বুধবার, ২৩শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘সংসদে ফাইল ছোড়ার বিরোধী দল হবো না’ *** বাসের পর এবার নৌযানের ভাড়া বাড়ল *** জাতিসংঘে প্রথম দিনে ১০ কর্মসূচিতে অংশ নিলেন প্রধানমন্ত্রী, পেলেন ৩ দেশ সফরের আমন্ত্রণ *** ট্রাম্পের নৈশভোজে প্রধানমন্ত্রী তারেক রহমান *** তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, সম্পর্ক আরও জোরদারের প্রত্যয় *** খলিলুর রহমান ও ডোনাল্ড ট্রাম্পের মতবিনিময় *** নেত্রকোনায় নারীর সঙ্গে আপত্তিকর ভিডিও ভাইরাল, মাদ্রাসাশিক্ষককে অব্যাহতি *** রাশিয়ার সঙ্গে জ্বালানি যুদ্ধবিরতিতে যাওয়ার প্রস্তাব ইউক্রেনের জেলেনস্কির *** আমার নিষ্পাপ শিশুকে অপরাধী বানাতে চাইলে মেনে নেব না: অপ্রতিমের মা *** কওমি মাদ্রাসায় নির্যাতন ঠেকাতে সুরক্ষা কমিটি ও হটলাইন চালুসহ যেসব নির্দেশনা

বঙ্গভবন ও ভারতের সঙ্গে প্যাকেজ প্ল্যানে বিএনপি সাইবার অ্যাটাক করছে: গোলাম পরওয়ার

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:৩৫ অপরাহ্ন, ৪ঠা ফেব্রুয়ারি ২০২৬

#

ছবি: সংগৃহীত

জামায়াতে ইসলামীর আমিরের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট হ্যাক হওয়ার নেপথ্যে বিএনপি ও ভারত রয়েছে বলে অভিযোগ করেছেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

তিনি বলেছেন, ‘আমরা মনে করি, বঙ্গভবন ও ইন্ডিয়ার সঙ্গে প্যাকেজ প্ল্যানে বিএনপি জামায়াতে ইসলামীর ইমেজ ধ্বংস করার জন্য সাইবার অ্যাটাক শুরু করেছে।’

আজ বুধবার (৪ঠা ফেব্রুয়ারি) দুপুরে নারায়ণগঞ্জের শিমরাইলে ট্রাকস্ট্যান্ডে দলের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এ সময় দলটির জেলা ও মহানগরের নেতাদের পাশাপাশি পাঁচটি আসনে জোট মনোনীত প্রার্থীরা উপস্থিত ছিলেন।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে এ জনসভায় গোলাম পরওয়ার বলেন, ‘অপপ্রচার, হুমকি, সন্ত্রাস দিয়ে যখন আর পেরে উঠছে না, ওরা এখন জামায়াতের নেতৃত্ব, সংগঠনের মর্যাদা, ইমেজকে ক্ষতিগ্রস্ত করার জন্য সাইবার অ্যাটাক শুরু করেছে। প্রযুক্তি দিয়ে সাইবার অ্যাটাক করে আমাদের আমিরে জামায়াত যে কথা কোনোদিন বলেননি, বঙ্গভবনের একজন অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামারকে দিয়ে, ইন্ডিয়া অরিজিনেটেড ভাইরাস দিয়ে আমিরের টুইটার অ্যাকাউন্ট হ্যাক করে, মিথ্যা তথ্য দিয়ে সেইদিনই ছাত্রদলকে দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে কর্মসূচি ঘোষণা করেছে।’

তিনি বলেন, ‘কালকে রাতে আমার টুইটার অ্যাকাউন্ট হ্যাকড করা হয়েছে। ৪০ মিনিটের মধ্যে আমরা প্রতিবাদ করেছি।’

জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় বঙ্গভবনের এক সহকারী প্রোগ্রামারকে আটক করেছে ডিবি পুলিশ। এই প্রোগ্রামারের সঙ্গে ছাত্রদল ও ভারতের কী সম্পর্ক, তা জাতির সামনে প্রকাশ করার দাবিও জানান পরওয়ার।

বিএনপির ৩১ দফা কর্মসূচির অংশ হিসেবে ‘ফ্যামিলি কার্ড’ ও ‘কৃষক কার্ড’ দেওয়ার প্রতিশ্রুতির সমালোচনা করে তিনি বলেন, এই কর্মসূচি আওয়ামী লীগের ‘দশ টাকা সের চাল’ কর্মসূচির সমতুল্য।

মিয়া গোলাম পরওয়ার

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250