বুধবার, ২৩শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, সম্পর্ক আরও জোরদারের প্রত্যয় *** খলিলুর রহমান ও ডোনাল্ড ট্রাম্পের মতবিনিময় *** নেত্রকোনায় নারীর সঙ্গে আপত্তিকর ভিডিও ভাইরাল, মাদ্রাসাশিক্ষককে অব্যাহতি *** রাশিয়ার সঙ্গে জ্বালানি যুদ্ধবিরতিতে যাওয়ার প্রস্তাব ইউক্রেনের জেলেনস্কির *** আমার নিষ্পাপ শিশুকে অপরাধী বানাতে চাইলে মেনে নেব না: অপ্রতিমের মা *** কওমি মাদ্রাসায় নির্যাতন ঠেকাতে সুরক্ষা কমিটি ও হটলাইন চালুসহ যেসব নির্দেশনা *** জাতিসংঘের সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে প্রধানমন্ত্রী *** জামায়াতকে ‘লংমার্চ’ স্থগিতের অনুরোধ শাহবাজের, দিলেন যে প্রস্তাব *** ‘শেখ হাসিনা কেন এখনো এনডিটিভির চোখে প্রধানমন্ত্রী’ *** গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না, সিদ্ধান্ত পুলিশের ব্যবস্থা দেখে

নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, দগ্ধ ৫

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০১:১৭ অপরাহ্ন, ১১ই জুন ২০২৬

#

ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের মদনপুরে একটি আবাসিক বাসায় গ্যাসের লাইনের লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় একই পরিবারের চারজনসহ মোট পাঁচজন দগ্ধ হয়েছেন।

আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টার দিকে মদনপুরের ছোটবাগ এলাকার একটি একতলা ভাড়া বাসায় এ দুর্ঘটনা ঘটে। 

দগ্ধদের উদ্ধার করে তাৎক্ষণিকভাবে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

দগ্ধরা হলেন— সবজি ব্যবসায়ী আলী আহমদ মান্নান (৫০), তার স্ত্রী পোশাক শ্রমিক সুলতানা আক্তার (৪২), তাদের কলেজপড়ুয়া ছেলে সিয়াম (১৯) এবং স্কুলপড়ুয়া মেয়ে মিমি (৯)। দুর্ঘটনায় হযরত আলী (৮) নামের এক পথচারী শিশুও দগ্ধ হয়েছে।

দগ্ধ ও তাদের স্বজনরা জানান, আলী আহমদ মান্নান পরিবার নিয়ে মদনপুরের ওই একতলা বাড়িটিতে ভাড়া থাকতেন। বেশ কিছুদিন ধরে তাদের বাসার গ্যাসের চুলার লাইনে লিকেজ (ছিদ্র) ছিল। আজ সকালে আলী আহমদ মান্নান নিজেই সেটি মেরামত করার চেষ্টা করেন। মেরামত শেষে তার স্ত্রী সুলতানা আক্তার চুলায় রান্না বসাতে গেলে আকস্মিক বিস্ফোরণ ঘটে। এতে ঘরে থাকা চারজন ও বাসার বাইরে থাকা পথচারী শিশু হযরত আলী দগ্ধ হয়।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, দগ্ধদের মধ্যে চারজনের অবস্থা অত্যন্ত গুরুতর।

তিনি বলেন, আলী আহমদ মান্নানের শরীরের ৩০ শতাংশ, তার স্ত্রী সুলতানার ৯০ শতাংশ, ছেলে সিয়ামের ৭৭ শতাংশ এবং মেয়ে মিমির ৪১ শতাংশ পুড়ে গেছে। শ্বাসনালী দগ্ধ হওয়ায় তাদের চারজনকেই হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। শ্বাসনালী দগ্ধ হওয়ায় তাদের অবস্থা আশঙ্কাজনক।

তবে পথচারী শিশু হযরত আলীর শরীরের ৮ শতাংশ পুড়লেও তার আঘাত গুরুতর নয় বলে জানান এই চিকিৎসক।

নারায়ণগঞ্জ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, সম্পর্ক আরও জোরদারের প্রত্যয়

🕒 প্রকাশ: ১১:০৮ পূর্বাহ্ন, ২৩শে সেপ্টেম্বর ২০২৬

খলিলুর রহমান ও ডোনাল্ড ট্রাম্পের মতবিনিময়

🕒 প্রকাশ: ১১:০৩ পূর্বাহ্ন, ২৩শে সেপ্টেম্বর ২০২৬

নেত্রকোনায় নারীর সঙ্গে আপত্তিকর ভিডিও ভাইরাল, মাদ্রাসাশিক্ষককে অব্যাহতি

🕒 প্রকাশ: ১০:৫৮ পূর্বাহ্ন, ২৩শে সেপ্টেম্বর ২০২৬

রাশিয়ার সঙ্গে জ্বালানি যুদ্ধবিরতিতে যাওয়ার প্রস্তাব ইউক্রেনের জেলেনস্কির

🕒 প্রকাশ: ১০:৩৭ পূর্বাহ্ন, ২৩শে সেপ্টেম্বর ২০২৬

আমার নিষ্পাপ শিশুকে অপরাধী বানাতে চাইলে মেনে নেব না: অপ্রতিমের মা

🕒 প্রকাশ: ১০:৩১ পূর্বাহ্ন, ২৩শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250