মঙ্গলবার, ২৪শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ড. ইউনূসের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করার ঘোষণা *** গবেষণা ও জনমত যাচাই ছাড়া পুলিশের পোশাক পরিবর্তন পুনর্বিবেচনার আহ্বান *** আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ‘রাজসাক্ষী’ বানিয়ে বাণিজ্যের অভিযোগ *** ‘চেতনা পরিপন্থি হলে তো সংবিধান পরিপন্থি হয় না’ *** নিজের ফেসবুক-ইনস্টাগ্রাম ডিঅ্যাকটিভেট করলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব *** রাষ্ট্রপতিকে রক্ষায় বিএনপি কেন অনড় ছিল, দলটির বিষয়ে কি বলছেন তিনি? *** ‘বিএনপির শক্ত অবস্থানের কারণেই সাহাবুদ্দিন থেকে গেছেন বঙ্গভবনে’ *** সদ্য সাবেক স্বাস্থ্য উপদেষ্টার বিরুদ্ধে ৯ হাজার কোটি টাকা নয়ছয়ের অভিযোগ *** বিদ্যুতে বকেয়া ৪৫ হাজার কোটি টাকা, মন্ত্রী বলছেন—দেউলিয়া পরিস্থিতি *** ১২ই মার্চ সংসদের প্রথম অধিবেশন ডেকেছেন রাষ্ট্রপতি

যে কারণে বহু অনুরোধেও স্ত্রীকে ‘ধুরন্ধর’ ছবিতে সুযোগ দেননি পরিচালক

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:৫০ অপরাহ্ন, ৭ই জানুয়ারী ২০২৬

#

ছবি: সংগৃহীত

ইয়ামি গৌতম এবং আদিত্য ধর বলিউডের অন্যতম পছন্দের দম্পতি। তবে ব্যক্তিগত জীবনে রসায়ন জমজমাট হলেও পেশাদার ক্ষেত্রে তারা যে কতটা কঠোর, তা ফের একবার প্রমাণিত হলো। সম্প্রতি মুক্তি পাওয়া আদিত্য ধরের ব্লকবাস্টার ছবি ‘ধুরন্ধর’-এর সাফল্য যখন চারদিকে শোরগোল ফেলে দিয়েছে, তখনই এক চাঞ্চল্যকর তথ্য ফাঁস করলেন ইয়ামি।

অভিনেত্রী জানান, ‘ধুরন্ধর’-এর চিত্রনাট্য পড়ার পর তিনি এতটাই মুগ্ধ হয়েছিলেন যে মনে মনে এই ছবির অংশ হওয়ার ইচ্ছা জেগেছিল তার। এমনকি মজার ছলে স্বামীর কাছে আবদারও করেছিলেন একটি চরিত্রের জন্য। কিন্তু পরিচালক আদিত্য ধর জানিয়ে দেন, এই ছবির কাস্টিংয়ে কোনো স্বজনপোষণের জায়গা নেই।

ইয়ামির কথায়, “চিত্রনাট্যটি পড়ার পর আমার মনে হয়েছিল, ইস! আমি যদি মেয়ে না হয়ে ছেলে হতাম, তবে এই ছবির অংশ হতে পারতাম। চিত্রনাট্যটি এতটাই শক্তিশালী ছিল যে আমি আদিত্যকে সরাসরি জিজ্ঞেস করেছিলাম আমাকে নেওয়া যায় কি না। কিন্তু আদিত্য সরাসরি ‘না’ বলে দেয়।”

আসলে ‘ধুরন্ধর’ ছবিটি একটি স্পাই-অ্যাকশন থ্রিলার, যেখানে রণবীর সিং প্রধান ভূমিকায় অভিনয় করেছেন। ছবির বেশিরভাগ চরিত্রই পুরুষপ্রধান। আদিত্য ধর মনে করেছিলেন, ইয়ামিকে জোর করে কোনও চরিত্রে ঢোকানো মানে গল্পের বিশ্বাসযোগ্যতা নষ্ট করা।পেশাদারিত্বের খাতিরেই তিনি স্ত্রীকে স্পষ্ট জানিয়ে দেন যে, চরিত্রের প্রয়োজনে যাকে উপযুক্ত মনে হবে, তাকেই নেওয়া হবে।

ইয়ামি অবশ্য স্বামীর এই সিদ্ধান্তে একটুও ক্ষুব্ধ নন। বরং তিনি বিষয়টিকে অত্যন্ত ইতিবাচকভাবে দেখছেন। তার মতে, ‘আমাদের মধ্যে শুরু থেকেই একটা অলিখিত বোঝাপড়া আছে। আমরা ব্যক্তিগত জীবন এবং পেশাদার জগতকে এক করি না। আদিত্য যদি মনে করে অন্য কেউ কোনো চরিত্রের জন্য বেশি যোগ্য, তবে আমি সানন্দে সেটা মেনে নিই। সৃজনশীল কাজে এই সততা থাকা খুব জরুরি।’

এই সাক্ষাৎকারে মাতৃত্ব প্রসঙ্গে ইয়ামি  বলেছিলেন, ‘মাতৃত্বের এই সময়টা আমার খুব ভালো কাটছে। আমি এই নতুন জীবনটা দারুণ উপভোগ করছি। মনের মধ্যে কত যে আবেগ খেলা করে! যদিও এক বছরের বেশি সময় পার হয়েছে, কিন্তু আমার মনে হয় যেন এটাই আমার জীবনের সেরা অধ্যায়। এমনকি এখন কথা বলার সময়ও কেবল ওর (ছেলের) মুখটাই চোখের সামনে ভাসছে।’

জে.এস/

ইয়ামি গৌতম

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250