রবিবার, ৮ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৬শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ঢাকার ৬ স্থানে তারেক রহমানের জনসভা আজ *** মঙ্গলবার শেষ হচ্ছে নির্বাচনী প্রচারণা *** সাবেক প্রিন্স অ্যান্ড্রুর দুই মেয়ের সঙ্গেও কুখ্যাত এপস্টেনের দেখাসাক্ষাৎ ছিল *** তারেক রহমানকে নিয়ে তথ্যচিত্র ‘সবার আগে হাসিমুখ’ *** ক্ষমতায় গেলে ‘বিডিআর’ নাম পুনর্বহাল করবে বিএনপি *** পুলিশের এমন আগ্রাসী মনোভাবের কারণ কী, প্রশ্ন আজহারির *** যৌন হয়রানির অভিযোগে বেরোবির ২ শিক্ষককে বরখাস্ত *** ‘আসমানে ফয়সালা হয়ে গেছে তারেক রহমানই আগামীর প্রধানমন্ত্রী’ *** ‘বিএনপিকে খুঁজে বের করতে হবে দলটির ভেতরে জামায়াতের হয়ে কারা কাজ করছে’ *** গণভোটে ‘না’ ভোট দেওয়া কোনো অপরাধ নয়: বায়তুল মোকাররমের খতিব

কষ্টের জয়ে শীর্ষে বার্সেলোনা

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ১১:২৮ পূর্বাহ্ন, ১৮ই ফেব্রুয়ারি ২০২৫

#

ছবি: সংগৃহীত

লা লিগায় চলতি মৌসুমের শুরুটা দারুণ করেছিল বার্সেলোনা। অনেকদিন ধরেই নিজেদের দখলে রেখেছিল শীর্ষস্থান। মাঝের দিকে কিছুটা ছন্দপতন হওয়ায় সুযোগ লু্ফে নেয় রিয়াল মাদ্রিদ। বার্সাকে পেছনে ফেলে উঠে শীর্ষে। এবার সেই রিয়ালের কাছে হারানো সিংহাসন উদ্ধার করেছে বার্সা।

সোমবার (১৭ই ফেব্রুয়ারি) রায়ো ভায়েকানোকে ১-০ গোলে হারিয়েছে বার্সা। কষ্টার্জিত জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠেছে কাতালানরা। ২৪ ম্যাচে হানসি ফ্লিকের দলের পয়েন্ট ৫১। রিয়ালের পয়েন্টও সমান ৫১। তবে গোল ব্যবধানে এগিয়ে থাকায় সিংহাসন ছেড়ে দিতে হয়েছে বার্সার হাতে। সমান ম্যাচে ৫০ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে অ্যাতলেটিকো মাদ্রিদ। ভায়েকানো ৩৫ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে।

আরো পড়ুন : কষ্টের জয়ে ৭ পয়েন্টে এগিয়ে গেলো লিভারপুল

রিয়াল ও অ্যাতলেটিকোর ভুলকে কাজে লাগিয়েই শীর্ষস্থান পুনরায় দখল করেছে বার্সা। গেল সপ্তাহে দুই দলই পয়েন্ট খুইয়েছিল।

বার্সার ঘরের মাঠে ম্যাচের ভাগ্যনির্ধারণী গোলটি করেন রবার্ট লেওয়ানডস্কি। ২৮ মিনিটে পেনাল্টি কিকে গোল করেন পোল্যান্ড তারকা। ভায়োকানোর পাথে সিস বক্সের ভেতরে বার্সার ইনিগো মার্তিনেজকে ফাউল করেন।

বার্সেলোনা বেশি সময় বল দখলে রাখলেও ভায়েকানো বেশি আক্রমণাত্মক ছিল। ইনজুরি সময়ে জর্জ দে ফ্রুটোস সহজ একটি হেড মিস করেন, যা রায়োকে সমতায় ফিরিয়ে আনতে পারতো। শেষ পর্যন্ত স্বাগতিকদের জাল খুঁজে বের করতে পারেনি ভায়োকানো।

এস/ আই.কে.জে/  

বার্সেলোনা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250