মঙ্গলবার, ১০ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৮শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বিসিবির চাওয়া পূরণ করল আইসিসি *** জামায়াতের ভোটের প্রচারের সময় টাকা দিলেন আইনজীবী শাহরিয়ার, ভিডিও ভাইরাল *** বাংলাদেশের ওপর যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক কমল ১ শতাংশ *** ‘আনোয়ার হোসেন মঞ্জু—দ্য মিডিয়া বস’ *** ভোট বর্জন করলেন আওয়ামী লীগের কারাবন্দী সাবেক এমপি আসাদ ও এনামুল *** জামায়াতকে ভোট দিলে ঈমান নষ্ট হয়ে যাবে: মির্জা ফখরুল *** সরকার গঠন করলে ফজর নামাজ পড়েই পরিকল্পনা বাস্তবায়ন শুরু করব: জামায়াত আমির *** রাষ্ট্র পরিচালনায় বিএনপির মূলমন্ত্র হবে মহানবীর মহান আদর্শ-ন্যায়পরায়ণতা: তারেক রহমান *** দাঁড়িপাল্লায় ভোট দেন, জান্নাত অবধারিত: জামায়াত প্রার্থী *** ‘আমি গায়ের জোরেই দল করি, এটা তারেক রহমানও জানেন’

চিন্ময়কে গ্রেফতারে বিজেপি নেতার উদ্বেগ

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১২:৫৪ পূর্বাহ্ন, ২৬শে নভেম্বর ২০২৪

#

ছবি - সংগৃহীত

বাংলাদেশের ইসকন নেতা চিন্ময় কৃষ্ণদাস ব্রহ্মচারীকে গ্রেফতারের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন ভারতীয় জনতা পার্টি (বিজেপি) নেতা ও পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেন, গ্রেফতারের খবরে তিনি বিচলিত ও চিন্তিত।

সোমবার (২৫শে নভেম্বর) পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূলের জাতীয় ওয়ার্কিং কমিটির মিটিং শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

মঙ্গলবার ভারত-বাংলাদেশ সীমান্তে অবরোধ ও বিক্ষোভের ডাক দিয়ে শুভেন্দু বলেন, চিন্ময় কৃষ্ণদাস ব্রহ্মচারীর গ্রেফতার বাংলাদেশের হিন্দুদের অস্তিত্বের জন্য আশঙ্কাজনক। আমরা তার নিঃশর্ত মুক্তির দাবি করছি।

তিনি সংবাদমাধ্যমকে বলেন, আমরা ২৬শে নভেম্বর বাংলাদেশ ডেপুটি হাইকমিশন ও ভারত-বাংলাদেশ সীমান্তে বিক্ষোভ দেখাব। কৃষ্ণদাস ব্রহ্মচারীকে ২৪ ঘণ্টার মধ্যে মুক্তি দিতে হবে।

এদিকে, পশ্চিমবঙ্গের মায়াপুরের ইসকন কার্যালয় থেকে জানানো হয়েছে– দুই বছর আগে চিন্ময় কৃষ্ণদাসকে তাদের ইউনিট থেকে বহিষ্কার করা হয়। এরপরই তিনি বাংলাদেশে ইসকনের নামে কাজ করতেন।

এর আগে, সোমবার দুপুরে ঢাকা বিমানবন্দর থেকে আন্তর্জাতিক শ্রীকৃষ্ণ ভাবনামৃত সংঘের (ইসকন) নেতা চিন্ময় কৃষ্ণদাসকে গ্রেফতার করে বাংলাদেশ পুলিশের বিশেষায়িত গোয়েন্দা শাখা (ডিবি)।

চিন্ময় কৃষ্ণ দাস আলোচিত হিন্দু সংগঠন ইসকনের অন্যতম সংগঠক। তিনি সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র হিসেবেও দায়িত্ব পালন করছেন। 

আই.কে.জে/ 


চিন্ময়

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

হল না পেয়ে হতাশ নির্মাতা ইউটিউবে মুক্তি পাচ্ছে মৌসুমীর ‘অর্ধাঙ্গিনী’

🕒 প্রকাশ: ১২:০৯ অপরাহ্ন, ১০ই ফেব্রুয়ারি ২০২৬

অস্ট্রেলিয়ায় নিষিদ্ধ হতে পারে ফিলিস্তিনপন্থী ‘ফ্রম দ্য রিভার টু দ্য সি’ স্লোগান

🕒 প্রকাশ: ১২:০০ অপরাহ্ন, ১০ই ফেব্রুয়ারি ২০২৬

ভোট দিতে পারবেন না শাকিব-জয়া-শুভ!

🕒 প্রকাশ: ১২:০০ অপরাহ্ন, ১০ই ফেব্রুয়ারি ২০২৬

জন্মহার বাড়াতে ভিয়েতনাম-শ্রীলঙ্কা থেকে তরুণী ‘আমদানি’র বিতর্কিত প্রস্তাব দক্ষিণ কোরিয়ায়

🕒 প্রকাশ: ১১:০০ পূর্বাহ্ন, ১০ই ফেব্রুয়ারি ২০২৬

পেছাতে পারে সালমানের ‘ব্যাটল অব গালওয়ান’ মুক্তি, নেপথ্যে কোন কারণ

🕒 প্রকাশ: ১০:২৩ পূর্বাহ্ন, ১০ই ফেব্রুয়ারি ২০২৬

Footer Up 970x250