শুক্রবার, ২৭শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৩ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইরানের পক্ষে যুদ্ধে যোগ দিতে প্রস্তুত ইয়েমেনের হুতিরা *** জ্বালানি তেল সংকটে সেচ ব্যাহত, বোরো আবাদ নিয়ে শঙ্কা *** ‘ডিপ স্টেট’ ২০২৯ সাল পর্যন্ত ক্ষমতায় থাকার প্রস্তাব দিয়েছিল: আসিফ মাহমুদ *** কালের কণ্ঠের অনুসন্ধানের আয়নায় লজ্জার অধ্যায় *** ‘যাচাই না করে শেয়ার করা অপরাধ’—ভুয়া কার্ডে ক্ষুব্ধ হানিফ সংকেত *** হরমুজ দিয়ে চলবে বাংলাদেশসহ ৬ বন্ধু দেশের জাহাজ *** গণহত্যা: পাকিস্তান ও তাদের দোসরদের অবস্থানে আজও পরিবর্তন আসেনি *** স্বাধীনতা দিবসের কর্মসূচিতে গীতা পাঠ না রাখার নির্দেশ জামায়াতের *** দেড় বছর পর বরগুনায় ছাত্রলীগের প্রকাশ্যে মিছিল *** বাংলাদেশের স্বাধীনতা দিবসে শুভেচ্ছা জানালেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

ইলন মাস্কের বৈদ্যুতিক ট্রেন তৈরি

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:০০ অপরাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৪

#

ছবি: সংগৃহীত

বৈদ্যুতিক গাড়ি তৈরির পাশাপাশি এবার বৈদ্যুতিক ট্রেনও তৈরি করেছে বিশ্বজুড়ে আলোচিত ইলন মাস্কের মালিকানাধীন গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলা। টেসলার তৈরি ‘গিগা ট্রেন’ নামে ব্যাটারিচালিত বৈদ্যুতিক ট্রেনটি এরই মধ্যে জার্মানির বার্লিন শহরে যাত্রী পরিবহন শুরু করেছে। বার্লিনে অবস্থিত টেসলার গিগা ফ্যাক্টরির কর্মীদের আনা-নেওয়ার জন্য তৈরি বৈদ্যুতিক ট্রেনটি পরিবেশবান্ধব পরিবহন খাতে নতুন অধ্যায় শুরু করবে বলে ধারণা করা হচ্ছে।

টেসলার তথ্যমতে, গিগা ট্রেন আনুষ্ঠানিকভাবে গত ৭ই আগস্ট যাত্রা শুরু করে। এই ট্রেনটি বার্লিন ও ব্র্যান্ডেনবার্গের মধ্যে চলাচল করছে। টেসলার কর্মচারী ও সাধারণ জনগণ উভয়ই বিনা মূল্যে এই ট্রেনে ভ্রমণ করতে পারছেন। প্রতিবার ৫০০ যাত্রী নিয়ে চলাচল করতে পারায় ব্যাটারিচালিত ইলেকট্রিক ট্রেনটির কারণে সপ্তাহে ৫০ টন কার্বন ডাই–অক্সাইড নির্গমন কম হবে।

আরও পড়ুন: ইরানে হিজাব পরা নিয়ে নারীদের ‘বিরক্ত’ করবে না পুলিশ

সিমেন্সের মিরিও বি ব্যাটারি-ইলেকট্রিক প্রযুক্তিনির্ভর গিগা ট্রেনটি ডিজেলনির্ভর ট্রেনের বিকল্প হিসেবে জনপ্রিয়তা পাবে বলে ধারণা করছে টেসলা। এর ফলে ভবিষ্যতে জার্মানির অন্যান্য শহরেও বৈদ্যুতিক ট্রেন চালু করা সম্ভব হবে বলে আশা করছে প্রতিষ্ঠানটি।

সূত্র: ইভি ম্যাগাজিন

এসি/কেবি

বৈদ্যুতিক গাড়ি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250