বুধবার, ৪ঠা ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২২শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বিএনপি ক্ষমতায় এলে পদ্মা ব্যারাজ নির্মাণ করা হবে: তারেক রহমান *** জামায়াতের ইশতেহারে অগ্রাধিকার পাচ্ছে যেসব বিষয় *** কিশোরগঞ্জে ২ হালি ডিম বিক্রি হলো ২০০০ টাকায় *** ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগানে বিএনপির পক্ষে ভোট চাইলেন আ. লীগের নেতারা, ভিডিও ভাইরাল *** বঙ্গভবন ও ভারতের সঙ্গে প্যাকেজ প্ল্যানে বিএনপি সাইবার অ্যাটাক করছে: গোলাম পরওয়ার *** টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে শীর্ষ অলরাউন্ডার পাকিস্তানের তারকা *** পাকিস্তানকে ‘বোঝাতে’ সিঙ্গাপুরের শরণ জয় শাহদের *** উড়োজাহাজে ঘুমের ভান করে নারীর গায়ে হাত, ভারতীয় যুবক গ্রেপ্তার *** বিএনপি সরকার গঠন করলে এনসিপির অবস্থান কী হবে, ভারতীয় গণমাধ্যমকে যা জানালেন নাহিদ *** বডি ক্যামেরার ভিডিও ফাঁস হওয়া নিয়ে যা বললেন সায়ের

আফ্রিকায় এইচআইভি প্রতিরোধী টিকাদান শুরু

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ১০:২৪ অপরাহ্ন, ১লা ডিসেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

দক্ষিণ আফ্রিকা, এসওয়াতিনি ও জাম্বিয়া আজ সোমবার (১লা নভেম্বর) থেকে যুগান্তকারী নতুন এইচআইভি প্রতিরোধী ইনজেকশন প্রয়োগ শুরু করছে। এটি আফ্রিকায় প্রথমবারের মতো জনসাধারণের মধ্যে চালু হচ্ছে, যে মহাদেশে বিশ্বের সর্বাধিক এইচআইভি আক্রান্ত মানুষ রয়েছেন। জোহানেসবার্গ থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

লেনাকাপাভির নামের ওষুধটি বছরে দু’বার নিতে হয় এবং এটি এইচআইভি সংক্রমণের ঝুঁকি ৯৯ দশমিক ৯ শতাংশেরও বেশি কমিয়ে দেয়। যা কার্যত একটি শক্তিশালী টিকার মতো কাজ করে।

দক্ষিণ আফ্রিকায় যেখানে প্রতি পাঁচ জন প্রাপ্তবয়স্কের মধ্যে একজন এইচআইভি আক্রান্ত। সেখানে উইটস ইউনিভার্সিটির একটি গবেষণা ইউনিট এই কর্মসূচি তদারকি করছে। এটি জাতিসংঘের স্বাস্থ্য সংস্থা ইউনিটেইড দ্বারা অর্থায়িত একটি উদ্যোগের অংশ।

ইউনিটেইড এক বিবৃতিতে জানিয়েছে, ‘দক্ষিণ আফ্রিকায় প্রথম ব্যক্তিরা এইচআইভি প্রতিরোধে লেনাকাপাভির ব্যবহার শুরু করেছেন... যা নিম্ন ও মধ্যম আয়ের দেশগুলোতে ছয় মাস অন্তর ইনজেকশনের বাস্তব প্রয়োগের অন্যতম প্রথম উদাহরণ।’

তবে কতজন প্রথম ডোজ পেয়েছেন তা উল্লেখ করা হয়নি। যুক্তরাষ্ট্রে এই ওষুধের বার্ষিক খরচ একজনের জন্য ২৮ হাজার ডলার। আগামী বছর দেশব্যাপী আরও বিস্তৃতভাবে চালু করার পরিকল্পনা রয়েছে।

প্রতিবেশী জাম্বিয়া ও এসওয়াতিনি গত মাসে যুক্তরাষ্ট্রের একটি কর্মসূচির অংশ হিসেবে ১ হাজার ডোজ পেয়েছে এবং সোমবার বিশ্ব এইডস দিবসের অনুষ্ঠানে ওষুধটি চালু করার কথা রয়েছে।

এই কর্মসূচির আওতায় নির্মাতা প্রতিষ্ঠান গিলিয়াড সায়েন্সেস তিন বছরে উচ্চ এইচআইভি আক্রান্ত দেশগুলোর দুই মিলিয়ন মানুষকে বিনা লাভে লেনাকাপাভির সরবরাহ করার প্রতিশ্রুতি দিয়েছে। 

তবে সমালোচকেরা বলছেন, প্রকৃত চাহিদার তুলনায় এটি অনেক কম এবং বাজারমূল্য অধিকাংশ মানুষের নাগালের বাইরে।

লেনাকাপাভির জেনেরিক সংস্করণ ২০২৭ সাল থেকে শতাধিক দেশে বছরে প্রায় ৪০ ডলারে পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে। এ জন্য ইউনিটেইড ও গেটস ফাউন্ডেশন ভারতীয় ওষুধ কোম্পানির  সাথে চুক্তি করেছে।

এইচআইভি প্রতিরোধী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250