মঙ্গলবার, ৩রা মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৯শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** যুদ্ধবিধ্বস্ত ইরানে ‘পুনর্গঠন-বাণিজ্য’ করবে চীন, কিনবে সস্তায় তেল *** ঢাকার আইসিইউতে ৭ শতাংশ রোগীর শরীরে ওষুধ-প্রতিরোধী ছত্রাক *** আসিফের অফিস থেকে বিদেশি মদ উদ্ধারের মামলার রায় ৯ই মার্চ *** ট্রেন ও মেট্রো ভাড়ায় ২৫ শতাংশ ছাড় পাবেন প্রতিবন্ধী, প্রবীণ ও শিক্ষার্থী *** যে কারণে পদত্যাগ দুদকের মোমেন কমিশনের *** হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা ইরানের, হুমকিতে পড়বে বাংলাদেশের এলএনজি সরবরাহ *** হরমুজ প্রণালি বন্ধ: ইরান *** কবি নজরুলের নাম বাদ দিয়ে সাইফুর রহমানের নামে অডিটরিয়ামের নতুন নামকরণ হবে *** স্থানীয় নির্বাচনে দলীয় প্রতীক থাকবে কি না, জানালেন প্রতিমন্ত্রী *** জুলাই সনদ ও গণভোট নিয়ে আদেশ আজ

আমেরিকা থেকে ৬০ হাজার টন গম নিয়ে এলো দ্বিতীয় জাহাজ

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:৫৬ অপরাহ্ন, ৪ঠা নভেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

আমেরিকা থেকে ৬০ হাজার ৮০২ টন গম নিয়ে চট্টগ্রাম বন্দরে নোঙর করেছে আরেকটি জাহাজ। গতকাল সোমবার (৩রা নভেম্বর) খাদ্য মন্ত্রণালয়ের সিনিয়র জনসংযোগ কর্মকর্তা ইমদাদ ইসলাম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। গত সপ্তাহে ৩৪ হাজার ১৭০ টন গম নিয়ে চট্টগ্রামে নোঙর করে জিটুজি চুক্তির প্রথম জাহাজটি।

আমেরিকা থেকে নতুন চুক্তির আওতায় এবারে খাদ্য অধিদপ্তরের জন্য মোট চার লাখ ৪০ হাজার টন গম আসবে দেশে। প্রথম চুক্তির আওতায় গম আসবে দুই লাখ ২০ হাজার টন। দ্বিতীয় চুক্তির আওতায় আসবে আরও দুই লাখ ২০ হাজার টন।

আমেরিকা ও বাংলাদেশ সরকারের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের আলোকে নগদ ক্রয় চুক্তি নম্বর জিটুজি-০১ এর অধীনে এ আমদানি কার্যক্রম নেওয়া হয়েছে। জাহাজে রক্ষিত গমের নমুনা পরীক্ষা শেষে দ্রুত খালাসের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। বাংলাদেশ গত সপ্তাহ থেকে জিটুজি ভিত্তিতে আমেরিকা থেকে গম আমদানির কার্যক্রম শুরু করেছে।

জে.এস/

গম আমদানি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250