শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সমুদ্রের উচ্চতার সঙ্গে সংকল্প আরও দৃঢ় হোক, পদক্ষেপ তার চেয়ে দ্রুত: বিশ্বনেতাদের তারেক রহমান *** নিউইয়র্কে তারেক রহমান, সেখানেই আন্তর্জাতিক গণমাধ্যমের সঙ্গে শেখ হাসিনার ভার্চুয়াল বৈঠক *** এশিয়ান গেমসের সেমিফাইনালে বাংলাদেশের দ্রুততম মানব *** রাষ্ট্রদ্রোহ মামলায় ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল ৫ দিনের রিমান্ডে *** জাতিসংঘে খলিলুরের কার্যালয়ে লিগ্যাল অফিসার হলেন জাইমা রহমান *** বিশ্বের বৃহত্তম মুক্তবাণিজ্য জোটে যুক্ত হওয়ার পথে বাংলাদেশ *** ৯৮ কমিটি থেকে ‘আওয়ামীপন্থীদের’ বাদ দেওয়ার নির্দেশ, কী বদল আসছে সরকারি কমিটিতে *** মূল আসামিকে আড়াল করায় স্বজনদের ক্ষোভ, জানেন না আপসের বিষয়ও *** জাতিসংঘে শুক্রবার ভোররাত ৩টায় বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী *** বিকাশ, রবিসহ চার প্রতিষ্ঠান পেল ডিজিটাল ব্যাংকের প্রাথমিক অনুমোদন

১৩৩টি অধ্যাদেশের বিষয়ে সিদ্ধান্ত সংসদে

অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশের সারসংক্ষেপ চেয়েছে সরকার

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৩:৫৭ পূর্বাহ্ন, ১০ই মার্চ ২০২৬

#

ছবি: সংগৃহীত

সাবেক অন্তর্বর্তী সরকারের আমলে জারি করা ১৩৩টি অধ্যাদেশের বিষয়ে জাতীয় সংসদে সিদ্ধান্ত নেবে সরকার। তার আগে অধ্যাদেশগুলো পর্যালোচনা করে সারসংক্ষেপ আকারে সিদ্ধান্ত জানাতে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে।

মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তারা জানান, কীভাবে অধ্যাদেশগুলো সংসদে উপস্থাপন করা হবে, তা নিয়ে মন্ত্রণালয় ও বিভাগগুলোর মধ্যে অস্পষ্টতা ছিল। ফলে কোনো কোনো মন্ত্রণালয় তাদের মন্ত্রণালয়-সংক্রান্ত অধ্যাদেশগুলো অধ্যাদেশ আকারেই মন্ত্রিপরিষদ বিভাগে পাঠায়।

কোনো কোনো মন্ত্রণালয় ও বিভাগ জানতে চায়, অধ্যাদেশগুলোকে আইনের খসড়া আকারে তারা মন্ত্রিপরিষদ বিভাগে পাঠাবে কি না।

এমন পরিস্থিতিতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় বা বিভাগের অধীনে জারি করা অধ্যাদেশগুলো নিয়ে মন্ত্রিপরিষদ বিভাগে সারসংক্ষেপ পাঠাতে বলা হয়েছে। সেখানে বর্তমান প্রেক্ষাপটে জারি করা অধ্যাদেশের প্রয়োজন আছে কি না এবং প্রয়োজন থাকলে তার গুরুত্ব কতটুকু, তা জানাতে বলা হয়েছে। এই নির্দেশনা দিয়ে মন্ত্রিপরিষদ বিভাগ মন্ত্রী ও সচিবদের চিঠি পাঠিয়েছে।

সব মন্ত্রণালয় ও বিভাগ থেকে অধ্যাদেশ নিয়ে সারসংক্ষেপ মন্ত্রিপরিষদ বিভাগে আসার পর মন্ত্রিপরিষদ বিভাগ অধ্যাদেশগুলোকে কয়েকটি ভাগে ভাগ করে তালিকা করবে। এরপর পুরো তালিকা সংসদে উপস্থাপন করা হবে। কোন কোন অধ্যাদেশকে আইনে পরিণত করা যায়, সংসদ সেই সিদ্ধান্ত দেবে।

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসবে ১২ই মার্চ। সংবিধান অনুযায়ী, সংসদের প্রথম অধিবেশন বসার ৩০ দিনের মধ্যে অধ্যাদেশগুলোকে আইনে রূপান্তর করতে হবে। তা না হলে অধ্যাদেশগুলো স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে।

অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন বিগত অন্তর্বর্তী সরকার ৫৫৯ দিন দায়িত্ব পালনকালে ১৩৩টি অধ্যাদেশ জারি করে।

অধ্যাদেশ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

সমুদ্রের উচ্চতার সঙ্গে সংকল্প আরও দৃঢ় হোক, পদক্ষেপ তার চেয়ে দ্রুত: বিশ্বনেতাদের তারেক রহমান

🕒 প্রকাশ: ০৩:০৩ পূর্বাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

নিউইয়র্কে তারেক রহমান, সেখানেই আন্তর্জাতিক গণমাধ্যমের সঙ্গে শেখ হাসিনার ভার্চুয়াল বৈঠক

🕒 প্রকাশ: ০২:৩২ পূর্বাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

এশিয়ান গেমসের সেমিফাইনালে বাংলাদেশের দ্রুততম মানব

🕒 প্রকাশ: ১০:২১ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

রাষ্ট্রদ্রোহ মামলায় ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল ৫ দিনের রিমান্ডে

🕒 প্রকাশ: ১০:০৮ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

জাতিসংঘে খলিলুরের কার্যালয়ে লিগ্যাল অফিসার হলেন জাইমা রহমান

🕒 প্রকাশ: ১০:০৩ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250