মঙ্গলবার, ২৪শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ড. ইউনূসের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করার ঘোষণা *** গবেষণা ও জনমত যাচাই ছাড়া পুলিশের পোশাক পরিবর্তন পুনর্বিবেচনার আহ্বান *** আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ‘রাজসাক্ষী’ বানিয়ে বাণিজ্যের অভিযোগ *** ‘চেতনা পরিপন্থি হলে তো সংবিধান পরিপন্থি হয় না’ *** নিজের ফেসবুক-ইনস্টাগ্রাম ডিঅ্যাকটিভেট করলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব *** রাষ্ট্রপতিকে রক্ষায় বিএনপি কেন অনড় ছিল, দলটির বিষয়ে কি বলছেন তিনি? *** ‘বিএনপির শক্ত অবস্থানের কারণেই সাহাবুদ্দিন থেকে গেছেন বঙ্গভবনে’ *** সদ্য সাবেক স্বাস্থ্য উপদেষ্টার বিরুদ্ধে ৯ হাজার কোটি টাকা নয়ছয়ের অভিযোগ *** বিদ্যুতে বকেয়া ৪৫ হাজার কোটি টাকা, মন্ত্রী বলছেন—দেউলিয়া পরিস্থিতি *** ১২ই মার্চ সংসদের প্রথম অধিবেশন ডেকেছেন রাষ্ট্রপতি

সাবেক শিল্পমন্ত্রীর হাতকড়া পরানো অবস্থায় মৃত্যু, যা বললেন মান্না

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৬:৪৬ অপরাহ্ন, ৩০শে সেপ্টেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

সাবেক শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূনের হাতে হাতকড়া পরানো অবস্থায় মৃত্যুর ঘটনাকে ‘এ কেমন অমানবিকতা’ বলে অভিহিত করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। আজ মঙ্গলবার (৩০শে সেপ্টেম্বর) এক ফেসবুক স্ট্যাটাসে তিনি লেখেন, ‘ফেসবুকে আমি হুমায়ূনের লাশের ছবি দেখলাম। হাতে হ্যান্ডকাফ পরানো। পাশে দাঁড়িয়ে দুজন আনসার গল্প করছেন। খুব কষ্ট পেলাম। লাশের হাতে হ্যান্ডকাফ!’

মাহমুদুর রহমান মান্না লেখেন, ‘বগুড়া শহর থেকে শিবগঞ্জ যাচ্ছি। জানলাম সাবেক শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন কারাগারে মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। হুমায়ূন ৬৬-৬৮-তে ঢাকা কলেজে আমার সহপাঠী ছিলেন। তখন তার সঙ্গে আমার খুব ঘনিষ্ঠতা ছিল না।’

তিনি আরো উল্লেখ করেন, ‘পরবর্তীতে রাজনীতি (আওয়ামী লীগ) করতে এসে তার সঙ্গে সখ্যতা হয়। আমার আর এক সতীর্থ (বগুড়া এবং ঢাকা কলেজে) জি এম সিরাজের মাধ্যমে আরো ঘনিষ্ঠতা হয়। আমি তাকে ভালো মানুষ বলে জানতাম।’

মাহমুদুর রহমান মান্না

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250