শনিবার, ২৬শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** মাদ্রাসার ছাদে ‘বিদ্যুতায়িত হয়ে’ দগ্ধ ৫ শিক্ষার্থী হাসপাতালে, সবার অবস্থা গুরুতর *** ‘সমাজ এখনো নারীকে স্বাধীনভাবে বসবাস করতে দেওয়ার জন্য প্রস্তুত নয়’ *** জাসদ কার্যালয়ে দিনভর যা ঘটল, নেপথ্যে কী *** কুমিল্লায় ছাত্রদল নেতার মিছিলে ‘কিশোর গ্যাং লিডার’ রতন, ভিডিও ভাইরালের পর সমালোচনা *** কক্সবাজার নিয়ে বিপদে সরকার, উন্নয়নে বাধা হয়ে দাঁড়িয়েছে একটি সংস্থা: শাহে আলম *** মিরপুরে স্বাস্থ্যকেন্দ্রে ভাঙচুর-লুট: পুলিশের অবহেলা তদন্তে কমিটি, প্রতিবেদন দিতে হবে আজই *** হরমুজ খুলে দিতে ইরানের সাত দিনের শান্তি পরিকল্পনা প্রত্যাখ্যান করলেন ট্রাম্প *** হরমুজ প্রণালি খুলতে ‘নতুন পরিকল্পনায়’ সর্বোচ্চ নেতার সমর্থন: ইরানের প্রেসিডেন্ট *** ‘একাত্তরের বীর মুক্তিযোদ্ধা সমন্বয় পরিষদ’-এর আত্মপ্রকাশ: একাত্তর-চব্বিশ মুখোমুখি না করার দাবি *** আবু জাফর সূর্যকে আটকের নিন্দা, দ্রুত মুক্তির দাবি নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের

হজমের সমস্যায় প্রতিকার মিলবে যেভাবে

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০১:১৯ অপরাহ্ন, ১৭ই জুলাই ২০২৫

#

প্রতীকী ছবি

অনেকে সকালে অ্যাসিডিটি ও গ্যাসের সমস্যায় ভোগেন। বিভিন্ন কারণে এমনটা হতে পারে। যেমন আগের রাতে ভারী খাবার খাওয়া, রাতে দেরি করে খাওয়া এবং বদহজমসহ অন্যান্য কারণ। সকালে হজমের সমস্যা নিয়ে ঘুম থেকে উঠলে পুরো দিনটিতে খারাপ প্রভাব পড়ে। কিছু ঘরোয়া প্রতিকার অনুসরণ করলে এই সমস্যা থেকে মুক্তি পেতে পারেন। 

লেবু দিয়ে গরম পানি

এক গ্লাস গরম পানি এবং কয়েক ফোঁটা লেবুর রস দিয়ে সকাল শুরু করুন। এই পানীয় হজমকে উদ্দীপিত করতে এবং পেটের অ্যাসিডের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে। যদিও লেবু অ্যাসিডিক প্রকৃতির, তবুও এটি শরীরে বিপাকীয় হওয়ার পরে ক্ষারীয় হয়ে যায়, যা অ্যাসিডিটি কমাতে সাহায্য করতে পারে।

মৌরি বীজ 

মৌরি বীজে থাকা নানা উপাদান গ্যাস ও পেটের ফোলাভাব দূর করতে সাহায্য করে। খাবারের পরে বা সকালে এক চা চামচ মৌরি বীজ চিবিয়ে খেলে হজমে সাহায্য করে। এটি অ্যাসিডিটি কমাতেও ভূমিকা রাখে। 

আদা চা

আদার প্রদাহ-বিরোধী উপাদান হজমের জন্য উপকারী। খালি পেটে আদা চা খেলে অন্ত্রের পেশি শিথিল হয়, গ্যাস কমে। এই চা অ্যাসিডিটির লক্ষণ কমাতে সাহায্য করে।

অ্যালোভেরার রস

সকালের নাশতার আগে অল্প পরিমাণে (প্রায় ১-২ টেবিল চামচ) অ্যালোভেরার রস খেলে অ্যাসিডিটি থেকে তৈরি জ্বালাভাব কমাতে সাহায্য করে। অ্যালোভেরার ঠাণ্ডাভাব অন্ত্রের স্বাস্থ্য ভালো রাখে। এটি পেটের পিএইচ ভারসাম্য বজায় রাখতেও সাহায্য করে।

কলা বা পেঁপে

ক্ষারীয় প্রকৃতির কলা অ্যাসিডিটি কমাতে সাহায্য করে। এতে প্রচুর পরিমাণে ফাইবার থাকায় হজমশক্তি উন্নত করতে ভূমিকা রাখে। অন্যদিকে, পেঁপেতে থাকা পেপেইন নামক এনজাইম প্রোটিন ভেঙে পেট ফাঁপা ও অ্যাসিডিটি কমাতে সাহায্য করে।

 জে.এস/

হজমের সমস্যা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

মাদ্রাসার ছাদে ‘বিদ্যুতায়িত হয়ে’ দগ্ধ ৫ শিক্ষার্থী হাসপাতালে, সবার অবস্থা গুরুতর

🕒 প্রকাশ: ০৯:৫০ অপরাহ্ন, ২৬শে সেপ্টেম্বর ২০২৬

‘সমাজ এখনো নারীকে স্বাধীনভাবে বসবাস করতে দেওয়ার জন্য প্রস্তুত নয়’

🕒 প্রকাশ: ০৯:৪৪ অপরাহ্ন, ২৬শে সেপ্টেম্বর ২০২৬

জাসদ কার্যালয়ে দিনভর যা ঘটল, নেপথ্যে কী

🕒 প্রকাশ: ০৯:৩২ অপরাহ্ন, ২৬শে সেপ্টেম্বর ২০২৬

কুমিল্লায় ছাত্রদল নেতার মিছিলে ‘কিশোর গ্যাং লিডার’ রতন, ভিডিও ভাইরালের পর সমালোচনা

🕒 প্রকাশ: ০৯:০৬ অপরাহ্ন, ২৬শে সেপ্টেম্বর ২০২৬

কক্সবাজার নিয়ে বিপদে সরকার, উন্নয়নে বাধা হয়ে দাঁড়িয়েছে একটি সংস্থা: শাহে আলম

🕒 প্রকাশ: ০৮:৪৮ অপরাহ্ন, ২৬শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250