শনিবার, ১৯শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** পাকিস্তানে মসজিদে বোমা হামলায় নিহত বেড়ে ৩১, ইত্তেহাদুল মুজাহিদিনের দায় স্বীকার *** রাজধানীতে মসজিদ থেকে আটক ২৩ জনের ১১ জনকে ছেড়ে দিয়েছে পুলিশ *** কুমিল্লা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পাশে নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার *** ‘তৃণমূলের নাম–প্রতীক কেড়ে নেওয়া বিজেপির নোংরা খেলা’, আদালতে মমতা *** সব জেলা পরিষদের স্থাপনার ছাদে সৌরবিদ্যুৎ বাধ্যতামূলক করতে সরকারের নির্দেশ *** বিধ্বস্ত পরমাণু স্থাপনা ফের নির্মাণ করছে ইরান *** ‘ছেলেরে কই খুঁজব, জঙ্গলে নাকি পানিতে’—নিখোঁজ সন্তানের সন্ধান চেয়ে কুবি শিক্ষকের আহাজারি *** জার্মানিতে ‘নব্য-নাৎসিদের উত্থান’ দেখে আতঙ্কিত ইউরোপ, বদলে যাচ্ছে কি রাজনীতির সমীকরণ *** প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর কেন সংক্ষিপ্ত হচ্ছে *** প্রধানমন্ত্রীর দেওয়া বাড়িতে উঠলেন ফুটপাতে বাস করা গোলাপি বেগম

কুশলের সেঞ্চুরি, বাংলাদেশের সামনে লক্ষ্য ২৮৬

ক্রীড়া প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৭:৪৫ অপরাহ্ন, ৮ই জুলাই ২০২৫

#

বাংলাদেশের বিপক্ষে এ নিয়ে দ্বিতীয়বার ওয়ানডেতে সেঞ্চুরি করলেন কুশল মেন্ডিস। ছবি: এএফপি

সিরিজের প্রথম দুই ওয়ানডের মতো তৃতীয় ও নির্ধারণী ম্যাচেও ডেথ ওভারে দারুণভাবে ফিরে আসেন বাংলাদেশের বোলাররা। লঙ্কানদের ইনিংস বড় স্কোরের পথে থাকলেও শেষ দিকে তাসকিন আহমেদ, মেহেদী হাসান মিরাজ ও শামীম হোসেন পাটোয়ারীদের আটসাঁট বোলিংয়ে থেমে যায় ২৮৫ রানে।

৪৬.৫ ওভারে যখন ৭ উইকেট হারায় শ্রীলঙ্কা, তখনো বোর্ডে ৩০০ ছোঁয়ার স্বপ্ন ছিল। কিন্তু শেষ ৪১ বলে মাত্র ৪৪ রান তুলেই হারায় ৪টি উইকেট। শেষ ১০ ওভারে আসে ৬৩ রান, কিন্তু সেই পথে পতন ঘটে ৪ উইকেটেরও। তাসকিন ও মিরাজ নেন দুটি করে উইকেট, একটি করে উইকেট শিকার করেন তানভীর ইসলাম, শামীম হোসেন ও তানজিম হাসান সাকিব।

এর আগে টস হেরে বোলিং নেয় বাংলাদেশ। শুরুতেই আঘাত করেন তানজিম হাসান সাকিব। নিশান মাদুশকাকে স্লিপে নাজমুল হোসেন শান্তর হাতে ক্যাচ বানিয়ে ফেরান। দ্বিতীয় উইকেটে পাতুম নিশাঙ্কা ও কুশল মেন্ডিস ৫৯ বলে ৫৬ রানের জুটি গড়ে দলকে সামাল দেন।

তবে তানভীর ইসলামের করা বল লং স্লগ সুইপ খেলতে গিয়ে ডিপ স্কয়ারে পারভেজ হোসেন ইমনের হাতে ধরা পড়েন নিশাঙ্কা (৪৭ বলে ৩৫)। এরপর কামিন্দু মেন্ডিস মিরাজের বলে এলবিডব্লিউ হলে ১০০ রানে তৃতীয় উইকেট হারায় লঙ্কানরা।

এরপর ইনিংস গুছিয়ে নেয় মেন্ডিস–আসালঙ্কা জুটি। চতুর্থ উইকেটে দুজন গড়েন শতরানের জুটি। ৬০ বলে হাফসেঞ্চুরি পূরণ করেন আসালঙ্কা, আর ৯৫ বলে সেঞ্চুরি তুলে নেন কুশল মেন্ডিস।

হাফসেঞ্চুরি করে থেমে যেতে হয় আসালঙ্কাকে। ব্যক্তিগত ৫৮ রানে মিরাজের বলে হিট উইকেট হন তিনি। এরপরই শামীম হোসেন নিজের বলে কট অ্যান্ড বোল্ড করে ফেরান শতক করা কুশল মেন্ডিসকে (১০০)। আগের বলেই পয়েন্টে ভেল্লালাগের ক্যাচ ধরার চেষ্টায় দ্বিধা ছিল—তাই কুশলের আউট নিয়ে ছিল বাড়তি উচ্ছ্বাস।

কুশল মেন্ডিস

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

পাকিস্তানে মসজিদে বোমা হামলায় নিহত বেড়ে ৩১, ইত্তেহাদুল মুজাহিদিনের দায় স্বীকার

🕒 প্রকাশ: ০৫:১১ অপরাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

রাজধানীতে মসজিদ থেকে আটক ২৩ জনের ১১ জনকে ছেড়ে দিয়েছে পুলিশ

🕒 প্রকাশ: ০৫:০৫ অপরাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

কুমিল্লা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পাশে নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার

🕒 প্রকাশ: ০৪:৩০ অপরাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

‘তৃণমূলের নাম–প্রতীক কেড়ে নেওয়া বিজেপির নোংরা খেলা’, আদালতে মমতা

🕒 প্রকাশ: ০১:২৫ অপরাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

সব জেলা পরিষদের স্থাপনার ছাদে সৌরবিদ্যুৎ বাধ্যতামূলক করতে সরকারের নির্দেশ

🕒 প্রকাশ: ০১:১৯ অপরাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250