মঙ্গলবার, ২৯শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১৩ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** রূপপুরের দ্বিতীয় ইউনিটে ইউরেনিয়াম সরবরাহ শুরু অক্টোবরে *** পাকিস্তান কেন বাংলাদেশে জ্বালানি নিয়ে আসা বিমানকে আকাশসীমায় ঢুকতে দেয়নি, নেপথ্যে কী *** বাবার ছায়ায় ফ্লাভিও বলসোনারো, রাজনৈতিক উত্তরাধিকারী হওয়ার লড়াই *** রিকশাওয়ালা পর্যন্ত আইন মানতে চায় না: কেএমপি কমিশনার *** চাঁপাইনবাবগঞ্জে একটি বাড়িতে মুহুর্মুহু ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক *** আলোচনায় দুরূহ কোণ থেকে মেসির করা ফ্রি-কিকের গোল *** বাংলাদেশি পাটপণ্যে ভারতের নতুন অ্যান্টি-ডাম্পিং শুল্ক *** চট্টগ্রামে হাসপাতাল থেকে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার *** পুরোনো বাণিজ্য মেলার মাঠে ২০টির বেশি ককটেল-পেট্রলবোমা, চলছে নিষ্ক্রিয়ের কাজ *** একটু দায়িত্ববোধ নিয়ে কথা বলতে হবে, বিরোধী দলের উদ্দেশে হুমায়ুন কবির

পাঁচ ধরনের প্রতারক থেকে থাকতে হবে সাবধান

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০১:১৬ পূর্বাহ্ন, ৩০শে এপ্রিল ২০২৪

#

ছবি : সংগৃহীত

একজন মানুষ যত ভালোই হোক না কেন, তিনি যদি প্রতারক হন তাহলে কখনো না কখনো তার আসল রূপ সবার সামনে আসবেই। এ ধরনের মানুষকে কখনো বিশ্বাস করা উচিত নয়। তাদের থেকে বরং দূরে থাকার পরামর্শ দেন বিশেষজ্ঞরা। মোটামুটি ৫ ধরনের প্রতারক আমাদের আশপাশে ছড়িয়ে-ছিটিয়ে আছে। তাদেরকে শনাক্ত করার উপায় জানুন, সাবধান হোন তার থেকে!

১. শিকারি মনোভাবের প্রতারকরা সর্বদা মানুষের সঙ্গে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করেন। তারা বিভিন্ন মানুষের সঙ্গে সম্পর্কে জড়ান, শুধু নিজেদের চাহিদা পূরণের জন্য। এমন প্রতারকরা মানুষকে তোষামোদের কাজে বেশ পারদর্শী।

২. এক ধরনের প্রতারকরা খুবই নম্র ও ভদ্র স্বভাবের হন। তারা ভদ্র প্রতারক নামেই পরিচিত। এ কারণে তাদের ব্যক্তিত্ব দেখে কেউই টের পান না যে তিনি আসলে একজন প্রতারক।

তাদের ভদ্র স্বভাবের কারণে বেশিরভাগ মানুষই তাদেরকে বিশ্বাস করে মনের সব কথা খুলে বলেন। আর ওই প্রতারক ব্যক্তি ঠিক দুর্বল সময়ে ওইসব মানুষকে আঘাত করেন।

আরো পড়ুন : অফিসে মেজাজ সামলাবেন কিভাবে

৩. আরও এক ধরনের প্রতারক আছেন, যারা মানুষের সামনে সর্বদা নিজেকে দরিদ্র, ভাঙা হৃদয়ের ব্যক্তি হিসাবে চিত্রিত করেন। নিজের দুঃখের কথা বলে তারা অন্যদের কাছ থেকে স্নেহ ও ভালবাসা পাওয়ার চেষ্টা করেন।

যারা এমন ব্যক্তিদের উপর সহানুভূতি দেখান, পরবর্তী সময়ে তাদের ঘাড়েই কাঁঠাল ভেঙে খান ওই প্রতারকরা।

৪. সুবিধাবাদী স্বভাবের প্রতারকরা নিজেদের সুবিধা ও স্বাচ্ছন্দের জন্য সর্বদা সুযোগ খোঁজেন। এজন্য তারা অন্যদের বোকা বানান কিংবা ভালোবাসার ফাঁদে ফেলেন। তারপর নিজ স্বার্থ হাসিল করে তারা পালিয়ে যান।

৫. প্রতারকদের মধ্যেও পেশাদার আছেন, এ ধরনের প্রতারকরা সাধারণত সম্পদশালী ডিভোর্সি বা সন্তানের বাবা বা মাকে বিয়ে করেন। তারপর পরের ধনে পোদ্দারি করেন তারা।

ব্যবসায়িক ভ্রমণের নাম করে বিভিন্ন মানুষের সঙ্গে আনন্দ করে বেড়ান তারা। কখনো কখনো তারা পরকীয়ায় লিপ্ত হয়ে যান। এসব নিয়ে কিন্তু তারা অনুশোচনা বোধ করেন না বরং বিষয়গুলো লুকিয়ে রাখেন ছলচাতুরি করে।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

এস/ আই.কে.জে/


প্রতারক চক্র বিশেষজ্ঞ ভদ্র স্বভাব

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

রূপপুরের দ্বিতীয় ইউনিটে ইউরেনিয়াম সরবরাহ শুরু অক্টোবরে

🕒 প্রকাশ: ০২:৩৪ পূর্বাহ্ন, ২৯শে সেপ্টেম্বর ২০২৬

পাকিস্তান কেন বাংলাদেশে জ্বালানি নিয়ে আসা বিমানকে আকাশসীমায় ঢুকতে দেয়নি, নেপথ্যে কী

🕒 প্রকাশ: ০১:৫০ পূর্বাহ্ন, ২৯শে সেপ্টেম্বর ২০২৬

বাবার ছায়ায় ফ্লাভিও বলসোনারো, রাজনৈতিক উত্তরাধিকারী হওয়ার লড়াই

🕒 প্রকাশ: ১২:২৫ পূর্বাহ্ন, ২৯শে সেপ্টেম্বর ২০২৬

রিকশাওয়ালা পর্যন্ত আইন মানতে চায় না: কেএমপি কমিশনার

🕒 প্রকাশ: ১১:৫৮ অপরাহ্ন, ২৮শে সেপ্টেম্বর ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে একটি বাড়িতে মুহুর্মুহু ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক

🕒 প্রকাশ: ১১:৫৩ অপরাহ্ন, ২৮শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250