মঙ্গলবার, ২৪শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** গবেষণা ও জনমত যাচাই ছাড়া পুলিশের পোশাক পরিবর্তন পুনর্বিবেচনার আহ্বান *** আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ‘রাজসাক্ষী’ বানিয়ে বাণিজ্যের অভিযোগ *** ‘চেতনা পরিপন্থি হলে তো সংবিধান পরিপন্থি হয় না’ *** নিজের ফেসবুক-ইনস্টাগ্রাম ডিঅ্যাকটিভেট করলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব *** রাষ্ট্রপতিকে রক্ষায় বিএনপি কেন অনড় ছিল, দলটির বিষয়ে কি বলছেন তিনি? *** ‘বিএনপির শক্ত অবস্থানের কারণেই সাহাবুদ্দিন থেকে গেছেন বঙ্গভবনে’ *** সদ্য সাবেক স্বাস্থ্য উপদেষ্টার বিরুদ্ধে ৯ হাজার কোটি টাকা নয়ছয়ের অভিযোগ *** বিদ্যুতে বকেয়া ৪৫ হাজার কোটি টাকা, মন্ত্রী বলছেন—দেউলিয়া পরিস্থিতি *** ১২ই মার্চ সংসদের প্রথম অধিবেশন ডেকেছেন রাষ্ট্রপতি *** ৫ই আগস্টের পরের মামলাগুলো যাচাই-বাছাই করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

আমিরের এক ঢিলে দুই পাখি!

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১০:২৯ পূর্বাহ্ন, ১৭ই জানুয়ারী ২০২৬

#

ছবি: সংগৃহীত

২০২৬ সালে সুস্থতাকে অগ্রাধিকার দিয়ে নতুন যাত্রা শুরু করেছেন অভিনেতা আমির খান। সম্প্রতি অভিনেতা প্রকাশ করেছেন, একটি প্রদাহ-বিরোধী ডায়েট অনুসরণ করার মাধ্যমে তিনি ১৮ কেজি ওজন কমিয়েছেন। তবে এই ওজন হ্রাস নির্দিষ্ট কোনো চরিত্রের জন্য নয়, বরং দীর্ঘদিনের মাইগ্রেন সমস্যা নিয়ন্ত্রণ করতেই এই সিদ্ধান্ত নিয়েছিলেন বলে জানান তিনি। 

গতকাল শুক্রবার (১৬ই জানুয়ারি) প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে আমিরের নতুন ছবি ‘হ্যাপি প্যাটেল: খতরনাক জাসুস’। এর মুক্তির আগেই বলিউড হাঙ্গামার সঙ্গে আলাপচারিতায় ‘মি. পারফেকশনিস্ট’ খ্যাত এ অভিনেতা তার এ রূপান্তরের কথা প্রকাশ করেন। কত কেজি ওজন কমিয়েছেন বলতে গিয়ে হেসে আমিরের জবাব, ‘আসলে আঠারো কেজি।’ 

এর পেছনের কারণ ব্যাখ্যা করতে গিয়ে অভিনেতা বলেন, ‘এটা স্বাভাবিকভাবেই হয়েছে। স্বাস্থ্যগত কারণে আমি যে নতুন ডায়েট অনুসরণ করছি, সেটা আমার জন্য জাদুর মতো কাজ করেছে।’ 

তবে অভিনেতার জন্য ওজনের চেয়েও বড় প্রাপ্তি হল মাইগ্রেনের উপশম। এ প্রসঙ্গে আমির জানান, এই ডায়েটের সুফল কেবল ওজন কমানোতেই সীমাবদ্ধ নয়। ‘আমি মূলত মাইগ্রেনের সমস্যার জন্যই এই ডায়েট গ্রহণ করি। এটি একটি প্রদাহ-বিরোধী ডায়েট। শুধু ওজনই কমেনি, আমার মাইগ্রেনও অনেকটাই কমে গেছে,’ বলেন তিনি। তাই বলা যায়, এই ডায়েটটি অনুসরণ করে এক ঢিলে দুই পাখি মেরেছেন এই গজিনি তারকা।

প্রসঙ্গত, প্রদাহ-বিরোধী ডায়েট এমন এক খাদ্যাভ্যাস, যা শরীরের দীর্ঘস্থায়ী প্রদাহ কমাতে সহায়তা করে বলে মনে করা হয়। দীর্ঘমেয়াদি প্রদাহ বলতে মাইগ্রেন, জয়েন্টের ব্যথা ও অতিরিক্ত ক্লান্তির মতো সমস্যাগুলোকে বোঝায়। 

এই ডায়েটে সাধারণত তাজা শাকসবজি, ফলমূল, বাদাম, বীজ এবং জলপাই তেলের মতো স্বাস্থ্যকর চর্বিকে গুরুত্ব দেওয়া হয়। অন্যদিকে, অতি-প্রক্রিয়াজাত খাবার, পরিশোধিত চিনি ও ট্রান্স ফ্যাটযুক্ত খাবার এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়। তবে এই সময়টায় আমিরের খাবার তালিকার বিস্তারিত কিছুই জানা যায়নি। 

জে.এস/

আমির খান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

গবেষণা ও জনমত যাচাই ছাড়া পুলিশের পোশাক পরিবর্তন পুনর্বিবেচনার আহ্বান

🕒 প্রকাশ: ০২:৩৬ পূর্বাহ্ন, ২৪শে ফেব্রুয়ারি ২০২৬

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ‘রাজসাক্ষী’ বানিয়ে বাণিজ্যের অভিযোগ

🕒 প্রকাশ: ০১:৩২ পূর্বাহ্ন, ২৪শে ফেব্রুয়ারি ২০২৬

‘চেতনা পরিপন্থি হলে তো সংবিধান পরিপন্থি হয় না’

🕒 প্রকাশ: ১১:৩৪ অপরাহ্ন, ২৩শে ফেব্রুয়ারি ২০২৬

নিজের ফেসবুক-ইনস্টাগ্রাম ডিঅ্যাকটিভেট করলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব

🕒 প্রকাশ: ১১:০০ অপরাহ্ন, ২৩শে ফেব্রুয়ারি ২০২৬

রাষ্ট্রপতিকে রক্ষায় বিএনপি কেন অনড় ছিল, দলটির বিষয়ে কি বলছেন তিনি?

🕒 প্রকাশ: ১০:৪৮ অপরাহ্ন, ২৩শে ফেব্রুয়ারি ২০২৬

Footer Up 970x250