বৃহস্পতিবার, ২৬শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বীর সন্তানদের শ্রদ্ধায় আজ স্মরণ করছে জাতি *** ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক শেখ মামুন খালেদ আটক *** গোলাম রাব্বানীকে সাদিক কায়েমের টেক্সট, স্ক্রিনশট ফাঁস *** ‘আমরা এখন পাকিস্তানি কায়দায় বাংলাদেশি’ *** মিথ্যা ও অপতথ্য ঠেকাতে নতুন প্রকল্প হাতে নিয়েছে তথ্য মন্ত্রণালয়: প্রধানমন্ত্রীর উপদেষ্টা *** দৌলতদিয়ায় ফেরিতে উঠতে গিয়ে বাস নদীতে, হতাহতের শঙ্কা *** কর্মক্ষেত্রে ১৫ শতাংশ সাংবাদিক যৌন হয়রানির শিকার: জরিপ *** সারাদেশের শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা *** কুমার শানুর সঙ্গে সম্পর্ক স্বীকার, বিয়ে করতে চান ৬২ বছর বয়সি কুনিকা *** রান্নার সঙ্গে নারীর যে কোনো নাড়ির সম্পর্ক নেই, তা মানুষ জানুক: তসলিমা নাসরিন

অতীতের দিকে আর ফিরে তাকাতে চান না সামান্থা

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০২:২৬ অপরাহ্ন, ২৪শে মার্চ ২০২৪

#

ছবি: সংগৃহীত

অতীতের দিকে নাকি ফিরে তাকাতেই চাইছেন না সামান্থা। নাগা চৈতন্যের সঙ্গে সামান্থা রথ প্রভুর দাম্পত্য ছিল চার বছরের। এর আগে একটা লম্বা সময় একত্রবাস করেছেন তারা। কিন্তু, ২০১৭ সালে বিয়ের পরই যেন বাড়তে থাকে জটিলতা। শেষমেশ বিয়ে ভাঙার সিদ্ধান্ত নেন দু’পক্ষই।

তবে, বিবাহবিচ্ছেদ যে সামান্থাকে যথেষ্ট যন্ত্রণা দিয়েছে, তা বিভিন্ন সময় বুঝিয়ে দিয়েছেন অভিনেত্রী।

বিবাহবিচ্ছেদের পর অসুস্থ থাকলেও ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরছেন অভিনেত্রী। এর মাঝেই সম্প্রতি মুম্বাইয়ে অ্যামাজন প্রাইমের অনুষ্ঠানে দেখা হয় দুই প্রাক্তনের। অবশ্য একে অপরকে এড়িয়ে যান তাঁরা। যদিও গত দু’বছরে বিভিন্ন সময় তাদের ফের এক হওয়ার গুঞ্জন শোনা গিয়েছে। 

আরো পড়ুন: ৬০ বছর বয়সেও তারুণ্য, রহস্য ফাঁস হলো নীতা আম্বানির

এই মুহূর্তে নিজেদের মতো করে জীবন গুছিয়ে নিয়েছেন সামান্থা-নাগা। বেশির ভাগ সময় দেশের বাইরেই কাটান সামান্থা। অন্যদিকে, অভিনেত্রী শোভিতা ধুলিপালার সঙ্গে নতুন করে সম্পর্কে জড়িয়েছেন নাগা। কিন্তু তাদের অনুরাগীরা এখনও আশায় রয়েছেন, ফের হয়তো এক হবেন নাগা-সামান্থা। সামান্থার ঘনিষ্ঠ সূত্রের দাবি, অভিনেত্রী তার অতীতের দিকে নাকি ঘুরে তাকাতে চান না।

শুধু তা-ই নয়, নাগা চৈতন্যের সঙ্গে সম্পর্ক নিয়ে ভবিষ্যতে কোনও কথা বলতে চান না তিনি। কাজ ছাড়া অন্য কোনও কিছু নিয়ে ভাবনাচিন্তা নেই তার এবং নাগার সঙ্গে পুনরায় সম্পর্ক স্থাপনের আর কোনও সম্ভাবনা নেই। তবে নিজের বিচ্ছেদ নিয়ে দীর্ঘদিন সামান্থাকে প্রশ্ন করলে বললেন, ‘আমাদের সম্পর্কের সব সুতো ছিঁড়ে গেছে।’

এসি/ আই. কে. জে/

দাম্পত্য সামান্থা-নাগার

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250