শনিবার, ১৯শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘আসিফ মাহমুদের দুর্নীতি ও লুটপাটের গডফাদার ড. ইউনূস’ *** শেখ হাসিনার দেশে ফেরার আগেই সরকারের ওপর ‘চাপ’ সৃষ্টি করতে চায় আওয়ামী লীগ *** খুলনায় ‘ভাত চুরি করে খাওয়ার অভিযোগে’ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে পিটিয়ে হত্যা *** মুঠোফোনের জন্যই অপ্রতিমকে হত্যা: পুলিশ *** পাকিস্তানে মসজিদে বোমা হামলায় নিহত বেড়ে ৩১, ইত্তেহাদুল মুজাহিদিনের দায় স্বীকার *** রাজধানীতে মসজিদ থেকে আটক ২৩ জনের ১১ জনকে ছেড়ে দিয়েছে পুলিশ *** কুমিল্লা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পাশে নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার *** ‘তৃণমূলের নাম–প্রতীক কেড়ে নেওয়া বিজেপির নোংরা খেলা’, আদালতে মমতা *** সব জেলা পরিষদের স্থাপনার ছাদে সৌরবিদ্যুৎ বাধ্যতামূলক করতে সরকারের নির্দেশ *** বিধ্বস্ত পরমাণু স্থাপনা ফের নির্মাণ করছে ইরান

১০ বছর পর আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয় জিম্বাবুয়ের

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ১০:৫৫ পূর্বাহ্ন, ১৯শে ফেব্রুয়ারি ২০২৫

#

ছবি: সংগৃহীত

তিন ম্যাচ সিরিজের শেষ ওয়ানডেতে আয়ারল্যান্ডকে ৯ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়েছে জিম্বাবুয়ে। বেন কারেনের হার না মানা সেঞ্চুরিতে আইরিশদের উড়িয়ে ২-১ ব্যবধানে সিরিজ নিশ্চিত করেছে স্বাগতিকরা। ওয়ানডেতে ১০ বছর পর আইরিশদের বিপক্ষে এটি জিম্বাবুয়ের প্রথম সিরিজ জয়।

সব মিলিয়ে ২০২৩ সালের মার্চের পর এই প্রথম কোনো ওয়ানডে সিরিজ জিতলো জিম্বাবুয়ে। আর আইসিসির পূর্ণ সদস্যের বিপক্ষে ২০২২ সালের আগস্টের পর প্রথম।

বুধবার (১৯শে ফেব্রুয়ারি) হারারেতে টস হেরে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেটে ২৪০ রান করে আয়ারল্যান্ড। জবাবে ৯ উইকেট আর ৬৩ বল হাতে জয়ের বন্দরে পৌঁছে যায় জিম্বাবুয়ে।

আরো পড়ুন : কষ্টের জয়ে শীর্ষে বার্সেলোনা

আয়ারল্যান্ডের হয়ে ৯৯ বলে ৬৪ রান করেন ওপেনার অ্যান্ডি বালবির্নি। এছাড়া লরকান টাকার ৫৪ বলে ৬১, হ্যারি টেক্টর ৮৪ বলে ৫১, মার্ক অ্যাডায়ার ২৩ বলে অপরাজিত ২৬ রান করেন। জিম্বাবুয়ের হয়ে বল হাতে ২টি করে উইকেট নেন রিচার্ড এনগারাবা ও ত্রিভর ওয়ান্দু।

জবাব দিতে নেমে উদ্বোধনী জুটিতেই ১২৪ রান তোলেন জিম্বাবুয়ের দুই ওপেনার ব্রিয়ান বেনেট ও বেন কারেন। দুর্ভাগ্যবশত ব্যক্তিগত ৪৮ রানের মাথায় আইরিশ পেসার গ্রাহাম হোমির বলে এলবিডব্লিউ হন বেনেট।

ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি হাঁকাতে ভুল করেননি কারেন। ১৩০ বলে ১১৮ রানে অপরাজিত থাকেন তিনি। শুরু থেকেই মারমুখী এই ব্যাটার হাঁকান ১৪টি বাউন্ডারি। তার সঙ্গে ৫৯ বলে ৬৯ রানে অপরাজিত থেকে দল জিতিয়ে মাঠ ছাড়েন অধিনায়ক ক্রেইগ ইরভাইন।

এস/ আই.কে.জে

ওয়ানডে সিরিজ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250