বৃহস্পতিবার, ২৬শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নতুন হিসাবে গণভোটের ‘হ্যাঁ’ ভোট কমেছে ১০ লাখ *** কবি মোহন রায়হানের বাংলা একাডেমি পুরস্কার না পাওয়ার যে কারণ জানালেন সংস্কৃতি প্রতিমন্ত্রী *** মনোনীত করেও মোহন রায়হানকে পুরস্কার দিল না বাংলা একাডেমি *** অমর একুশে বইমেলার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী *** টিউলিপকে গ্রেপ্তারে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির আদেশ *** বেসামরিক ইসরায়েলিদের হত্যা ‘ন্যায্য’ নয়, তবে ফিলিস্তিনিদের ওপর গণহত্যার বিষয়ে নিশ্চুপ মোদি *** অনুমতি ছাড়া মেট্রো স্টেশনে ভিডিও-ফটোগ্রাফি নিষিদ্ধ *** বাংলা ভাষা ও সাহিত্য নিশ্চয়ই বিশ্বে আলো ছড়াবে—আশা প্রধানমন্ত্রীর *** কথা কম বলতে চাই, কাজ বেশি করব: নতুন গভর্নর মোস্তাকুর রহমান *** আজ একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী

আমার সামনে থেকে কোনো প্রাণী-মানুষ অভুক্ত যায়নি: শিমুল

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১২:০০ অপরাহ্ন, ২৫শে এপ্রিল ২০২৪

#

ছবি: সংগৃহীত

ক্যারিয়ারে অসংখ্য টেলিফিল্ম, নাটক ও সিনেমায় অভিনয় করেছেন শোবিজের একসময়ের জনপ্রিয় অভিনেতা ও মডেল মনির খান শিমুল। ব্যক্তিগত জীবনে অভিনেত্রী নাদিয়া আহমেদের সঙ্গে ভালোবেসে ঘর বাঁধলেও দীর্ঘস্থায়ী হয়নি তাদের সেই সংসার। দাম্পত্য জীবনের পাঁচ বছরের মধ্যেই সংসার জীবনের ইতি টানেন নাদিয়া-শিমুল।

পরবর্তীতে অভিনেতা নাঈম আহমেদকে বিয়ে করে পুনোরায় ঘর বাঁধেন নাদিয়া। বর্তমানে বেশ সুখেই আছেন তারা। নাদিয়া নতুন নীড়ের খোঁজ পেলেও শিমুল এখনো একাই রয়ে গেছেন। আগের মতো অভিনয়েও খুব একটা দেখা যায় না তাকে। এবার বিয়ে, বিচ্ছেদ এবং একান্তই নিজের কিছু বিষয় নিয়ে মুখ খুলেছেন শিমুল।

সম্প্রতি দেশের এক গণমাধ্যমে ব্যক্তিগত জীবন, বিয়ে-বিচ্ছেদ, ভবিষ্যৎ পরিকল্পনাসহ নানান বিষয় নিয়ে কথা বলেন এই অভিনেতা।

বিয়ে করছেন কবে? এমন প্রশ্নের জবাবে শিমুল বলেন, কখনোই বিয়ে করতে চাইনি। তবে সময়ের প্রয়োজনে বিয়ে করলাম। ভাবলাম জীবনটা সাজাবো। কেউ তো ডিভোর্স চায় না। কিন্তু ডিভোর্স হয়ে গেল। বিয়ে যখন করব না বলেছিলাম, তখন আমার অনেক বড় বড় প্রজেক্ট ছিল, তখন আমি এগুলোর মধ্যে আবার ফিরে এলাম।

অভিনেতা আরো বলেন, বিয়ে হয়তো করব। কাউকে পছন্দ হয়ে গেলে, তার সঙ্গে বাকি জীবনটা হয়তো কাটাতে পারি। না হলে আমি এতগুলো প্রজেক্ট করেছি যে এদের সঙ্গে আমার জীবন কেটে যাবে। আমার বন্ধুদের একটি এতিমখানা আছে, চিন্তা করলাম, একজন বাচ্চাকে বড় না করে বেশ কিছু বাচ্চাকে বড় করি। আমি সব সময়ই অনেক আনন্দে থাকি, সৎ থাকি।

আরো পড়ুন: পাঁচজনের সঙ্গে একরুমে থাকতেন নেহা কক্কর!

অভিনয়ে অনিয়মিত থাকার ব্যাপারে তিনি বলেন, আগে ছিল বেগ, এখন হচ্ছে আবেগ। সব সময়ই বেছে বেছে কাজ করেছি আমি। টাকার জন্য কখনোই কাজ করিনি। আমরা ভালোবেসে কাজ করতাম। তবে এখন সময়টা পাল্টেছে। ভালো কাজের জন্য পরিবেশটাও জরুরি। ক্ষমতা, অর্থ থেকে শিল্পীদের একটু দূরে থাকাই উচিত।

ডিভোর্স প্রসঙ্গে শিমুল বলেন, একটা বড় হুমকি ছিল, ডিভোর্সটা হয়ে গেলে মানুষ কী বলবে? কিছুই হয় না আসলে, এর চেয়েও খারাপ খারাপ জিনিস হয়। আমি জীবনে কোনো দিন ফাঁকি দিইনি। আমার সামনে থেকে কোনো প্রাণী-মানুষ অভুক্ত যায়নি।

সিনেমা পরিচালনা নিয়ে শিমুল বলেন, সিনেমা বানানোর পরিকল্পনা তো রয়েছেই। সেই স্বপ্ন ২০ থেকে ২৫ বছরের। প্রাথমিক কাজ শুরু করেছি। মরে যাওয়ার আগে অন্তত একটা-দুটো-তিনটে সিনেমা বানাব।

এসি/ আই.কে.জে/


প্রাণী-মানুষ শিমুল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250