বৃহস্পতিবার, ২২শে অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
৬ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শেখ হাসিনার দেশে ফেরার আগে প্রধানমন্ত্রী কেন আওয়ামী লীগ-জামায়াতের ‘ঐক্যের’ কথা জানালেন *** প্রধানমন্ত্রী আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন *** গোয়েন্দা তথ্য দিয়ে বিরোধীদের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর বক্তব্য, উঠছে রাজনৈতিক ব্যবহারের প্রশ্ন *** বন্ধ হতে পারে দেশে ৬ কোটি বাটন ফোন *** প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে দেবী দুর্গার বিদায় *** আলজেরিয়া সফরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির *** এল ক্লাসিকোর আগে চোটের মিছিলে ওলমোও, দুশ্চিন্তা বাড়ল বার্সার *** সাজেকে কাল থেকে আবারও অনির্দিষ্টকালের অবরোধ *** চট্টগ্রামে হিন্দু তরুণীকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২ *** ২৫ অক্টোবর থেকে রিয়াদে ফ্লাইট শুরু করবে বিমান

‘ট্রাম্পের বিজয়ে বাংলাদেশের সঙ্গে সম্পর্কে বড় পরিবর্তন হবে না’

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৮:০১ অপরাহ্ন, ৭ই নভেম্বর ২০২৪

#

ছবি: সংগৃহীত

আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এই জয়ের কারণে আমেরিকার  সঙ্গে বাংলাদেশের সম্পর্কে বড় কোনও পরিবর্তন হবে বলে মনে করেন না পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

বৃহস্পতিবার (৭ই নভেম্বর) সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে তিনি সাংবাদিকদের বলেন, ‘আমাদের স্পেকুলেট করার প্রয়োজন নেই। আমরা ২-৩ মাস দেখি। দুমাস সময় তো আছে। তারপর তারা দায়িত্ব এবং পদক্ষেপ নেবেন। তিনি তো বলেননি যে, বাংলাদেশের সঙ্গে সম্পর্ক ভালো করবেন বা খারাপ করবেন। তিনি কিছুই বলেননি।’

তৌহিদ হোসেন বলেন, ‘বাংলাদেশের সঙ্গে সম্পর্ক শুধু দলের ভিত্তিতে হয় না। আমাদের সঙ্গে যেসব বিষয় নিয়ে বাইডেন প্রশাসনের আলাপ চলছিল বা তাদের যা চাওয়া ছিল বা আলোচনা চলছিল– সেগুলো এর আগের ট্রাম্প প্রশাসনের সঙ্গেও ছিল। কাজেই এটি বলা ঠিক হবে না যে, ট্রাম্প প্রশাসন এবং বাইডেন প্রশাসনের মাঝে বাংলাদেশের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে বড় কোনও পরিবর্তন হবে। এটি আমি মনে করি না। আমরা দেখি এবং যোগাযোগ প্রতিষ্ঠা করবো।’

ওআ/কেবি

ডোনাল্ড ট্রাম্প

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250