বুধবার, ৪ঠা ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২২শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বিএনপি ক্ষমতায় এলে পদ্মা ব্যারাজ নির্মাণ করা হবে: তারেক রহমান *** জামায়াতের ইশতেহারে অগ্রাধিকার পাচ্ছে যেসব বিষয় *** কিশোরগঞ্জে ২ হালি ডিম বিক্রি হলো ২০০০ টাকায় *** ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগানে বিএনপির পক্ষে ভোট চাইলেন আ. লীগের নেতারা, ভিডিও ভাইরাল *** বঙ্গভবন ও ভারতের সঙ্গে প্যাকেজ প্ল্যানে বিএনপি সাইবার অ্যাটাক করছে: গোলাম পরওয়ার *** টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে শীর্ষ অলরাউন্ডার পাকিস্তানের তারকা *** পাকিস্তানকে ‘বোঝাতে’ সিঙ্গাপুরের শরণ জয় শাহদের *** উড়োজাহাজে ঘুমের ভান করে নারীর গায়ে হাত, ভারতীয় যুবক গ্রেপ্তার *** বিএনপি সরকার গঠন করলে এনসিপির অবস্থান কী হবে, ভারতীয় গণমাধ্যমকে যা জানালেন নাহিদ *** বডি ক্যামেরার ভিডিও ফাঁস হওয়া নিয়ে যা বললেন সায়ের

পাকিস্তান-আফগানিস্তান সংকট নিরসনে মধ্যস্থতার প্রস্তাব ইরানের

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৩৬ অপরাহ্ন, ১১ই নভেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে চলমান উত্তেজনা প্রশমনে সহায়তার প্রস্তাব দিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি এ তথ্য জানিয়েছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ইসহাক দারের সঙ্গে এক টেলিফোন আলাপে, দেশটির গণমাধ্যম সূত্রে এ তথ্য জানা গেছে।

আব্বাস আরাঘচি বলেন, প্রতিবেশী দুই দেশের মধ্যে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় তেহরান সব ধরনের সহযোগিতা করতে প্রস্তুত। তিনি জোর দিয়ে বলেন, স্থায়ী শান্তি নিশ্চিত করতে পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে আরও সংলাপ ও পারস্পরিক বোঝাপড়ার প্রয়োজন। খবর সামা টিভির। 

ইরানি পররাষ্ট্রমন্ত্রী জানান, দুই দেশের নেতারা আঞ্চলিক স্থিতিশীলতা ও টেকসই শান্তির লক্ষ্যে সহযোগিতা অব্যাহত রাখার বিষয়ে একমত হয়েছেন।

ইরানি গণমাধ্যমের বরাতে আরও জানা যায়, টেলিফোন আলাপে তারা দ্বিপাক্ষিক সম্পর্ক, আঞ্চলিক পরিস্থিতি ও আন্তর্জাতিক ইস্যু নিয়েও বিস্তারিত আলোচনা করেছেন। পাকিস্তান-আফগানিস্তান সীমান্ত পরিস্থিতি নিয়ে উদ্বেগও প্রকাশ করেন আব্বাস আরাঘচি।

জে.এস/

পাকিস্তান-আফগানিস্তান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250