বৃহস্পতিবার, ২৬শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বীর সন্তানদের শ্রদ্ধায় আজ স্মরণ করছে জাতি *** ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক শেখ মামুন খালেদ আটক *** গোলাম রাব্বানীকে সাদিক কায়েমের টেক্সট, স্ক্রিনশট ফাঁস *** ‘আমরা এখন পাকিস্তানি কায়দায় বাংলাদেশি’ *** মিথ্যা ও অপতথ্য ঠেকাতে নতুন প্রকল্প হাতে নিয়েছে তথ্য মন্ত্রণালয়: প্রধানমন্ত্রীর উপদেষ্টা *** দৌলতদিয়ায় ফেরিতে উঠতে গিয়ে বাস নদীতে, হতাহতের শঙ্কা *** কর্মক্ষেত্রে ১৫ শতাংশ সাংবাদিক যৌন হয়রানির শিকার: জরিপ *** সারাদেশের শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা *** কুমার শানুর সঙ্গে সম্পর্ক স্বীকার, বিয়ে করতে চান ৬২ বছর বয়সি কুনিকা *** রান্নার সঙ্গে নারীর যে কোনো নাড়ির সম্পর্ক নেই, তা মানুষ জানুক: তসলিমা নাসরিন

৬০ বছর বয়সেও তারুণ্য, রহস্য ফাঁস হলো নীতা আম্বানির

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৪১ অপরাহ্ন, ২৩শে মার্চ ২০২৪

#

ছবি: সংগৃহীত

কিছুদিন আগে অনন্তর প্রাক-বিয়ে নিয়ে মেতে ছিল পুরো মিডিয়া। উপস্থিত হয়েছিল বলিউডের প্রথম শ্রেণির তারকারা। এত সব তারকার ভিড়েও আলাদা করে নজর কেড়েছিলেন নীতা আম্বানি। ষাটের কোঠায় পা দিয়েও নিজের ফিটনেস ও সৌন্দর্য, দুই-ই ধরে রেখেছেন তিনি।

ভারতীয় ধনকুবের, এশিয়ার শীর্ষ ধনী, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মুকেশ আম্বানির স্ত্রী নীতা আম্বানি। বিশ্বের অন্যতম ধনী ব্যক্তির স্ত্রী হওয়ায় স্বাভাবিকভাবেই তিনি রাজকীয়ভাবে জীবনযাপন করেন।

হাঁটাহাঁটি দিয়ে শুরু হয় নীতা আম্বানির সকাল। অন্তত এক ঘণ্টা হাঁটাহাঁটি করেন তিনি।

প্রতিদিন অন্তত দুই বেলা বিটের জুস পান করেন নীতা আম্বানি। বিটের জুস যেমন রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে, তেমনই স্টেমিনা ধরে রাখতে সহায়তা করে। আর ত্বকের ঔজ্জ্বল্য ধরে রাখতে বিটের বিকল্প নেই। প্রতিদিন সকালের নাশতায় বাদামও রাখেন তিনি।

আরো পড়ুন: বুবলীকে ‘ছাগল’ বললেন পরীমণি!

দিনে যত কাজের চাপই থাকুক, শরীরচর্চায় বিন্দুমাত্র ফাঁকি দেন না তিনি। নিয়ম করে যোগব্যায়াম করেন। যোগব্যায়ামের পর সাঁতার। সাঁতার খুবই ভালো ব্যায়াম। শরীরের প্রতিটি অঙ্গপ্রত্যঙ্গ উপকৃত হয়। রক্ত চলাচলের ব্যবস্থা ভালো থাকে। কার্ডিও দিয়ে শরীরচর্চা শেষ করেন তিনি।

রাতের খাবারেও সবুজ শাকসবজির দিকে জোর দেন নীতা আম্বানি। শাকসবজির সালাদ, ফলমূল ও স্যুপ দিয়েই রাতের খাবার সারেন তিনি। রাতের খাবারের পরিমাণের থেকে নিউট্রিশনে জোর দেন তিনি, যা তার ওজন নিয়ন্ত্রণে রাখে। এসব খাবারে ঘুমও হয় ভালো।

বাইরের খাবার ছুঁয়েও দেখেন না নীতা আম্বানি। ৩০ বছরেরও বেশি সময় ধরে বাইরের খাবার খান না তিনি। চিনি ছাড়া ঘরে বানানো খাবারই তার পছন্দ।

এসি/ আই. কে. জে/ 

নীতা আম্বানি তারুণ্য

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250