মঙ্গলবার, ৩রা মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৯শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সংঘাতে বাংলাদেশ আঘাতপ্রাপ্ত হবে’ *** যুদ্ধবিধ্বস্ত ইরানে ‘পুনর্গঠন-বাণিজ্য’ করবে চীন, কিনবে সস্তায় তেল *** ঢাকার আইসিইউতে ৭ শতাংশ রোগীর শরীরে ওষুধ-প্রতিরোধী ছত্রাক *** আসিফের অফিস থেকে বিদেশি মদ উদ্ধারের মামলার রায় ৯ই মার্চ *** ট্রেন ও মেট্রো ভাড়ায় ২৫ শতাংশ ছাড় পাবেন প্রতিবন্ধী, প্রবীণ ও শিক্ষার্থী *** যে কারণে পদত্যাগ দুদকের মোমেন কমিশনের *** হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা ইরানের, হুমকিতে পড়বে বাংলাদেশের এলএনজি সরবরাহ *** হরমুজ প্রণালি বন্ধ: ইরান *** কবি নজরুলের নাম বাদ দিয়ে সাইফুর রহমানের নামে অডিটরিয়ামের নতুন নামকরণ হবে *** স্থানীয় নির্বাচনে দলীয় প্রতীক থাকবে কি না, জানালেন প্রতিমন্ত্রী

গানের ভুবনে বেঁচে থাকবেন গায়ক খালিদ

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:৪৫ অপরাহ্ন, ১৮ই মার্চ ২০২৪

#

ছবি: সংগৃহীত

আশি ও নব্বইয়ের দশকের জনপ্রিয় সংগীতশিল্পী, ‘চাইম’ ব্যান্ডের ভোকালিস্ট খালিদ মারা গেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৬০ বছর।

সোমবার (১৮ই মার্চ) সন্ধ্যায় হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন ‘সরলতার প্রতিমা’, ‘যতটা মেঘ হলে বৃষ্টি নামে’, ‘কোনো কারণেই ফেরানো গেল না তাকে’, ‘যদি হিমালয় হয়ে দুঃখ আসে’, –এর মতো জনপ্রিয় গানের এই শিল্পী।

শব্দ প্রকৌশলী ঈশা খান দূরে সোমবার রাতে গণমাধ্যমকে জানান, সন্ধ্যায় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে খালিদকে তাৎক্ষণিকভাবে নিকটস্থ হাসপাতালে নেওয়া হয়। সন্ধ্যা সাড়ে ৭টায় চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়েছে।

কয়েক বছর ধরেই হৃদ্‌রোগে ভুগছিলেন খালিদ। একাধিকবার হৃদ্‌রোগের চিকিৎসা নিয়েছেন তিনি। তার হৃদ্‌যন্ত্রে একটি স্টেন্ট বসানো ছিল।

গোপালগঞ্জে জন্ম নেওয়া এই শিল্পী ১৯৮১ সাল থেকে গানের জগতে যাত্রা করেন। ১৯৮৩ সাল থেকে ‘চাইম’ ব্যান্ডে যোগ দেন। একের পর এক হিট গান উপহার দিয়ে অল্প সময়েই খ্যাতি পান খালিদ, তার গান এখনো মানুষের মুখে মুখে ফেরে।

আরও পড়ুন: গানের মধ্যে সাদী মোহাম্মদ বেঁচে থাকবেন অনন্তকাল

এই শিল্পীর মৃত্যুতে সংগীত অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। খালিদের মরদেহ এখনো হাসপাতালে রয়েছে। আজ রাত ১১টায় গ্রিন রোড জামে মসজিদে জানাজা শেষে খালিদের মরদেহ গোপালগঞ্জে নেওয়া হবে। পারিবারিক কবরস্থানে সমাহিত করা হবে এই শিল্পীকে।

এসকে/ 

ভোকালিস্ট খালিদ জনপ্রিয় সংগীতশিল্পী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250