়।তিনি ‘ইয়ে হ্যায় মহব্বত’ ধারাবাহিকের মাধ্যমে নজর কাড়েন। এরপর শুভ সগুন ধারাবাহিকেও কাজ করেন। এই ধারাবাহিকে কাজ করার পর থেকেই আতঙ্কে দিন কাটাছে অভিনেত্রীর। 

অভিনেত্রী জানিয়েছেন, তাকে মেকআপ রুমে আটকে রাখা হতো, এমনকি পাঁচ মাসের বকেয়া টাকাও দেওয়া হয়নি। এই বিষয় নিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। 

নিজের ভেরিফায়েড ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে কৃষ্ণা লিখেছেন, এতদিন আমি নিজের মনের ভেতের জমে থাকা কথাগুলো বলার সাহস পাইনি। কিন্তু ঠিক করেছি আর নয়, এবার সব বলব। গত দেড় বছর ধরে আমি একটা কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি। একা থাকলেই চরম দুশ্চিন্তায় ভুগছি। আতঙ্কিত হয়ে পড়ছি। আর এসবের সূত্রপাত শেষবার যখন আমি দঙ্গল টিভির ‘শুভ সগুন’ ধারাবাহিকে কাজ করেছিলাম। এখন বুঝতে পারছি, ওটা আমার জীবনের সবচেয়ে বড় ভুল সিদ্ধান্ত ছিল।

আরো পড়ুন: শাকিবের জন্য পাত্রী খুঁজছেন তার পরিবার!

ওই পোস্টে তিনি আরো লেখেন, প্রযোজক কুন্দন সিং তাকে নিয়মিত হয়রানি করতেন। এমনকি অসুস্থ হয়ে পড়লেও আটকে রাখতেন মেকআপ রুমে। এ ছাড়া যখন সে জামা বদলাতো, তখন দরজা এমনভাবে ধাক্কা দিত মনে হতো যেন ভেঙে ফেলবে। এরপর অসুস্থ হয়ে পড়লে সিদ্ধান্ত নেন কাজ বন্ধ করে দেওয়ার।

এই অভিনেত্রী লিখেছেন, পাঁচ মাস হয়ে গেলেও তিনি এখনও বকেয়া টাকা পাননি। অনেকবার দঙ্গল টিভি ও প্রযোজকের অফিসে গিয়েছেন। তবুও কেউ কোনো সহযোগিতা করেননি। সে কারণে তার মনে হচ্ছে, তিনি শেষ হয়ে যাচ্ছেন। ভুগছেন নিরাপত্তাহীনতায়।

কৃষ্ণার ওই ইনস্টাগ্রাম পোস্টে অনেকেই সহমর্মিতা জানালেও মেলেনি অভিযুক্ত প্রযোজকের কোনো বক্তব্য।

এসি/

প্রযোজক মেকআপ রুম

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250