রবিবার, ১৫ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১লা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বৈষম্য, গ্রেপ্তার, মৃত্যু ও যুদ্ধের নীরব ভুক্তভোগী বাংলাদেশিরা *** ইরানে আরও তিন সপ্তাহ হামলা চালাবে ইসরায়েল *** সংবিধান সংস্কার পরিষদের অস্তিত্ব নিয়ে প্রশ্ন, সরকারি ও বিরোধী দলের বাহাস *** ‘রাষ্ট্রপতি অস্তিত্বহীন সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকতে পারেন না’ *** ‘৩২ নম্বর বাড়ি ভাঙার নির্দেশ কারা দিয়েছেন, তা খতিয়ে দেখা দরকার’ *** ডিজিএফআই–প্রধানের দিল্লি সফরে সম্পর্কের বরফ গলার আভাস *** ছারপোকা নির্মূলের সহজ সমাধান আবিষ্কার করলেন বিজ্ঞানীরা *** যে কারণে হাদি হত্যার বিচারে বিলম্ব, জানালেন আসিফ নজরুল *** নাগরিকদের সৌদি আরব ছাড়তে বলল যুক্তরাষ্ট্র *** সংবিধান সংস্কার পরিষদ নিয়ে সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ও জামায়াত আমিরের বিতর্ক

বাংলাদেশ থেকে ইলিশ আমদানিতে আগ্রহী চীন

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১১:০৬ পূর্বাহ্ন, ২৮শে ফেব্রুয়ারি ২০২৫

#

ছবি- সংগৃহীত

বাংলাদেশের জাতীয় মাছ ইলিশ আমদানির আগ্রহ প্রকাশ করেছে চীন। ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বৃহস্পতিবার (২৭শে ফেব্রুয়ারি) সচিবালয়ে বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিনের সঙ্গে সাক্ষাৎকালে এই আগ্রহের কথা জানান তিনি।  

বৈঠকে বাংলাদেশ ও চীনের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নয়ন, বাণিজ্য সম্প্রসারণ এবং বিনিয়োগ বৃদ্ধির নানা দিক নিয়ে আলোচনা হয়। বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন বলেন, চীন বাংলাদেশের অন্যতম উন্নয়ন সহযোগী। দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে দুই দেশের মধ্যে। বিনিয়োগ বৃদ্ধির মাধ্যমে এই সম্পর্ক আরও দৃঢ় করার সুযোগ রয়েছে।

বাংলাদেশ ও চীনের মধ্যে বাণিজ্য ঘাটতির উল্লেখ করে বশির উদ্দিন বাংলাদেশি পণ্য আমদানি বৃদ্ধির পাশাপাশি আমদানিকৃত পণ্যের ওপর শুল্ক হ্রাসের আহ্বান জানান। তিনি আরও বলেন, বাংলাদেশে চীনা বিনিয়োগ বাড়ানো জরুরি, বিশেষত কৃষি আধুনিকীকরণ ও ট্রাক উৎপাদন খাতে বিনিয়োগ উভয় দেশের জন্যই লাভজনক হবে।

চীনা রাষ্ট্রদূত জানান, চীনে বাংলাদেশের ইলিশ মাছের ব্যাপক চাহিদা রয়েছে এবং প্রাথমিকভাবে তারা ১,০০০ মেট্রিক টন ইলিশ আমদানির আগ্রহ প্রকাশ করেছে। এছাড়া, চীন বাংলাদেশ থেকে আম, কাঁঠাল ও পেয়ারা আমদানির পাশাপাশি এসব খাতে বিনিয়োগ বাড়াতে চায়।  

তিনি আরও জানান, ইতোমধ্যে ৩০টি চীনা কোম্পানি চট্টগ্রামের অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে, যা দুই দেশের বাণিজ্যিক সম্পর্ককে আরও সমৃদ্ধ করবে।  

বৈঠকে আরও উপস্থিত ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (রপ্তানি) মো. আব্দুর রহিম খান।

আই.কে.জে/          


ইলিশ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250