মঙ্গলবার, ১০ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
২৬শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘আওয়ামী লীগের সাবেক এমপির জামিনের জন্য এক কোটি টাকা চান প্রসিকিউটর’ *** জামায়াত আমিরের ‘সম্মতি ছাড়া’ পররাষ্ট্রমন্ত্রীকে চিঠি, উপদেষ্টাকে অব্যাহতি *** তোফাজ্জলকে পিটিয়ে হত্যা: ঢাবির ২২ শিক্ষার্থীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা *** যুক্তরাষ্ট্রের সঙ্গে করা চুক্তি কার্যকর হলে বার্ষিক রাজস্ব ক্ষতি হবে ১,৩২৭ কোটি: সিপিডি *** শফিকুর রহমানের প্রস্তাবের সমালোচনা করছেন কূটনীতিকেরা *** ঈদে পূর্ণ ছুটি পাচ্ছেন না সব ব্যাংক কর্মকর্তা, খোলা থাকবে যেসব এলাকায় *** ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী *** অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশের সারসংক্ষেপ চেয়েছে সরকার *** ইরান যুদ্ধের প্রভাবে তেলের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ *** নেপালের সরকার ও জনগণকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

তোফাজ্জলকে পিটিয়ে হত্যা: ঢাবির ২২ শিক্ষার্থীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৭:১৯ অপরাহ্ন, ১০ই মার্চ ২০২৬

#

ফাইল ছবি

২০২৪ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ফজলুল হক মুসলিম হলে চোর সন্দেহে তোফাজ্জল হোসেনকে পিটিয়ে হত্যা মামলায় বিশ্ববিদ্যালয়ের ২২ শিক্ষার্থীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।

মামলার চার্জশিট (অভিযোগপত্র) গ্রহণ করে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানা আজ মঙ্গলবার (১০ই মার্চ) এ আদেশ দেন।

পরোয়ানাভুক্ত ২২ শিক্ষার্থী হলেন— ফিরোজ কবির, আব্দুস সামাদ, সাকিব রায়হান, ইয়াছিন আলী গাইন, ইয়ামুজ্জামান ইয়াম, ফজলে রাব্বি, শাহরিয়ার কবির শোভন, মেহেদী হাসান ইমরান, রাতুল হাসান, সুলতান মিয়া, নাসির উদ্দিন, মোবাশ্বের বিল্লাহ, শিশির আহমেদ, মহসিন উদ্দিন শাফি, আবদুল্লাহিল কাফী, শেখ রমজান আলী রকি, রাশেদ কামাল অনিক, মনিরুজ্জামান সোহাগ, আবু রায়হান, রেদওয়ানুর রহমান পারভেজ, রাব্বিকুল রিয়াদ ও আশরাফ আলী মুন্সী। তারা সবাই বর্তমানে পলাতক রয়েছেন।

গত বছরের ১৭ই ডিসেম্বর পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) অতিরিক্ত পুলিশ সুপার ও তদন্ত কর্মকর্তা মো. হান্নানুল ইসলাম ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে ২৮ জন শিক্ষার্থীর নাম উল্লেখ করে একটি সম্পূরক চার্জশিট জমা দেন।

অভিযুক্ত ২৮ জনের মধ্যে জালাল মিয়া, আহসান উল্লাহ ওরফে বিপুল শেখ, আল হোসেন সাজ্জাদ, মোত্তাকিন সাকিন শাহ, মো. সুমন মিয়া ও ওয়াজিবুল আলম গ্রেপ্তারের পর স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। মামলার রেকর্ড অনুযায়ী, গ্রেপ্তারকৃতদের মধ্যে আহসান ও ওয়াজিবুল বর্তমানে জামিনে আছেন।

গত বছরের ২৬শে ফেব্রুয়ারি আদালতের নির্দেশের পর পিবিআই এই মামলার তদন্তের দায়িত্ব গ্রহণ করে।

চার্জশিট অনুযায়ী, ঘটনার সূত্রপাত হয় ২০২৪ সালের ১৮ই সেপ্টেম্বর দুপুর ২টার দিকে। হলের মাঠে ক্রিকেট ম্যাচ চলাকালে ছয়টি মোবাইল ফোন চুরি হয়। ওইদিন সন্ধ্যা পৌনে ৮টার দিকে তোফাজ্জল মাঠে একটি ফুটবল ম্যাচ চলাকালে সেখানে উপস্থিত হলে তাকে চোর সন্দেহে আটক করা হয়। শিক্ষার্থীরা তাকে মারধর করে হলের গেস্টরুমে নিয়ে যান।

তারা তোফাজ্জলের পরিবারের কাছে ক্ষতিপূরণ হিসেবে ৩৫ হাজার টাকা দাবি করেন। তার চাচা আব্দুর রব মিয়া টাকা দিতে অস্বীকৃতি জানালে তারা ক্ষিপ্ত হয়ে তোফাজ্জলকে ক্রিকেট স্ট্যাম্প ও বাঁশের লাঠি দিয়ে বেধড়ক পেটান, যার ফলে তার মৃত্যু হয়।

এই হত্যাকাণ্ডের পর তোফাজ্জলের স্বজনরা গণমাধ্যমকে জানান, বাবা-মা ও ভাইয়ের মৃত্যুর পর তোফাজ্জল মানসিক ভারসাম্য হারিয়ে ভবঘুরের মতো জীবনযাপন করতেন।

ঘটনার পরদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এস্টেট অফিসের সুপারভাইজার মোহাম্মদ আমানুল্লাহ শাহবাগ থানায় মামলাটি করেছিলেন।

গ্রেপ্তারি পরোয়ানা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

‘আওয়ামী লীগের সাবেক এমপির জামিনের জন্য এক কোটি টাকা চান প্রসিকিউটর’

🕒 প্রকাশ: ০৮:৩২ অপরাহ্ন, ১০ই মার্চ ২০২৬

জামায়াত আমিরের ‘সম্মতি ছাড়া’ পররাষ্ট্রমন্ত্রীকে চিঠি, উপদেষ্টাকে অব্যাহতি

🕒 প্রকাশ: ০৮:১৯ অপরাহ্ন, ১০ই মার্চ ২০২৬

তোফাজ্জলকে পিটিয়ে হত্যা: ঢাবির ২২ শিক্ষার্থীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

🕒 প্রকাশ: ০৭:১৯ অপরাহ্ন, ১০ই মার্চ ২০২৬

যুক্তরাষ্ট্রের সঙ্গে করা চুক্তি কার্যকর হলে বার্ষিক রাজস্ব ক্ষতি হবে ১,৩২৭ কোটি: সিপিডি

🕒 প্রকাশ: ০৭:১৪ অপরাহ্ন, ১০ই মার্চ ২০২৬

শফিকুর রহমানের প্রস্তাবের সমালোচনা করছেন কূটনীতিকেরা

🕒 প্রকাশ: ০৬:৪৪ অপরাহ্ন, ১০ই মার্চ ২০২৬

Footer Up 970x250