বুধবার, ২৫শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১৩ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বাংলাদেশ–ভারতসহ ৪০ দেশের ডিম-মুরগি আমদানিতে সৌদির নিষেধাজ্ঞা, নেপথ্যে কী *** আহসান মনসুরের নিয়োগ বাতিল, বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর মোস্তাকুর রহমান *** পদত্যাগ করলেন ডিএমপি কমিশনার সাজ্জাত আলী *** বিক্ষোভের মুখে অফিস ছাড়লেন গভর্নর *** গভর্নর আহসান মনসুর বেরিয়ে যাওয়ার পর বের করে দেওয়া হলো তার উপদেষ্টাকেও *** ব্যক্তিগতভাবে ড. ইউনূসের বিচার চান না সাংবাদিক মাহবুব কামাল *** আহসান মনসুরের স্থলে বাংলাদেশ ব্যাংকে নতুন গভর্নর নিয়োগ প্রক্রিয়াধীন *** রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ *** পিলখানা হত্যাকাণ্ডে শহীদদের কবর জিয়ারতে জামায়াত আমির *** আইজিপির দায়িত্ব গ্রহণ করলেন আলী হোসেন ফকির

‘প্রেশার কুকার’ আমার হৃদয়ের খুব কাছের একটি গল্প: রায়হান রাফী

বিনোদন প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৩:১০ অপরাহ্ন, ২৫শে ফেব্রুয়ারি ২০২৬

#

ছবি: সংগৃহীত

সময়ের আলোচিত ঢালিউড নির্মাতা রায়হান রাফী আসন্ন ঈদুল ফিতরে বড় নতুন চমক নিয়ে হাজির হচ্ছেন। কানন ফিল্মস ও ইমপ্রেস টেলিফিল্মের ব্যানারে যৌথভাবে প্রযোজনার পাশাপাশি সিনেমাটি পরিচালনাও করেছেন রায়হান রাফী। 

সবকিছু ঠিক থাকলে ঈদে দেশের প্রেক্ষাগৃহগুলোতে মুক্তি পাবে ‘প্রেশার কুকার’। দুটি পোস্টার প্রকাশের মাধ্যমে ‘প্রেশার কুকার’ সিনেমার আনুষ্ঠানিক মুক্তির ঘোষণা দেয় কর্তৃপক্ষ। একটি সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে কোনো পুরুষ ছাড়াই চার নারী কেন্দ্র করে নির্মাতার এই ভিন্নধর্মী উদ্যোগ ইতোমধ্যে দর্শক মহলে ব্যাপক সাড়া ফেলেছে।

‘প্রেশার কুকার’ সিনেমাটির কেন্দ্রবিন্দুতে রয়েছেন সময়ের আলোচিত অভিনেত্রী শবনম বুবলী, নাজিফা তুষি, মারিয়া শান্ত ও স্নিগ্ধা চৌধুরী। পোস্টারে তাদের সাজসজ্জায় যেমন আভিজাত্যের ছাপ, ঠিক তেমনই চোখেমুখে ফুটে উঠেছে এক রহস্যময়ী নারী। সামাজিক মাধ্যমে ‘প্রেশার কুকার’ সিনেমার পোস্টার প্রকাশের পরই অনেকেই তুলনা করেছেন এ লুকের সঙ্গে বলিউডের ‘হীরামান্ডি’র।

ঢাকা শহরে নারীদের প্রাত্যহিক জীবনের সীমাবদ্ধতা, না বলা কষ্ট এবং অদৃশ্য লড়াইয়ের প্রেক্ষাপটেই এ সিনেমার গল্প সাজানো হয়েছে। এ প্রসঙ্গে নির্মাতা রায়হান রাফী বলেন,  এ শহরটি নারীদের জন্য এক ধরনের ‘প্রেশার কুকার’, যেখানে জমে থাকা নীরব আর্তনাদ সহ্য করতে না পেরেই যেন এই গল্পের ‘সিটি’ বেজে ওঠে। 

সাধারণত ঢালিউডের বাণিজ্যিক ধারার সিনেমায় নায়কনির্ভর গল্পের আধিক্য থাকলেও রাফী এখানে সম্পূর্ণ ব্যতিক্রমী পথে হেঁটে একটি হাইপারলিঙ্ক গল্প বলতে চেয়েছেন। সিনেমাটি নিয়ে নিজের ভাবনা ও অনুপ্রেরণার কথা জানিয়েছেন নির্মাতা রায়হান রাফী। তিনি বলেন, ‘প্রেশার কুকার’ আমার হৃদয়ের খুব কাছের একটি গল্প। আমি সবসময়ই চেয়েছি দর্শকদের নতুন কিছু দিতে। নতুন স্বাদ, নতুন অভিজ্ঞতা এবং নতুন ভাষা।’ 

তিনি আরও বলেন, এর আগে ‘পরান’-এ দর্শক আমাকে যে সাহস দিয়েছেন, সেই সাহস নিয়েই আমি ভিন্ন ঘরানার গল্পে ‘সুড়ঙ্গ’ নির্মাণ করেছি। সেখান থেকে পাওয়া আরও ভালোবাসা আমাকে অনুপ্রাণিত করেছে বড় ক্যানভাসে ‘তুফান’ ও ‘তাণ্ডব’-এর মতো গল্প নিয়ে আসতে। দর্শকদের এই নিরন্তর সমর্থনই আমাকে ‘প্রেশার কুকার’-এর মতো ভিন্নধর্মী হাইপারলিঙ্ক গল্প ভাবার এবং নির্মাণ করার সাহস দিয়েছে।’

পরিচালক বলেন, ‘আমি বিশ্বাস করি, আমাদের দর্শক এখন বিশ্বের সব ধরনের কনটেন্ট দেখে অভ্যস্ত। তারা নতুনত্ব বোঝেন, গ্রহণ করেন এবং মূল্যায়ন করেন। সেই দর্শকদের জন্য নতুন কিছু তুলে ধরা একজন নির্মাতা হিসেবে আমার দায়িত্ব। 

তিনি বলেন, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, এই ঈদে ‘প্রেশার কুকার’ শুধু একটি সিনেমা নয়, এটি হবে এক নতুন অভিজ্ঞতা। আর ‘প্রেশার কুকার’ হবে বাংলাদেশের নতুন দিনের কমার্শিয়াল চলচ্চিত্রের এক শক্তিশালী ঘোষণা।

জে.এস/

ঢালিউড

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250