শনিবার, ২৮শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** জ্বালানিমন্ত্রীকে ‘আপাদমস্তক নাস্তিক ও ইসলামবিদ্বেষী’ বললেন আমির হামজা, পাল্টা মন্তব্য বিএনপির *** ভুয়া ক্লিনিক-নার্সের মতো ভুয়া ডাক্তার তৈরির কারখানাও বন্ধ করতে হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী *** ইসরায়েলি গণহত্যার নিন্দা করায় যুক্তরাষ্ট্রের ভিসা আবেদন বাতিল গিটারিস্ট কমলের *** আমার মিটিংয়ে স্বাধীনতাবিরোধীদের যেন ডাকা না হয়: ফজলুর রহমান *** পুলিশের পোশাক পরিবর্তনের ইঙ্গিত দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী *** রাজশাহী মেডিকেলের পরিচালককে ফাঁসির কাষ্ঠে চড়ানো উচিত: স্বাস্থ্যমন্ত্রী *** ত্রয়োদশ জাতীয় সংসদ কমিটির প্রথম বৈঠক চলছে *** পররাষ্ট্রমন্ত্রী দিল্লি যাচ্ছেন, বহুমুখী সম্পর্ক মজবুত করতে চায় দুই দেশ *** ৫ আগস্টের আগে ও পরে পুলিশ হত্যার বিচার হবে: আইজিপি *** শরীয়তপুরে জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ

মোদির আমন্ত্রণে ভারতে যাচ্ছেন পুতিন

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০১:২৭ অপরাহ্ন, ২৯শে নভেম্বর ২০২৫

#

ফাইল ছবি

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন রাষ্ট্রীয় সফরে ভারত যাচ্ছেন। ডিসেম্বরের ৪ ও ৫ তারিখ ভূখণ্ডের আয়তন বিচারে বাংলাদেশের সবচেয়ে বড় প্রতিবেশী দেশটিতে পুতিনকে দেখা যাবে। ক্রেমলিনের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, ভারতের প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির ব্যক্তিগত আমন্ত্রণে সাড়া দিয়ে নয়াদিল্লি যাচ্ছেন রুশ নেতা।

ক্রেমলিনের বিবৃতিতে জানা গেছে, এই সফরে দুই নেতা একাধিক বাণিজ্য চুক্তিতে সই করবেন। পাশাপাশি, আলোচনায় স্থান পাবে রুশ-ভারত সম্পর্কের খতিয়ান এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ বিষয়গুলো।

এমন সময় পুতিন ভারতে যাচ্ছেন যখন রুশ তেল কেনা প্রসঙ্গে নয়াদিল্লির সঙ্গে পশ্চিমের সম্পর্ককে বড় আকারে প্রভাবিত করছে।

২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনের বিরুদ্ধে পূর্ণ মাত্রায় আগ্রাসন শুরু করে রাশিয়া। অল্প সময়ের মধ্যে বিভিন্ন আন্তর্জাতিক নিষেধাজ্ঞার মধ্যে পড়ে মস্কো। একে একে পশ্চিমা দেশগুলো রাশিয়ার সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক বিচ্ছিন্ন করার উদ্যোগ নেয়।

তা সত্ত্বেও, মস্কোর কাছ থেকে ছাড় দেওয়া মূল্যে তেল কেনা বন্ধ করেনি নয়াদিল্লি। আগস্টে শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে ভারতীয় পণ্য আমদানিতে ৫০ শতাংশ শুল্ক আরোপ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি ভারতের বিরুদ্ধে 'রাশিয়ার যুদ্ধের খরচ' জোগানোর অভিযোগ তোলেন।

জে.এস/

নরেন্দ্র মোদি ভ্লাদিমির পুতিন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

জ্বালানিমন্ত্রীকে ‘আপাদমস্তক নাস্তিক ও ইসলামবিদ্বেষী’ বললেন আমির হামজা, পাল্টা মন্তব্য বিএনপির

🕒 প্রকাশ: ০৬:৫৩ অপরাহ্ন, ২৮শে মার্চ ২০২৬

ভুয়া ক্লিনিক-নার্সের মতো ভুয়া ডাক্তার তৈরির কারখানাও বন্ধ করতে হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

🕒 প্রকাশ: ০৬:৪০ অপরাহ্ন, ২৮শে মার্চ ২০২৬

ইসরায়েলি গণহত্যার নিন্দা করায় যুক্তরাষ্ট্রের ভিসা আবেদন বাতিল গিটারিস্ট কমলের

🕒 প্রকাশ: ০৬:১৯ অপরাহ্ন, ২৮শে মার্চ ২০২৬

আমার মিটিংয়ে স্বাধীনতাবিরোধীদের যেন ডাকা না হয়: ফজলুর রহমান

🕒 প্রকাশ: ০৫:৫৬ অপরাহ্ন, ২৮শে মার্চ ২০২৬

পুলিশের পোশাক পরিবর্তনের ইঙ্গিত দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী

🕒 প্রকাশ: ০৫:৪৯ অপরাহ্ন, ২৮শে মার্চ ২০২৬

Footer Up 970x250