শুক্রবার, ২০শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৬ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বারিধারা থেকে সাতক্ষীরার সাবেক এমপি আতাউল হক দোলন গ্রেপ্তার *** ৯ বছরের মধ্যে বিশ্বের সবচেয়ে বড় ধর্মীয় গোষ্ঠী হবেন মুসলমানেরা *** এবার শেখ হাসিনার স্বাক্ষরিত অনুমতিপত্র, পাসপোর্ট-এনআইডি চেয়ে ফের দিল্লির হাইকমিশনে আইনজীবীরা *** ড. ইউনূসের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার কথা ভাবছেন টিউলিপ সিদ্দিক *** নাহিদকে গ্রেপ্তারের আগে ডিবি পরিচয়ে তার বাসায় লুটপাট করল কারা *** ১২ দিনে ৭৪ পরিবহনে আগুন, ৭৮ স্থানে ককটেল বিস্ফোরণ, বাড়ানো হয়েছে নিরাপত্তা *** অগ্নি সন্ত্রাসীদের জবাব দিতে হবে—‘যথেষ্ট হয়েছে, আর নয়’: প্রধানমন্ত্রী *** রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর গণহত্যা চালিয়েছে মিয়ানমার: আইসিজে *** পাঁচ দেশের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক পররাষ্ট্রমন্ত্রীর, শেখ হাসিনার প্রত্যাবর্তনে ভারতের দূতিয়ালি? *** লালমনিরহাটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

শেষ ওয়ানডেতে লিটনের বদলে খেলবেন জাকের

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:০৭ অপরাহ্ন, ১৬ই মার্চ ২০২৪

#

ছবি: সংগৃহীত

ইতোমধ্যে বাংলাদেশ–শ্রীলঙ্কা ওয়ানডে সিরিজের দুই ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। সর্বশেষ গতকাল (শুক্রবার) অনুষ্ঠিত দ্বিতীয় ওয়ানডেতে নাজমুল হোসেন শান্ত’র দলকে ৩ উইকেটে হারিয়ে সিরিজে সমতা ফিরিয়েছে লঙ্কানরা। ফলে তৃতীয় ওয়ানডে হবে সিরিজ নির্ধারণী লড়াই। 

তার আগে বাংলাদেশের স্কোয়াডে পরিবর্তন আনা হয়েছে। যেখানে নেই লিটন কুমার দাস এবং প্রথমবারের মতো ওয়ানডে দলে ডাক পেয়েছেন জাকের আলি অনিক।

শনিবার (১৬ই মার্চ) এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। 

এ নিয়ে বিসিবির প্রধান নির্বাচক গাজি আশরাফ হোসেন লিপু বলেছেন, এখন সিরিজ সমতায় রয়েছে, এক্ষেত্রে আমরা আশা করি জাকের আলির অন্তর্ভুক্তি শেষ ম্যাচের দলে বাড়তি অপশন যোগ করবে। একইসঙ্গে মিডল অর্ডারও শক্ত হবে আগের চেয়ে।

এরপর লিটনের বাদ পড়ার কারণও ব্যাখ্যা করেছেন প্রধান নির্বাচক, সাদা বলের ক্রিকেটে লিটনের সাম্প্রতিক পারফরম্যান্স ভালো নয়, তাই আমরা দলে পরিবর্তন এনেছি। একইসঙ্গে এর মাধ্যমে স্কোয়াডে থাকা আরও দুই দক্ষ ওপেনারের সামনেও খেলার সুযোগ থাকবে।

এর আগে টি-টোয়েন্টি সিরিজে আলিস আল ইসলাম ইনজুরিতে ছিটকে যাওয়ায় সুযোগ পেয়ে যান জাকের আলি অনিক। এরপর জাতীয় দলে তার অভিষেকটাও স্বপ্নের মতো হয়েছে। সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ব্যাটিংয়ে সুযোগ পেয়েই তিনি ৩০ বলে ৫৩ রানের বিধ্বংসী এক ইনিংস খেলেন। ইতোমধ্যে সবমিলিয়ে খেলা ৬টি আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৫৫ গড় নিয়ে ব্যাট করেছেন জাকের।

আরও পড়ুন: বিশ্বকাপে নকআউট ম্যাচে আইসিসির নতুন আইন

এর আগে ২৬ বছর বয়সী এই ব্যাটসম্যান লিস্ট ‘এ’ ক্যাটাগরির ম্যাচে ৮৪টি ম্যাচ খেলেছেন, যেখানে ৩৫ গড় নিয়ে তার রান দুই হাজারের কাছাকাছি।

পরিবর্তন নিয়ে বাংলাদেশের স্কোয়াড :

নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), এনামুল হক বিজয়, সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, মুশফিকুর রহিম, তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, মুস্তাফিজুর রহমান ও জাকের আলি অনিক।

এসকে/ 

ওয়ানডে বাংলাদেশ-শ্রীলঙ্কা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

বারিধারা থেকে সাতক্ষীরার সাবেক এমপি আতাউল হক দোলন গ্রেপ্তার

🕒 প্রকাশ: ০১:৩২ পূর্বাহ্ন, ২০শে নভেম্বর ২০২৬

৯ বছরের মধ্যে বিশ্বের সবচেয়ে বড় ধর্মীয় গোষ্ঠী হবেন মুসলমানেরা

🕒 প্রকাশ: ১২:৫৮ পূর্বাহ্ন, ২০শে নভেম্বর ২০২৬

এবার শেখ হাসিনার স্বাক্ষরিত অনুমতিপত্র, পাসপোর্ট-এনআইডি চেয়ে ফের দিল্লির হাইকমিশনে আইনজীবীরা

🕒 প্রকাশ: ১১:৫৯ অপরাহ্ন, ১৯শে নভেম্বর ২০২৬

ড. ইউনূসের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার কথা ভাবছেন টিউলিপ সিদ্দিক

🕒 প্রকাশ: ১০:০৩ অপরাহ্ন, ১৯শে নভেম্বর ২০২৬

নাহিদকে গ্রেপ্তারের আগে ডিবি পরিচয়ে তার বাসায় লুটপাট করল কারা

🕒 প্রকাশ: ০৯:০১ অপরাহ্ন, ১৯শে নভেম্বর ২০২৬

Footer Up 970x250