মঙ্গলবার, ১০ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৮শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বিসিবির চাওয়া পূরণ করল আইসিসি *** জামায়াতের ভোটের প্রচারের সময় টাকা দিলেন আইনজীবী শাহরিয়ার, ভিডিও ভাইরাল *** বাংলাদেশের ওপর যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক কমল ১ শতাংশ *** ‘আনোয়ার হোসেন মঞ্জু—দ্য মিডিয়া বস’ *** ভোট বর্জন করলেন আওয়ামী লীগের কারাবন্দী সাবেক এমপি আসাদ ও এনামুল *** জামায়াতকে ভোট দিলে ঈমান নষ্ট হয়ে যাবে: মির্জা ফখরুল *** সরকার গঠন করলে ফজর নামাজ পড়েই পরিকল্পনা বাস্তবায়ন শুরু করব: জামায়াত আমির *** রাষ্ট্র পরিচালনায় বিএনপির মূলমন্ত্র হবে মহানবীর মহান আদর্শ-ন্যায়পরায়ণতা: তারেক রহমান *** দাঁড়িপাল্লায় ভোট দেন, জান্নাত অবধারিত: জামায়াত প্রার্থী *** ‘আমি গায়ের জোরেই দল করি, এটা তারেক রহমানও জানেন’

ভোট দিতে পারবেন না শাকিব-জয়া-শুভ!

বিনোদন প্রতিবেদক

🕒 প্রকাশ: ১২:০০ অপরাহ্ন, ১০ই ফেব্রুয়ারি ২০২৬

#

ছবি: সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে জমে উঠেছে ভোটের মাঠের প্রচারণা। ভোটের বাকিও নেই বেশি দিন। আগামী বৃহস্পতিবার (১২ই ফেব্রুয়ারি) জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে নির্বাচনি প্রচারণায় রাজনীতির নানা মহলের মানুষদের পাশাপাশি অনেক শোবিজ তারকাও মাঠে নেমেছেন। 

যে যার পছন্দের দল ও প্রার্থীদের পক্ষে শেষ সময়ের প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন। এ নির্বাচনে ঢাকাই শোবিজের কে কোন আসনের ভোটার? কারাই বা ভোট দিতে পারছেন না এবার? জানা যায়, ঢাকা-১৭ আসনের ভোটার চিত্রনায়ক শাকিব খান। রাজধানীর গুলশান এলাকার বাসিন্দা তিনি। কিন্তু বর্তমানে ‘প্রিন্স’ সিনেমার শুটিংয়ের কারণে ভারতে অবস্থান করায় ভোট দিতে পারছেন না এই সুপারস্টার। 

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসানও এই মুহূর্তে দেশের বাইরে অবস্থান করছেন। তিনি ভোটে অংশ নিতে পারবেন কিনা তা নিয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। তিনিও বারিধারা এলাকার বাসিন্দা এবং ঢাকা-১৭ আসনের ভোটার। 

ভোট না দিতে পারার তালিকায় আরেক চিত্রনায়ক আরেফিন শুভও আছেন। ঢাকা-১১ আসনের ভোটার হলেও নির্বাচনের সময় যুক্তরাষ্ট্রে অবস্থান করার কারণে তারও ভোট দেওয়া হচ্ছে না।

এদিকে, চিত্রনায়িকা পূর্ণিমার বসবাস খিলক্ষেতের নিকুঞ্জ এলাকায়। ঢাকা-১৮ আসনে তার ভোট দেওয়ার কথা রয়েছে। আর অপু বিশ্বাস ঢাকা-১১ আসনের অন্তর্ভুক্ত বাড্ডায় থাকেন। 

চিত্রনায়ক সিয়াম আহমেদ ঢাকা-১৯ আসনের ভোটার, যিনি রাজধানীর রাজারবাগ এলাকায় বসবাস করেন। অভিনেতা মিশা সওদাগরের আসন ঢাকা-১৮। অভিনেতা চঞ্চল চৌধুরী ঢাকা-৮ আসনের ভোটার। চিত্রনায়ক বাপ্পী চৌধুরী নারায়ণগঞ্জ-৪ আসনের এবং জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী ঢাকা-১১ আসনের ভোটার। 

জে.এস/

ঢালিউড

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

হাদির কবর জিয়ারতের মাধ্যমে প্রচারণার ইতি টানলেন নাসীরুদ্দীন

🕒 প্রকাশ: ০২:০৬ অপরাহ্ন, ১০ই ফেব্রুয়ারি ২০২৬

ভোট দিতে গ্রামে ফিরছেন পোশাকশ্রমিকেরা, গাজীপুর মহাসড়কে যানজটে ভোগান্তি

🕒 প্রকাশ: ০১:২০ অপরাহ্ন, ১০ই ফেব্রুয়ারি ২০২৬

শীতের বিদায়ঘণ্টা, পূর্বাভাসে যা জানাল আবহাওয়া অধিদপ্তর

🕒 প্রকাশ: ১২:৪৪ অপরাহ্ন, ১০ই ফেব্রুয়ারি ২০২৬

হল না পেয়ে হতাশ নির্মাতা ইউটিউবে মুক্তি পাচ্ছে মৌসুমীর ‘অর্ধাঙ্গিনী’

🕒 প্রকাশ: ১২:০৯ অপরাহ্ন, ১০ই ফেব্রুয়ারি ২০২৬

অস্ট্রেলিয়ায় নিষিদ্ধ হতে পারে ফিলিস্তিনপন্থী ‘ফ্রম দ্য রিভার টু দ্য সি’ স্লোগান

🕒 প্রকাশ: ১২:০০ অপরাহ্ন, ১০ই ফেব্রুয়ারি ২০২৬

Footer Up 970x250