মঙ্গলবার, ১০ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
২৬শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** জুলাই সনদ আদেশ ম্যাস্কুলিন না ফেমিনিন জেন্ডার, আমি জানি না: সালাহউদ্দিন *** ‘আওয়ামী লীগের সাবেক এমপির জামিনের জন্য এক কোটি টাকা চান প্রসিকিউটর’ *** জামায়াত আমিরের ‘সম্মতি ছাড়া’ পররাষ্ট্রমন্ত্রীকে চিঠি, উপদেষ্টাকে অব্যাহতি *** তোফাজ্জলকে পিটিয়ে হত্যা: ঢাবির ২২ শিক্ষার্থীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা *** যুক্তরাষ্ট্রের সঙ্গে করা চুক্তি কার্যকর হলে বার্ষিক রাজস্ব ক্ষতি হবে ১,৩২৭ কোটি: সিপিডি *** শফিকুর রহমানের প্রস্তাবের সমালোচনা করছেন কূটনীতিকেরা *** ঈদে পূর্ণ ছুটি পাচ্ছেন না সব ব্যাংক কর্মকর্তা, খোলা থাকবে যেসব এলাকায় *** ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী *** অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশের সারসংক্ষেপ চেয়েছে সরকার *** ইরান যুদ্ধের প্রভাবে তেলের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ

নিকের সঙ্গে প্রথম দর্শনে যা করেছিলেন প্রিয়াংকা

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৩৩ অপরাহ্ন, ৯ই মার্চ ২০২৬

#

ছবি: সংগৃহীত

বলিউড অভিনেত্রী প্রিয়াংকা চোপড়া ও মার্কিন পপতারকা নিক জোনাস দাম্পত্যজীবনে নিজেদের রসায়ন নিয়ে সামাজিক মাধ্যমে প্রায়ই আলোচনায় থাকেন। সম্প্রতি প্রিয়াংকার নতুন সিনেমা ‘দ্য ব্লাফ’-এর প্রচারের অংশ হিসেবে একটি পডকাস্টে অংশ নেন অভিনেত্রী। সেখানে নিক জোনাসের লেখা একটি প্রেমপত্র পড়ে শোনানো হলে প্রিয়াংকা বেশ আবেগপ্রবণ হয়ে পড়েন। চিঠিতে নিক তার স্ত্রীর গুণাবলি, মাতৃত্ব ও ধৈর্য ধরার ক্ষমতার প্রশংসা করেন।

এর আগে ২০১৮ সালে রাজকীয় আয়োজনে বিবাহবন্ধনে আবদ্ধ হন বলি অভিনেত্রী প্রিয়াংকা চোপড়া ও পপতারকা নিক জোনাস। তাদের বয়সের ব্যবধান ১০ বছর। এ নিয়ে শুরুতে অনেক আলোচনা-সমালোচনা হলেও দীর্ঘ সাত বছরের দাম্পত্যজীবনে তারা সফল জুটির উদাহরণ হয়ে দাঁড়িয়ে আছেন।

এদিকে দীর্ঘ দাম্পত্যজীবনে নানা চড়াই-উতরাইয়ে প্রিয়াংকার ইতিবাচক মনোভাবের প্রশংসা করে নিক জোনাস চিঠিতে লিখেছেন, যে কোনো কঠিন পরিস্থিতিতে ভেঙে না পড়ে লড়াই করার ক্ষমতা তাকে মুগ্ধ করে। তিনি এবং তাদের কন্যা মালতী মেরি প্রিয়াংকাকে নিয়ে গর্বিত।

নিক জোনাস তার চিঠিতে প্রিয়াংকাকে নিজের জীবনের অনুপ্রেরণা হিসেবে উল্লেখ করে বলেন, প্রিয়াংকা শুধু একজন বিশ্বখ্যাত তারকা নন, বরং একজন মা, মেয়ে ও স্ত্রী হিসেবে তিনি অনন্য। 

নিজেদের প্রথম ডেটের স্মৃতি শেয়ার করে নিয়েছেন প্রিয়াংকা চোপড়া। নিক জানিয়েছিলেন এটা ছিল 'গ্রুপ ডেট'। নিক 'বিউটি অ্যান্ড দ্য বিস্ট'-এর লাইভ কনসার্টে প্রিয়াংকাকে আমন্ত্রণ জানিয়েছিলেন৷ প্রিয়াংকা তার প্রিয় বন্ধুকে নিয়ে আসতে চেয়েছিলেন৷ নিক তার বড় ভাই কেভিন জোনাস এবং অন্য এক দম্পতিকে আমন্ত্রণ জানিয়েছিলেন।

অন্যদিকে প্রথম ডেটের কথা শেয়ার করে নিক জোনাস বলেন, শোতে আমাদের সবচেয়ে ভালো সময় কেটেছে। আমরা কোথাও খেতে গিয়েছিলাম। জো জানতেন যে আমি এই ডেটটি নিয়ে সত্যিই অনেক আগ্রহী ছিলাম। সে রাতে আমরা একে অন্যকে চুম্বন করেছিলাম।

জে.এস/

বলিউড

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

জুলাই সনদ আদেশ ম্যাস্কুলিন না ফেমিনিন জেন্ডার, আমি জানি না: সালাহউদ্দিন

🕒 প্রকাশ: ০৯:৩৬ অপরাহ্ন, ১০ই মার্চ ২০২৬

‘আওয়ামী লীগের সাবেক এমপির জামিনের জন্য এক কোটি টাকা চান প্রসিকিউটর’

🕒 প্রকাশ: ০৮:৩২ অপরাহ্ন, ১০ই মার্চ ২০২৬

জামায়াত আমিরের ‘সম্মতি ছাড়া’ পররাষ্ট্রমন্ত্রীকে চিঠি, উপদেষ্টাকে অব্যাহতি

🕒 প্রকাশ: ০৮:১৯ অপরাহ্ন, ১০ই মার্চ ২০২৬

তোফাজ্জলকে পিটিয়ে হত্যা: ঢাবির ২২ শিক্ষার্থীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

🕒 প্রকাশ: ০৭:১৯ অপরাহ্ন, ১০ই মার্চ ২০২৬

যুক্তরাষ্ট্রের সঙ্গে করা চুক্তি কার্যকর হলে বার্ষিক রাজস্ব ক্ষতি হবে ১,৩২৭ কোটি: সিপিডি

🕒 প্রকাশ: ০৭:১৪ অপরাহ্ন, ১০ই মার্চ ২০২৬

Footer Up 970x250