বুধবার, ১৬ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৩১শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বেক্সিমকোর ৪ প্রতিষ্ঠানের বোর্ড থেকে সরে যাওয়ার আবেদন সালমান এফ রহমানের *** শেখ হাসিনার দেশে ফেরার পথনকশা, সিদ্ধান্ত হতে পারে শুক্রবার *** ‘টি টোয়েন্টি বিশ্বকাপ: কেন ভারতে যাইনি’ শিরোনামে যে দাবি করলেন বিতর্কিত আসিফ নজরুল *** টি-টোয়েন্টি বিশ্বকাপে না যাওয়ার জন্য দায়ী আসিফ নজরুল ও অন্তর্বর্তী সরকার: তদন্ত কমিটি *** সাংবাদিক পুলক চ্যাটার্জির পাওনা ১০ লাখ টাকা পরিশোধ করল সমকাল *** কেন দিল্লির ব্রিকস সম্মেলন এড়িয়ে জাতিসংঘের অধিবেশনে যাচ্ছেন তারেক রহমান *** আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তড়িগড়ি করে রায়, উদ্বেগ নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের *** সাদ্দাম আমলের গোয়েন্দা কর্মকর্তা যুক্তরাষ্ট্রে কীভাবে ঢুকলেন, গ্রেপ্তারের পর যে প্রশ্নগুলো সামনে *** ইউপি নির্বাচনের তারিখ ঘোষণার বিষয়ে সরকার কিছু জানে না: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী *** মোহাম্মদপুরে আওয়ামী লীগের সাবেক এমপিকে ধরে দিলেন ছাত্রদল নেতা-কর্মীরা

শেখ হাসিনা আমলের নির্যাতনের অবসান, তবে রাজনৈতিক প্রতিপক্ষ দমন অব্যাহত: এইচআরডব্লিউ

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:১৮ অপরাহ্ন, ৩১শে জুলাই ২০২৫

#

ছবি: সংগৃহীত

অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকার মানবাধিকার রক্ষায় তাদের প্রতিশ্রুতি বাস্তবায়নে ব্যর্থ হচ্ছে বলে এক বিবৃতিতে মন্তব্য করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)। সংস্থাটি জানিয়েছে, ২০২৪ সালের গণআন্দোলনের মাধ্যমে শেখ হাসিনার দীর্ঘ ১৫ বছরের দমনমূলক শাসনের অবসান হলেও এখনো অনেক অনিয়ম চলছে। গুম ও নিখোঁজের মতো ভয়ংকর নির্যাতন কিছুটা কমলেও বিরোধীদের বিরুদ্ধে নির্বিচার গ্রেপ্তার, রাজনৈতিক প্রতিশোধ ও মানবাধিকার লঙ্ঘনের ঘটনা অব্যাহত আছে।

এইচআরডব্লিউ-এর এশিয়া বিষয়ক উপপরিচালক মীনাক্ষী গাঙ্গুলি বলেন, ‘গত বছর হাজার হাজার মানুষ যে আশা নিয়ে শেখ হাসিনার দমনমূলক শাসনের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন, সেই আশাগুলো এখনো পূরণ হয়নি। ড. ইউনূসের সরকার একদিকে নিরাপত্তা বাহিনীর সংস্কার না করেই চলছে, অন্যদিকে রাজনৈতিক প্রতিপক্ষদের প্রতি প্রতিশোধপরায়ণ আচরণ করছে।’

সংস্থাটির প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৪ সালে গঠিত ১১টি সংস্কার কমিশন এবং জাতিসংঘসহ দেশি-বিদেশি মানবাধিকার সংস্থাগুলোর সুপারিশ এখনো বাস্তবায়ন করেনি সরকার। এর মধ্যে ছিল—পুলিশের সংস্কার, বিচার বিভাগের স্বাধীনতা, নারী ও সংখ্যালঘুদের অধিকার সংরক্ষণ ইত্যাদি।

অন্তর্বর্তী সরকার একদিকে চরম রাজনৈতিক সহিংসতা ও সাংবাদিকদের হয়রানির মতো পরিস্থিতি সামলাতে ব্যর্থ হয়েছে। অন্যদিকে উগ্র ধর্মীয় গোষ্ঠী নারীদের ও এলজিবিটি সম্প্রদায়ের বিরুদ্ধে হুমকি-হয়রানি অব্যাহত রেখেছে। রংপুর জেলার একটি হিন্দুপল্লিতে ২৬শে ও ২৭শে জুলাই ১৪টি ঘর ভাঙচুর করা হয়েছে। পার্বত্য চট্টগ্রামেও সংখ্যালঘুদের ওপর সহিংসতা চলছে বলে জানিয়েছে সংস্থাটি।

২০২৪ সালের গণআন্দোলনে নিরাপত্তা বাহিনীর গুলিতে জাতিসংঘের তথ্য অনুযায়ী, ১ হাজার ৪০০ মানুষ নিহত হন। এরপরে ৫ই আগস্ট শেখ হাসিনা দেশত্যাগ করেন। ৮ই আগস্ট ইউনূস সরকার গঠিত হয়। কিন্তু এরপরও পুলিশি হেফাজতে নির্যাতন ও মৃত্যুর ঘটনা থামেনি। গত ১৬ই জুলাই গোপালগঞ্জে আওয়ামী লীগ ও জাতীয় নাগরিক পার্টির সমর্থকদের সংঘর্ষে পাঁচজন নিহত হন। পরে পুলিশ সন্দেহভাজন কয়েকশ' আওয়ামী লীগ কর্মীকে গ্রেপ্তার করে।

গত বছরের ৬ই আগস্ট থেকে ২৫শে সেপ্টেম্বর পর্যন্ত ৯২ হাজারের বেশি মানুষের বিরুদ্ধে মামলা হয়। এর মধ্যে ৮ হাজার ৪০০ জনের নামেই হত্যা মামলা। উত্তর ঢাকার সাবেক মেয়র আতিকুল ইসলামের বিরুদ্ধে ৬৮টি মামলা হয়েছে, যার মধ্যে ৩৬টি ঘটনাই ঘটেছে যখন তিনি দেশের বাইরে ছিলেন।

হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

বেক্সিমকোর ৪ প্রতিষ্ঠানের বোর্ড থেকে সরে যাওয়ার আবেদন সালমান এফ রহমানের

🕒 প্রকাশ: ০৪:২৩ পূর্বাহ্ন, ১৬ই সেপ্টেম্বর ২০২৬

শেখ হাসিনার দেশে ফেরার পথনকশা, সিদ্ধান্ত হতে পারে শুক্রবার

🕒 প্রকাশ: ০৪:০৯ পূর্বাহ্ন, ১৬ই সেপ্টেম্বর ২০২৬

‘টি টোয়েন্টি বিশ্বকাপ: কেন ভারতে যাইনি’ শিরোনামে যে দাবি করলেন বিতর্কিত আসিফ নজরুল

🕒 প্রকাশ: ১১:০৬ অপরাহ্ন, ১৫ই সেপ্টেম্বর ২০২৬

টি-টোয়েন্টি বিশ্বকাপে না যাওয়ার জন্য দায়ী আসিফ নজরুল ও অন্তর্বর্তী সরকার: তদন্ত কমিটি

🕒 প্রকাশ: ১০:৪৪ অপরাহ্ন, ১৫ই সেপ্টেম্বর ২০২৬

সাংবাদিক পুলক চ্যাটার্জির পাওনা ১০ লাখ টাকা পরিশোধ করল সমকাল

🕒 প্রকাশ: ১০:৩৪ অপরাহ্ন, ১৫ই সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250