সোমবার, ১২ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নিরাপত্তার কারণে ঢাকা-দাম্মাম রুটে বিমানের ফ্লাইট স্থগিত *** দুর্গাপূজায় টানা ৫ দিন বন্ধ থাকবে ব্যাংক *** রবীন্দ্রসংগীতকে ব্যঙ্গ করে আম্মারের ‘রঠা সংগীত’ *** রাহুল, প্রিয়াঙ্কা ও নেহা বোরার নেতৃত্বে সুপ্রিম কোর্ট অভিমুখে পদযাত্রা, আটকে দিল পুলিশ *** চুয়েট উপাচার্যকে অবরুদ্ধ করে কার্যালয়ে তালা আন্দোলনকারীদের *** এইচএসসির ফলাফল ২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে *** চাকু হাতে টিকটক, কিশোর গ্যাংয়ের ২ সদস্য গ্রেপ্তার *** সিইসির পদত্যাগ দাবিতে আজও উত্তাল দিল্লি, যন্তর মন্তরে বিক্ষোভে নিষেধাজ্ঞা *** বৃহস্পতি-শুক্রবার এলপি গ্যাসের খুচরা বিক্রি বন্ধ ঘোষণা, হয়রানি বন্ধের দাবি *** হাফেজ ইহতেশামুল হক হিরাকে বিমানবন্দরে ধর্ম মন্ত্রণালয়ের সংবর্ধনা

আমি বুঝতেই পারিনি নাচটা এভাবে দেখবেন দর্শক : উর্বশী রাউতেলা

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০২:৫৯ অপরাহ্ন, ১৩ই ফেব্রুয়ারি ২০২৫

#

ছবি: সংগৃহীত

সম্প্রতি বক্স অফিসে মুক্তি পেয়েছে ‘ডাকু মহারাজ’ ছবির ‘দাবিডি দিবিডি’ গান। সেখানেই উর্বশী ও নন্দমুরি বালাকৃষ্ণের নাচ দেখে নেটিজেনরা বেশ কটাক্ষ করেছেন। এক কথায় বলা যায় বিতর্ক যেন পিছু ছাড়ছে না অভিনেত্রী উর্বশী রাউতেলার। 

মাত্র চারদিনেই বক্স অফিসে ১০৫ কোটি রুপির ব্যবসা করে নিয়েছে উর্বশীর ‘ডাকু মহারাজ’ ছবি। ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, কীভাবে এমন ‘অশালীন’ নৃত্য প্রদর্শন করা যায়? গান মুক্তির কিছুক্ষণের মধ্যেই প্রশ্ন তোলেন নেটিজেনদের একটা বড় অংশ। এই নাচে নন্দমুরি যেমন ভাবভঙ্গি করেছেন উর্বশীর সঙ্গে, তাতেই আপত্তি তুলেছেন অনেকে। 

আরও পড়ুন: অরিজিতের স্কুটারে গ্রাম ঘুরে দেখলেন এড শিরান

যদিও উর্বশীর মত ভিন্ন। নিজেকে ‘ভাগ্যবতী’ বলছেন অভিনেত্রী। সাফল্য এলে এমন কটাক্ষ হবে বলেই জানিয়েছিলেন অভিনেত্রী। সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন, ‘এই নিয়ে চতুর্থবার নৃত্যগুরু শঙ্করের সঙ্গে কাজ করলাম। মহড়ার সময় সব কিছু ঠিকই ছিল।’ 

উর্বশী দাবি করেছেন, আসলে দর্শকই নাচের ভঙ্গি বা মুদ্রা সহজভাবে গ্রহণ করতে পারেননি। তার কথায়, ‘আমি বুঝতেই পারিনি নাচটা এভাবে দেখবেন দর্শক। একটা দল হিসেবে কখনই এটা কাঙ্ক্ষিত ছিল না।’

নন্দমুরির সঙ্গে কাজের অভিজ্ঞতা প্রসঙ্গে উর্বশী বলেন, ‘তার মতো একজন মহাতারকার সঙ্গে কাজ করা সম্মানের। তার সঙ্গে এই নাচ আর পাঁচটা নাচের মতো নয়।’

এসি/ আই.কে.জে/   





উর্বশী রাউতেলা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250