বৃহস্পতিবার, ২৬শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নতুন হিসাবে গণভোটের ‘হ্যাঁ’ ভোট কমেছে ১০ লাখ *** কবি মোহন রায়হানের বাংলা একাডেমি পুরস্কার না পাওয়ার যে কারণ জানালেন সংস্কৃতি প্রতিমন্ত্রী *** মনোনীত করেও মোহন রায়হানকে পুরস্কার দিল না বাংলা একাডেমি *** অমর একুশে বইমেলার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী *** টিউলিপকে গ্রেপ্তারে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির আদেশ *** বেসামরিক ইসরায়েলিদের হত্যা ‘ন্যায্য’ নয়, তবে ফিলিস্তিনিদের ওপর গণহত্যার বিষয়ে নিশ্চুপ মোদি *** অনুমতি ছাড়া মেট্রো স্টেশনে ভিডিও-ফটোগ্রাফি নিষিদ্ধ *** বাংলা ভাষা ও সাহিত্য নিশ্চয়ই বিশ্বে আলো ছড়াবে—আশা প্রধানমন্ত্রীর *** কথা কম বলতে চাই, কাজ বেশি করব: নতুন গভর্নর মোস্তাকুর রহমান *** আজ একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী

ইলিয়াসকে ধরিয়ে দিতে নিউইয়র্কের দেয়ালে দেয়ালে পোস্টার

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৭:১৩ অপরাহ্ন, ১৭ই ফেব্রুয়ারি ২০২৪

#

ছবি: সংগৃহীত

বোমা মারার হুমকিসহ আদালত অবমাননার অভিযোগে যুক্তরাষ্ট্র প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেনের নামে হুলিয়া (পলাতক আসামিকে হাজিরের নোটিশ) জারি করেছে নিউইয়র্ক পুলিশ। ইতোমধ্যে নিউ ইয়র্কের কুইন্স কাউন্টি পুলিশ ডিপার্টমেন্ট ইলিয়াসের সন্ধান পেতে তার বাড়ির দরজা ও শহরের বিভিন্ন স্থানে ‘ধরিয়ে দিন’ পোস্টার লাগিয়েছে।

জানা গেছে, অনলাইন অ্যাক্টিভিস্ট মিল্টন জ্যাকব ও প্রিমা রব্বনীর কুইন্স কাউন্টির ক্রিমিনাল আদালতে দায়ের করা মামলায় ১ ফেব্রুয়ারি সাংবাদিক ইলিয়াস পুলিশের কাছে আত্মসমর্পণ করতে গেলে তাকে আটক করা হয়। আটকের ৬ ঘণ্টা পর ছেড়ে দেওয়া হয় আলোচিত এ সাংবাদিককে। ১৭ জানুয়ারি সশরীরে আদালতে হাজিরা দেওয়ার কথা থাকলেও তিনি উপস্থিত হননি। ফলে তার বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনা হয়েছে।

অভিযোগ রয়েছে, ২০ জানুয়ারি দুপুরে মামলার বাদী মিল্টন জ্যাকবকে ফোন করে তার বাড়িতে বোমা নিয়ে আসবেন বলে হুমকি দেন ইলিয়াস। জ্যাকব মিল্টন ও প্রিমা রব্বনীকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও ছাড়েন ইলিয়াস, যা নিয়ে শুরু হয় ব্যাপক আলোচনা।

তবে ভিডিওটি মানহানিকর ও ভিত্তিহীন দাবি করে মিল্টন ও প্রিমা রব্বনী সিভিল ও ক্রিমিনাল আইনে ইলিয়াস হোসেনের বিরুদ্ধে মামলা করেন। এর পরিপ্রেক্ষিতে ও ইলিয়াস আদালতে হাজিরা না দেওয়ার কারণে সবশেষে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন যুক্তরাষ্ট্রের আদালত।

ওআ/ আই.কে.জে/

ইলিয়াস

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250