শুক্রবার, ৬ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
২২শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আগেই ‘স্বাধীনতা পুরস্কার’ পাওয়া জাফরুল্লাহ চৌধুরীর নাম আবার *** আমরা প্রস্তুত, মার্কিন সেনাদের জন্য অপেক্ষা করছি—ইরানের পররাষ্ট্রমন্ত্রী *** ধর্মীয় উগ্রবাদীদের মেইনস্ট্রিম হতে দিইনি, রিজওয়ানা হাসানের বক্তব্য ভাইরাল *** গ্যাস সংকটে দেশের ৬ সার কারখানার ৫টিই বন্ধ *** মধ্যপ্রাচ্যের সংঘাত থামানোর উদ্যোগ নেই, প্রতিশোধ নিতে মরিয়া ইরান *** আতঙ্ক-বিভীষিকায় দিন কাটছে তেহরানবাসীর *** মোজতাবা খামেনিকে ‘পছন্দ নয়’ ট্রাম্পের, ইরানের নেতা নির্বাচনে হস্তক্ষেপের ইঙ্গিত *** দুই ‘শিষ্যের’ সঙ্গে দুর্নীতির অভিযোগে সমালোচিত ‘গুরু’ আসিফ নজরুল *** স্বাধীনতা পুরস্কার পাওয়া কে এই মাহেরীন চৌধুরী *** বৈধ সমিতির কল্যাণ তহবিল চাঁদাবাজি নয়: সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী

অমিতাভকে নিয়ে কটাক্ষের গুঞ্জন : যা বললেন মুকেশ খান্না

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০২:০৮ অপরাহ্ন, ১৩ই জানুয়ারী ২০২৫

#

ছবি: সংগৃহীত

মুকেশ খান্না ভারতের প্রথম সুপারহিরো। নয়ের দশকে ছোটপর্দা থেকে শিশু-কিশোরদের হৃদয় দাপিয়ে বেড়াতেন তিনি। সহজ কথায়, নয়ের দশকে ছোটপর্দায় ঝড় তুলেছিল মুকেশ খান্নার ‘শক্তিমান’ ধারাবাহিকটি। 'শক্তিমান'-এ নামভূমিকায় অভিনয় করে যতটা জনপ্রিয় হয়েছিলেন বর্তমানে ঠিক ততটাই বিতর্কিত অভিনেতা মুকেশ খান্না। 

ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, সুযোগ পেলেই এ অভিনেতা বিভিন্ন বলি-তারকার চরিত্র, ব্যবহারে কোথায় গাফিলতি আছে তা উল্লেখ করে তাদের কটাক্ষ করতেন। 

এবার তিনি কিংবদন্তী অভিনেতা অমিতাভ বচ্চনকে নিয়ে কটাক্ষ করেছেন বলে গুঞ্জন উঠেছে। এ ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে অমিতাভকে নিয়ে কটাক্ষের গুঞ্জন নিয়ে নেটিজেনরা বেশ আলোচনা-সমালোচনা করছেন। 

মুকেশের দাবি, অমিতাভ তার একটি বিজ্ঞাপনের শুটিং দেখে তার সম্পর্কে এমন একটি মন্তব্য করেছিলেন যা বেশ অপমানজনক। 

আরও পড়ুন: দাবানলে গৃহহারাদের জন্য বাড়ি খুলে দিয়েছেন অ্যাঞ্জেলিনা জোলি

মুকেশের কথায়, ‘এক সুগন্ধী সংস্থার একটি বিজ্ঞাপনে অভিনয় করেছিলাম। দেখানো হয়েছিল, আমি সেই সুগন্ধী ব্যবহার করলে সুন্দরীরা আকর্ষিত হয়ে আমার আশেপাশে চলে আসছে। তা দেখে নাকি অমিতাভ মন্তব্য করেছিলেন, ‘বাবা এ দেখি আমার নকল করে।’ অবশ্য সেকথা আমার বিশ্বাস হয়নি। তবে হ্যাঁ, সেই কথাগুলো আমার মনে গেঁথে গিয়েছিল।’

তিনি বলেন, অমিতাভের সেই মন্তব্য আশেপাশে থেকে শুরু করে সংবাদমাধ্যমে ছড়িয়ে গিয়েছিল। এক সাংবাদিক আমাকে জিজ্ঞেসও করেছিলেন অমিতাভের সেই একটি মন্তব্য আমার ক্যারিয়ারের সর্বনাশ করে দিয়েছিল কি না। জবাবে ‘না’ বলেছিলাম।

এসি/ আই.কে.জে/

মুকেশ খান্না

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250