সোমবার, ৩০শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** দলীয় কর্মসূচির খবর দিল্লিতে বসে যেভাবে রাখছেন শেখ হাসিনা *** শেখ হাসিনা ইস্যুতে তারেক রহমানের ভারত সফরের সম্ভাবনা ক্ষীণ হয়ে এসেছে: ইন্ডিয়ান এক্সপ্রেস *** গুলশান থেকে সাবেক প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য গ্রেপ্তার *** ক্যালেন্ডারে খালেদা জিয়া ‘শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী’, ৫ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা *** সপ্তাহে ৩ দিন রাত ১০টা ও ৩ দিন ৮টা পর্যন্ত দোকান খোলা *** দেশে এক বছরে এইচআইভি সংক্রমণ বেড়েছে ২২ শতাংশ *** আওয়ামী লীগের লকডাউনকে কেন্দ্র করে সেনাবাহিনী মোতায়েনের পরিকল্পনা নেই সরকারের *** প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমিরাতের প্রধানমন্ত্রীর আমন্ত্রণ *** পাবনায় থানা ঘেরাও করে আওয়ামী লীগের হামলা-ভাঙচুর, পুলিশের মোটরসাইকেলে আগুন *** ‘সরকার আওয়ামী লীগকে ডিল করতে পারছে না বলে এখন জাতীয় ঐক্যের কথা বলছে’

শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে নিয়ে সিনেমা বানাচ্ছেন সৃজিত মুখার্জি

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:৪১ অপরাহ্ন, ১লা সেপ্টেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

পশ্চিমবঙ্গের জনপ্রিয় পরিচালক সৃজিত মুখার্জির নতুন সিনেমার বিষয়—শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এবং তার আলোচিত উপন্যাস ‘পথের দাবী’। আগামী বছরের আগস্টে ব্রিটিশবিরোধী আন্দোলনের প্রেক্ষাপটে লেখা পথের দাবী উপন্যাস প্রকাশের শতবর্ষ পূর্তি হবে। এ উপলক্ষকে সামনে রেখে সৃজিত বানাচ্ছেন ‘এম্পেরর ভার্সেস শরৎচন্দ্র’ নামের সিনেমা। গতকাল রোববার (৩১শে আগস্ট) সিনেমাটির ঘোষণা দিয়েছেন নির্মাতা। খবর সংবাদ প্রতিদিনের।

পথের দাবী উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র সব্যসাচীকে সেই সময়ের এক বিখ্যাত বিপ্লবীর আদলে গড়েছিলেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। সব্যসাচী ইংরেজদের নাকের ডগায় বসে একের পর এক বিপ্লবী কাজ করে যায়, কিন্তু তাকে ধরার সাধ্য ছিল না তৎকালীন শাসকের। ১৯২৬ সালের ৩১শে আগস্ট শরৎচন্দ্রের পথের দাবী প্রকাশিত হওয়ার পর ব্রিটিশবিরোধী আন্দোলন আরও জোরালো হয়েছিল। যার জেরে ১৯২৭ সালের জানুয়ারিতে বইটি নিষিদ্ধ ঘোষণা করা হয়।

পথের দাবী উপন্যাস নিষিদ্ধ হওয়া, সেই সময় কিংবা শাসকের বিরুদ্ধাচারণ আজও কীভাবে ভয়ঙ্কর পরিণতির দিকে ঠেলে দেয়— এই বিষয়গুলোকে পটভূমিকায় রেখে এম্পেরর ভার্সেস শরৎচন্দ্র সিনেমার গল্প সাজিয়েছেন সৃজিত। এতে শরৎচন্দ্র ছাড়াও রবীন্দ্রনাথ ঠাকুর, দেশবন্ধু চিত্তরঞ্জন দাশসহ ওই সময়ের প্রখ্যাত ব্যক্তিত্বরাও থাকবেন চরিত্র হিসেবে।

সৃজিত বলেন, ‘পথের দাবীর রচনাকাল, সেই সময়ের রাজনীতি, উপন্যাসটি নিষিদ্ধ হওয়াকে কেন্দ্র করে বিভিন্ন ঘটনা এবং ব্যক্তিত্বদের নিয়েই সিনেমাটি বানাচ্ছি।’ এম্পেরর ভার্সেস শরৎচন্দ্র সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করছে এসভিএফ এবং দাগ ক্রিয়েটিভ মিডিয়া।

জে.এস/

শরৎচন্দ্র চট্টোপাধ্যায় সৃজিত মুখার্জি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

দলীয় কর্মসূচির খবর দিল্লিতে বসে যেভাবে রাখছেন শেখ হাসিনা

🕒 প্রকাশ: ০১:৪৫ পূর্বাহ্ন, ৩০শে নভেম্বর ২০২৬

শেখ হাসিনা ইস্যুতে তারেক রহমানের ভারত সফরের সম্ভাবনা ক্ষীণ হয়ে এসেছে: ইন্ডিয়ান এক্সপ্রেস

🕒 প্রকাশ: ১০:৫৩ অপরাহ্ন, ২৯শে নভেম্বর ২০২৬

গুলশান থেকে সাবেক প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য গ্রেপ্তার

🕒 প্রকাশ: ১০:৩২ অপরাহ্ন, ২৯শে নভেম্বর ২০২৬

ক্যালেন্ডারে খালেদা জিয়া ‘শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী’, ৫ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা

🕒 প্রকাশ: ১০:২৪ অপরাহ্ন, ২৯শে নভেম্বর ২০২৬

সপ্তাহে ৩ দিন রাত ১০টা ও ৩ দিন ৮টা পর্যন্ত দোকান খোলা

🕒 প্রকাশ: ১০:১৯ অপরাহ্ন, ২৯শে নভেম্বর ২০২৬

Footer Up 970x250