রবিবার, ২০শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৫ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** কমলাপুর রেলস্টেশনে পরপর দুটি ককটেল বিস্ফোরণ *** তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর আগামী নভেম্বরে করা যায় কি না, আলোচনায় ঢাকা-দিল্লি *** জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান *** মন্ত্রী বড়, নাকি সংসদ সদস্য—কর্মকর্তাদের উদ্দেশে প্রশ্ন প্রতিমন্ত্রী শাহে আলমের *** আওয়ামী লীগ-জামায়াত এক হয়েও বিএনপির কিছুই করতে পারেনি: এমপি চাঁদ *** তেজগাঁওয়ে মসজিদে গোপন বৈঠক: উগ্রবাদ সংশ্লিষ্টতার অভিযোগে ১২ জন ৩ দিনের রিমান্ডে *** কেরানীগঞ্জে থানার সামনে ট্রাকে আগুন, আব্দুল্লাহপুরে ককটেল বিস্ফোরণ *** রাজধানীর মিরপুর ও মধ্যবাড্ডায় ৩ বাসে অগ্নিসংযোগ, যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণ *** ‘আসিফ মাহমুদের দুর্নীতি ও লুটপাটের গডফাদার ড. ইউনূস’ *** শেখ হাসিনার দেশে ফেরার আগেই সরকারের ওপর ‘চাপ’ সৃষ্টি করতে চায় আওয়ামী লীগ

ভারতে এআই খাতে ১৫ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে গুগল

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক

🕒 প্রকাশ: ১১:২৫ পূর্বাহ্ন, ১৫ই অক্টোবর ২০২৫

#

ছবি: সংগৃহীত

ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য অন্ধ্রপ্রদেশে একটি এআই ডেটা সেন্টার স্থাপন করবে মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান গুগল। এই উদ্যোগের অংশ হিসেবে পাঁচ বছরে দেশটিতে ১৫ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে গুগল, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ লাখ ৮৩ হাজার কোটি টাকার সমতুল্য। এই তথ্য জানিয়েছে রয়টার্স।

এটাই যুক্তরাষ্ট্রের বাইরে সবচেয়ে বড় এআই বিনিয়োগ গুগলের। গুগলের ক্লাউড সেবার প্রধান নির্বাহী কর্মকর্তা টমাস কুরিয়ান বলেন, অন্ধ্রও প্রদেশের ডেটা সেন্টারটি যুক্তরাষ্ট্রের বাইরে প্রতিষ্ঠানটির 'সবচেয়ে বড় এআই হাব' হতে যাচ্ছে।

কুরিয়ান বলেন, 'আমাদের দীর্ঘমেয়াদী লক্ষ্য ভারতের এআই খাতকে দ্রুত সামনে এগিয়ে নিয়ে যাওয়া।' চলতি বছরে ডেটা সেন্টার নির্মাণে বিশ্বজুড়ে ৮৫ বিলিয়ন ডলার বিনিয়োগের লক্ষ্য হাতে নিয়েছে গুগল।

শুধু গুগল নয়, বিশ্বের বেশিরভাগ বড় প্রযুক্তি প্রতিষ্ঠান দ্রুত জনপ্রিয় হয়ে ওঠা এআই সেবা নিরবচ্ছিন্ন রাখতে এ ধরনের অবকাঠামোগত বিনিয়োগে মনোযোগ দিয়েছে। প্রতিদ্বন্দ্বীদের থেকে এক ধাপ এগিয়ে থাকাও এসব উদ্যোগের অন্যতম লক্ষ্য।

এমন সময় গুগল এই ঘোষণা দিয়েছে যখন নয়াদিল্লি ও ওয়াশিংটনের মধ্যে শুল্ক ও বাণিজ্য চুক্তির স্থবিরতা নিয়ে কূটনৈতিক টানাপড়েন চলছে। ভারতের প্রধানমন্ত্রী মোদির এক কালের 'ডিয়ার ফ্রেন্ড' ট্রাম্প ও তার থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন।

ভারত-যুক্তরাষ্ট্র সম্পর্কের এই অস্থিতিশীল পরিস্থিতির মোকাবিলায় মোদি সব ধরনের বিদেশি পণ্য বর্জনের আহ্বান জানিয়েছেন। ভারতের পণ্য আমদানিতে ট্রাম্পের আরোপ করা ৫০ শতাংশ শুল্কের প্রতিবাদে মার্কিন প্রতিষ্ঠান ও পণ্য বর্জনের ডাক দিচ্ছেন ভারতীয় ব্যবসায়ী ও মোদির সমর্থকরা।

জে.এস/

গুগল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

কমলাপুর রেলস্টেশনে পরপর দুটি ককটেল বিস্ফোরণ

🕒 প্রকাশ: ০১:২২ পূর্বাহ্ন, ২০শে সেপ্টেম্বর ২০২৬

তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর আগামী নভেম্বরে করা যায় কি না, আলোচনায় ঢাকা-দিল্লি

🕒 প্রকাশ: ০১:১০ পূর্বাহ্ন, ২০শে সেপ্টেম্বর ২০২৬

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান

🕒 প্রকাশ: ০১:০০ পূর্বাহ্ন, ২০শে সেপ্টেম্বর ২০২৬

মন্ত্রী বড়, নাকি সংসদ সদস্য—কর্মকর্তাদের উদ্দেশে প্রশ্ন প্রতিমন্ত্রী শাহে আলমের

🕒 প্রকাশ: ১১:৪৯ অপরাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

আওয়ামী লীগ-জামায়াত এক হয়েও বিএনপির কিছুই করতে পারেনি: এমপি চাঁদ

🕒 প্রকাশ: ১১:৪১ অপরাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250