মঙ্গলবার, ২৪শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ড. ইউনূসের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করার ঘোষণা *** গবেষণা ও জনমত যাচাই ছাড়া পুলিশের পোশাক পরিবর্তন পুনর্বিবেচনার আহ্বান *** আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ‘রাজসাক্ষী’ বানিয়ে বাণিজ্যের অভিযোগ *** ‘চেতনা পরিপন্থি হলে তো সংবিধান পরিপন্থি হয় না’ *** নিজের ফেসবুক-ইনস্টাগ্রাম ডিঅ্যাকটিভেট করলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব *** রাষ্ট্রপতিকে রক্ষায় বিএনপি কেন অনড় ছিল, দলটির বিষয়ে কি বলছেন তিনি? *** ‘বিএনপির শক্ত অবস্থানের কারণেই সাহাবুদ্দিন থেকে গেছেন বঙ্গভবনে’ *** সদ্য সাবেক স্বাস্থ্য উপদেষ্টার বিরুদ্ধে ৯ হাজার কোটি টাকা নয়ছয়ের অভিযোগ *** বিদ্যুতে বকেয়া ৪৫ হাজার কোটি টাকা, মন্ত্রী বলছেন—দেউলিয়া পরিস্থিতি *** ১২ই মার্চ সংসদের প্রথম অধিবেশন ডেকেছেন রাষ্ট্রপতি

ঢাকায় আসছে ‘সুলতানা’স ড্রিম’

বিনোদন প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৯:০৪ পূর্বাহ্ন, ৯ই জানুয়ারী ২০২৬

#

ছবি: সংগৃহীত

রোকেয়া সাখাওয়াত হোসেনের সুলতানা’স ড্রিম অবলম্বনে একই নামের একটি অ্যানিমেটেড সিনেমা নির্মাণ করেন স্প্যানিশ নির্মাতা ইসাবেল এর্গেরা। ২০২৩ সালে নির্মিত ছবিটির স্প্যানিশ নাম এল সুয়েনো দে লা সুলতানা।

বাংলাদেশি দর্শকের জন্য সিনেমাটি ঢাকায় নিয়ে আসছে স্টার সিনেপ্লেক্স। গত বুধবার (৭ই জানুয়ারি) এক ফেসবুক পোস্টে প্রতিষ্ঠানটি জানিয়েছে, শিগগিরই ঢাকায় মুক্তি পাবে সুলতানা’স ড্রিম।

প্রতিষ্ঠানটির এক কর্মকর্তা গতকাল গণমাধ্যমে জানান, মুক্তির দিনক্ষণ এখনো চূড়ান্ত হয়নি, তবে ১৬ই জানুয়ারি মুক্তির সম্ভাবনা রয়েছে।

১৯০৫ সালে ভারতের মাদ্রাজের (বর্তমানে চেন্নাই) দ্য ইন্ডিয়ান লেডিজ ম্যাগাজিন–এ প্রথম প্রকাশিত হয় সুলতানা’স ড্রিম। পরে সুলতানার স্বপ্ন নামে এটি বাংলায়ও প্রকাশিত হয়।

২০১২ সালের দিকে নয়াদিল্লির এক আর্ট গ্যালারিতে সুলতানা’স ড্রিম–এর একটি কপি ইসাবেল এর্গেরার নজরে পড়ে। একই বছরের ২৮শে ডিসেম্বর ঢাকার একটি দৈনিককে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, ‘আমার তাৎক্ষণিকভাবে মনে হচ্ছিল, এই গল্প নিয়ে কাজ করা দরকার। বিভিন্ন জায়গায় মানুষের কাছে এই গল্পের তাৎপর্য পৌঁছে দেওয়া দরকার। সেই মুহূর্ত থেকে সুলতানা’স ড্রিম আমার মাথা থেকে আর বের হয়নি।’ যার চূড়ান্ত পরিণতি অ্যানিমেটেড ছবি এল সুয়েনো দে লা সুলতানা।

সুলতানা’স ড্রিম-এর প্রিমিয়ার হয় ২০২৩ সালের ২৪শে সেপ্টেম্বর, স্পেনের সান সেবাস্তিয়ান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে। পরে স্পেনের প্রেক্ষাগৃহে মুক্তি পায় ওই বছরেরই ১৭ই নভেম্বর।

ভারত, সুইডেন, জার্মানি, ফ্রান্স, সুইজারল্যান্ডসহ ১৫ টিরও বেশি দেশের চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে এল সুয়েনো দে লা সুলতানা। রোকেয়ার স্বদেশবাসীও এবার ছবিটি দেখতে পারবেন।

জে.এস/

সুলতানা’স ড্রিম

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250