বৃহস্পতিবার, ২৬শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** টিউলিপকে গ্রেপ্তারে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির আদেশ *** বেসামরিক ইসরায়েলিদের হত্যা ‘ন্যায্য’ নয়, তবে ফিলিস্তিনিদের ওপর গণহত্যার বিষয়ে নিশ্চুপ মোদি *** অনুমতি ছাড়া মেট্রো স্টেশনে ভিডিও-ফটোগ্রাফি নিষিদ্ধ *** বাংলা ভাষা ও সাহিত্য নিশ্চয়ই বিশ্বে আলো ছড়াবে—আশা প্রধানমন্ত্রীর *** কথা কম বলতে চাই, কাজ বেশি করব: নতুন গভর্নর মোস্তাকুর রহমান *** আজ একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী *** বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের জন্মদিন আজ *** প্রধান উপদেষ্টাসহ সব উপদেষ্টার বিরুদ্ধে ব্যাপক দুর্নীতির অভিযোগ, তদন্ত করবে দুদক *** গভর্নরের নিয়োগ হঠাৎ বাতিল করে সমালোচনার মুখে সরকার *** মার্কিন শুল্ক নিয়ে সতর্ক ঢাকা, দেখেশুনে সিদ্ধান্ত

যেভাবে গ্রেফতার হলো সাইফ আলীর আততায়ী

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৯:০৫ অপরাহ্ন, ১৭ই জানুয়ারী ২০২৫

#

ছবি- সংগৃহীত

বৃহস্পতিবার (১৬ই জানুয়ারি) রাতে সিসিটিভি ফুটেজে মুখ দেখা গিয়েছিল হামলাকারীর। তার পর থেকে লাগাতার ওই যুবকের খোঁজে মাঠে নামে মুম্বাই পুলিশ। অবশেষে শুক্রবার (১৭ই জানুয়ারি) সকালে পুলিশের হাতে ধরা পড়লো আততায়ী। 

বান্দ্রা স্টেশনে তল্লাশির সময় ওই যুবকের খোঁজ পায় পুলিশ। সেই সময় ওই ব্যক্তি সেখানে ঘোরাফেরা করছিল বলে জানা গিয়েছিল। তার সন্দেহজনক গতিবিধি নজরে আসে পুলিশের। তারপরই তাকে আটক করা হয়। চলছে জিজ্ঞাসাবাদ। তবে শুধু এক পক্ষের জিজ্ঞাসাবাদ নয়। সেদিন রাতে ঠিক কী হয়েছিল সাইফের সঙ্গে? অভিনেতার বয়ান রেকর্ড প্রসঙ্গে কী জানালো মুম্বাই পুলিশ?

বুধবার (১৫ই জানুয়ারি) দিনগত গভীর রাতে বলিউড অভিনেতা সাইফের ওপরে হামলা হয়। অভিযুক্ত তাকে ছুরি দিয়ে একাধিকবার আঘাত করে। সূত্রের খবর, চুরির উদ্দেশ্যে ওই বাড়িতে ঢুকেছিল দুষ্কৃতিকারী। সাইফ বাধা দিতে গেলে তার ওপর হামলা চালায়। সাইফের শরীরে ছয়বার ছুরি দিয়ে আঘাত করা হয়েছে। গুরুতর জখম অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয় ভোরে। 

বর্তমানে মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে তিনি চিকিৎসাধীন। আপাতত আইসিইউতে রয়েছেন সাইফ। সেখান থেকে একটি বিশেষ কক্ষে স্থানান্তরিত করার পরই রেকর্ড বয়ান করা হবে অভিনেতার, জানালো মুম্বাই পুলিশ। 

সাইফের বাড়ির দুই কর্মীকে ইতোমধ্যে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এক পরিচারিকাকে সন্দেহের তালিকায় রেখেছে পুলিশ। এই মুহূর্তে কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে খান পরিবার। আপাতত খানিকটা একা থাকতে চাইছেন সাইফ-পত্নী কারিনা।

সূত্র: এবিপি

আই.কে.জে/              


সাইফ-কারিনা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

টিউলিপকে গ্রেপ্তারে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির আদেশ

🕒 প্রকাশ: ০৬:০৭ অপরাহ্ন, ২৬শে ফেব্রুয়ারি ২০২৬

বেসামরিক ইসরায়েলিদের হত্যা ‘ন্যায্য’ নয়, তবে ফিলিস্তিনিদের ওপর গণহত্যার বিষয়ে নিশ্চুপ মোদি

🕒 প্রকাশ: ০১:৫৬ অপরাহ্ন, ২৬শে ফেব্রুয়ারি ২০২৬

অনুমতি ছাড়া মেট্রো স্টেশনে ভিডিও-ফটোগ্রাফি নিষিদ্ধ

🕒 প্রকাশ: ০১:৪৮ অপরাহ্ন, ২৬শে ফেব্রুয়ারি ২০২৬

বাংলা ভাষা ও সাহিত্য নিশ্চয়ই বিশ্বে আলো ছড়াবে—আশা প্রধানমন্ত্রীর

🕒 প্রকাশ: ০১:৪৪ অপরাহ্ন, ২৬শে ফেব্রুয়ারি ২০২৬

কথা কম বলতে চাই, কাজ বেশি করব: নতুন গভর্নর মোস্তাকুর রহমান

🕒 প্রকাশ: ০১:৩৮ অপরাহ্ন, ২৬শে ফেব্রুয়ারি ২০২৬

Footer Up 970x250