রবিবার, ২২শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ওয়াজ-মাহফিলে কেন মানুষ আসছে না, সন্তানকে মাদ্রাসায় পড়ানোর আগ্রহ কমার কারণ কী *** আওয়ামী লীগকে লোহার বাঁধ দিয়েও আটকানো যাবে না: ফজলুর রহমান *** মাফিয়াবিরোধী লড়াইয়ের নায়কই ছিলেন সহযোগী, অভিযোগের পর ইতালির সাবেক পুলিশপ্রধানের আত্মহত্যা *** সাভার-আশুলিয়ায় আজও বন্ধ ৩৯ পোশাক কারখানা *** শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নীতিমালা তৈরির নির্দেশ হাইকোর্টের *** টানা ৯ দফায় কমল স্বর্ণের দাম, চলতি বছর ভরিতে কমেছে লাখ টাকার বেশি *** গোপালগঞ্জসহ বিভিন্ন জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন *** পরকীয়া সন্দেহে স্ত্রীকে কুপিয়ে হত্যার পর স্বামীর আত্মহত্যার চেষ্টা *** অরুণাচলে তীব্র বিরোধিতার মুখে ব্রহ্মপুত্রে ভারতের মেগা বাঁধ প্রকল্প, চীনের প্রকল্প ঘিরে উদ্বেগ *** আবারও হ্যাকিংয়ের মুখে এফবিআইয়ের তথ্যভান্ডার

আকাশ থেকে বৃষ্টির সঙ্গে পড়ছে মাছ!

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:৪১ অপরাহ্ন, ৮ই মে ২০২৪

#

ছবি : সংগৃহীত

দিনদুপুরে আকাশ ভেঙে নেমেছে বৃষ্টি। বইছে ঝড়ো বাতাস। ভারী বর্ষণের সঙ্গে টুপ টুপ করে পড়ছে মাছ। বাতাসের সঙ্গে উড়ে পড়ছে এগুলো। এর মধ্যে কিছু জীবিতও। হ্যাঁ! মাছবৃষ্টি। এ ঘটনার কিছু ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

সোমবার (৭ই মে) অবাক করা এ ঘটনার সাক্ষী হয়েছেন ইরানের ইয়াসুজ অঞ্চলের বাসিন্দারা। ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, বৃষ্টির সঙ্গে রাস্তায় পড়া মাছগুলোর কিছু জীবিত। সেগুলো পানি পেতে লাফাচ্ছে। স্থানীয় পৌর প্লাজার কাছ থেকে এক ব্যক্তির করা ভিডিওতে দেখা যায়, রাস্তায় ছড়িয়ে রয়েছে মাছ। ক্যামেরাপারসন মাটি থেকে একটি মাছ তুলেছেন, সেটি নড়াচড়া করছে।

আরো পড়ুন : টিকিট ছাড়া ট্রেনে ওঠায় ‘ছাগলকে’ জরিমানা!

এ ঘটনায় অনেকেই বিস্ময় প্রকাশ করেছেন। তবে বিশেষজ্ঞরা বলছেন, এটি ঘটে যখন একটি টর্নেডো সমুদ্রের পানির ওপর দিয়ে যায়। টর্নেডোর প্রচণ্ড শক্তি পানির সঙ্গে ব্যাঙ, কাঁকড়া বা মাছ তুলে অনেক উচ্চতায় নিয়ে যায়। এরপর সেগুলো কোনো জায়গায় বৃষ্টির সঙ্গে পড়ে। ইরানেও তাই হয়েছে।

মাছবৃষ্টির ঘটনা এই প্রথম নয়। এর আগে ২০২২ ও ২০১৭ সালে যুক্তরাষ্ট্রের টেক্সারকানা ও ক্যালিফোর্নিয়ার অরভিলেও মাছবৃষ্টি হয়েছে।

সূত্র : ইন্ডিয়ানএক্সপ্রেস

এস/ আই.কে.জে/ 

মাছ বৃষ্টি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250