বুধবার, ৪ঠা ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২২শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** জামায়াতের ইশতেহারে অগ্রাধিকার পাচ্ছে যেসব বিষয় *** কিশোরগঞ্জে ২ হালি ডিম বিক্রি হলো ২০০০ টাকায় *** ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগানে বিএনপির পক্ষে ভোট চাইলেন আ. লীগের নেতারা, ভিডিও ভাইরাল *** বঙ্গভবন ও ভারতের সঙ্গে প্যাকেজ প্ল্যানে বিএনপি সাইবার অ্যাটাক করছে: গোলাম পরওয়ার *** টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে শীর্ষ অলরাউন্ডার পাকিস্তানের তারকা *** পাকিস্তানকে ‘বোঝাতে’ সিঙ্গাপুরের শরণ জয় শাহদের *** উড়োজাহাজে ঘুমের ভান করে নারীর গায়ে হাত, ভারতীয় যুবক গ্রেপ্তার *** বিএনপি সরকার গঠন করলে এনসিপির অবস্থান কী হবে, ভারতীয় গণমাধ্যমকে যা জানালেন নাহিদ *** বডি ক্যামেরার ভিডিও ফাঁস হওয়া নিয়ে যা বললেন সায়ের *** দেশে নিপাহর মতোই বাদুড়বাহিত আরেক প্রাণঘাতী ভাইরাসের সন্ধান

উড়োজাহাজে ঘুমের ভান করে নারীর গায়ে হাত, ভারতীয় যুবক গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:১৪ অপরাহ্ন, ৪ঠা ফেব্রুয়ারি ২০২৬

#

প্রতীকী ছবি

ঘুমানোর ভান করে উড়োজাহাজে নারী সহযাত্রীর গায়ে বারবার হাত রাখছিলেন ভারতীয় এক যাত্রী। তারপর যৌন হয়রানির অভিযোগে যেতে হলো আদালতে। যুক্তরাষ্ট্রের এক অভ্যন্তরীণ ফ্লাইটে এ ঘটনায় ঘটেছে।

ওই ভারতীয় নাগরিকের নাম বরুণ অরোরা (৩৮)। এ মামলায় ভার্জিনিয়ায় একটি আদালতে দোষী সাব্যস্ত হয়েছেন তিনি। তার সর্বোচ্চ দুই বছরের কারাদণ্ড হতে পারে বলে এনডিটিভির প্রতিবেদনে জানা গেছে।

মার্কিন অ্যাটর্নি অফিসের দেওয়া এক বিবৃতিতে জানানো হয়েছে, ঘটনাটি ঘটে ২০২৪ সালের ২৯শে আগস্ট। সেদিন রোড আইল্যান্ড থেকে ওয়াশিংটনগামী একটি ফ্লাইটে ভ্রমণ করছিলেন অরোরা।

আদালতের নথিপত্র অনুযায়ী, অরোরার পাশের আসনে বসা ওই নারী যাত্রী উড়োজাহাজ অবতরণের ঠিক আগমুহূর্তে ঘুম থেকে ওঠার পর বুঝতে পারেন, অরোরা তাকে আপত্তিকরভাবে স্পর্শ করছেন।

বিবৃতিতে বলা হয়, ‘ঘুমের মাস্ক পরা অরোরা ঘুমানোর ভান করেন এবং ভুক্তভোগী বারবার তাঁর হাত সরিয়ে দেওয়ার পরও তিনি হাত সরাননি।’

মামলাটির তদন্ত করে ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই)-এর ওয়াশিংটন ফিল্ড অফিস। রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন বিশেষ সহকারী মার্কিন অ্যাটর্নি ম্যাডিসন মুমা এবং সহকারী মার্কিন অ্যাটর্নি রাসেল এল কার্লবার্গ।

অ্যাটর্নি অফিস আরও জানায়, ভারতীয় নাগরিক অরোরা বৈধ কাগজপত্র ছাড়াই যুক্তরাষ্ট্রে অবস্থান করছিলেন। তাকে ২৯শে জানুয়ারি ফ্লাইটে অবস্থানকালে আপত্তিকর আচরণ ও হেনস্থার অভিযোগে দোষী সাব্যস্ত করা হয়। যুক্তরাষ্ট্রের দণ্ড নির্দেশিকা ও অন্যান্য আইনি বিবেচনা মাথায় রেখে আগামী ৭ই মে ফেডারেল জেলা আদালতের একজন বিচারক তার সাজা নির্ধারণ করবেন।

এ ধরনের আরেক ঘটনায়, গত বছরের নভেম্বরে যুক্তরাজ্যে ৩৪ বছর বয়সী এক ভারতীয় নাগরিককে ২১ মাসের কারাদণ্ড দেওয়া হয়। জাভেদ ইনামদার নামে ওই ব্যক্তি ব্রিটিশ এয়ারওয়েজের একটি ফ্লাইটে ১২ বছর বয়সী এক কিশোরীকে যৌন নিপীড়নের দায়ে দণ্ডিত হন। ২০২৪ সালের ১৪ই ডিসেম্বর মুম্বাই থেকে লন্ডনগামী ওই ফ্লাইটে ঘটনাটি ঘটে।

ভারতীয় যুবক

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250