শনিবার, ১৯শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** পাকিস্তানে মসজিদে বোমা হামলায় নিহত বেড়ে ৩১, ইত্তেহাদুল মুজাহিদিনের দায় স্বীকার *** রাজধানীতে মসজিদ থেকে আটক ২৩ জনের ১১ জনকে ছেড়ে দিয়েছে পুলিশ *** কুমিল্লা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পাশে নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার *** ‘তৃণমূলের নাম–প্রতীক কেড়ে নেওয়া বিজেপির নোংরা খেলা’, আদালতে মমতা *** সব জেলা পরিষদের স্থাপনার ছাদে সৌরবিদ্যুৎ বাধ্যতামূলক করতে সরকারের নির্দেশ *** বিধ্বস্ত পরমাণু স্থাপনা ফের নির্মাণ করছে ইরান *** ‘ছেলেরে কই খুঁজব, জঙ্গলে নাকি পানিতে’—নিখোঁজ সন্তানের সন্ধান চেয়ে কুবি শিক্ষকের আহাজারি *** জার্মানিতে ‘নব্য-নাৎসিদের উত্থান’ দেখে আতঙ্কিত ইউরোপ, বদলে যাচ্ছে কি রাজনীতির সমীকরণ *** প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর কেন সংক্ষিপ্ত হচ্ছে *** প্রধানমন্ত্রীর দেওয়া বাড়িতে উঠলেন ফুটপাতে বাস করা গোলাপি বেগম

টি-টোয়েন্টিতে ধোনির এই রেকর্ডটি এখন ডি ককের

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:৩৮ অপরাহ্ন, ১৭ই আগস্ট ২০২৫

#

ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ক্রিকেট থেকে মহেন্দ্র সিং ধোনি অবসর নিয়েছেন পাঁচ বছর আগে। প্রতিযোগিতামূলক ক্রিকেটে তাকে শুধু দেখা যায় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগেই (আইপিএল)। খেলোয়াড়ি জীবনে শিরোপা, রেকর্ড—কোনো কিছুরই তো অভাব নেই তার। ভারতীয় এই ব্যাটিং কিংবদন্তির এবার একটি রেকর্ড ভাঙলেন কুইন্টন ডি কক।

বাংলাদেশ সময় আজ রোববার (১৭ই আগস্ট) ভোরে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) মুখোমুখি হয়েছে অ্যান্টিগা এন্ড বারবুডা ফ্যালকনস-বার্বাডোজ রয়্যালস। ডি কক খেলছেন বার্বাডোজের হয়ে। আজ অ্যান্টিগা ওপেনার রাহকিম কর্নওয়ালের ক্যাচ ধরে স্বীকৃত টি-টোয়েন্টিতে সর্বোচ্চ ডিসমিসালের রেকর্ড নিজের করে নিলেন কুইন্টন ডি কক।

ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণে ডি ককের ডিসমিসাল ৩১৮। এর মধ্যে ২৬১টি ক্যাচ ধরেন। স্টাম্পিংয়ের সংখ্যা ৫৭টি। দুইয়ে থাকা ধোনির টি-টোয়েন্টিতে ডিসমিসাল ৩১৭। দ্রুত গতিতে স্টাম্পিংয়ে বিখ্যাত ধোনি এই সংস্করণে করেছেন ৯২টি স্টাম্পিং। বাকি ২২৫টি ধরেছেন ক্যাচ।

স্বীকৃত টি-টোয়েন্টিতে ডিসমিসালের ক্ষেত্রে এখন ধোনির সঙ্গেই প্রতিযোগিতা বেশি হবে ডি ককের। কারণ, এই তালিকায় তিন ও চারে দিনেশ কার্তিক ও কামরান আকমলের ডিসমিসাল ২৮৮ ও ২৭৪। কার্তিক-আকমল দুজনেই প্রতিযোগিতামূলক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। আইপিএল, আন্তর্জাতিক ক্রিকেটে এখন নিয়মিত ধারাভাষ্যকার হিসেবে কাজ করেন কার্তিক।

বার্বাডোজের দেওয়া ১৫২ রানের লক্ষ্যে নেমে ১৮ রানেই ভেঙে যায় অ্যান্টিগা এন্ড বারবুডা ফ্যালকনসের উদ্বোধনী জুটি। তৃতীয় ওভারের দ্বিতীয় বলে অ্যান্টিগা ওপেনার রাহকিম কর্নওয়ালের বিপক্ষে কট বিহাইন্ডের আবেদন করেন ড্যানিয়েল স্যামসসহ বার্বাডোজের অন্যান্য ক্রিকেটাররাও। আম্পায়ার সাড়া না দেওয়ায় বার্বাডোজ অধিনায়ক রভমান পাওয়েল রিভিউয়ের সিদ্ধান্ত নেন। রিভিউতে দেখা যায়, ইনসাইড এজ হয়ে বল চলে যায় ডি ককের গ্লাভসে।

১৫২ রানের লক্ষ্য হলেও অ্যান্টিগার জিততে ঘাম ছুটে গেছে। ১৩.৪ ওভারে ৩ উইকেটে ৯০ রানে পরিণত হয় দলটি। সাকিব ১৩ বলে ১ চারে করেছেন ১৩ রান। তিন নম্বরে নামা করিমা গোরে ৫৩ বলে ৬৪ রানের ইনিংস খেলে দলকে জিতিয়ে মাঠ ছেড়েছেন। ৩ চার ও ২ ছক্কা মেরেছেন। তার হাতেই উঠেছে ম্যাচসেরার পুরস্কার। তৃতীয় ও চতুর্থ উইকেটে ইমাদ ও ফ্যাবিয়ান অ্যালেনের সঙ্গে ৩২ ও ৩০ রানের জুটি গড়তে অবদান রাখেন গোরে। অ্যান্টিগা ২ বল হাতে রেখে ৬ উইকেটে জিতেছে।

বার্বাডোজ রয়্যালসের ড্যানিয়েল স্যামস, জোমেল ওয়ারিকান ও মুজিব উর রহমান একটি করে উইকেট নিয়েছেন। অ্যান্টিগা অধিনায়ক ইমাদ ১২ বলে ১৬ রান করে রানআউটের শিকার হয়েছেন। এর আগে টস হেরে ব্যাটিং পাওয়া বার্বাডোজ ২০ ওভারে ৬ উইকেটে ১৫১ রান করেছে। ইনিংস সর্বোচ্চ ৫৭ রান করেন কুইন্টন ডি কক। ৪৫ বলের ইনিংসে মেরেছেন ৫ চার ও ১ ছক্কা।

তবে বার্বাডোজের স্কোর ১৫০ ছাড়িয়েছে অধিনায়ক রভম্যান পাওয়েলের ঝোড়ো ফিফটিতে। পাঁচ নম্বরে নেমে ২৪ বলে ৩ চার ও ৫ ছক্কায় ৫১ রান করে অপরাজিত থাকেন পাওয়েল। অ্যান্টিগার জেইডেন সিলস ও ওবেদ ম্যাকয় নিয়েছেন দুটি করে উইকেট। সাকিব ১ ওভার বোলিং করে ১৪ রান খরচ করেও কোনো উইকেট পাননি।

কুইন্টন ডি কক

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

পাকিস্তানে মসজিদে বোমা হামলায় নিহত বেড়ে ৩১, ইত্তেহাদুল মুজাহিদিনের দায় স্বীকার

🕒 প্রকাশ: ০৫:১১ অপরাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

রাজধানীতে মসজিদ থেকে আটক ২৩ জনের ১১ জনকে ছেড়ে দিয়েছে পুলিশ

🕒 প্রকাশ: ০৫:০৫ অপরাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

কুমিল্লা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পাশে নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার

🕒 প্রকাশ: ০৪:৩০ অপরাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

‘তৃণমূলের নাম–প্রতীক কেড়ে নেওয়া বিজেপির নোংরা খেলা’, আদালতে মমতা

🕒 প্রকাশ: ০১:২৫ অপরাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

সব জেলা পরিষদের স্থাপনার ছাদে সৌরবিদ্যুৎ বাধ্যতামূলক করতে সরকারের নির্দেশ

🕒 প্রকাশ: ০১:১৯ অপরাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250