রবিবার, ৩০শে আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** হামের উপসর্গে আরও ৪ মৃত্যু, প্রাণহানি বেড়ে ৯৬৭ *** সমুদ্রে লঘুচাপ, সমুদ্রবন্দরগুলোতে তিন নম্বর সতর্ক সংকেত *** ঢাকার মূল সড়কে চলবে না ব্যাটারিচালিত রিকশা, নীতিমালা হচ্ছে: শাহে আলম *** মুসলিম বিশ্বের ‘প্রকৃত শত্রু’ ইসরায়েল–যুক্তরাষ্ট্রের পরিকল্পনা বুঝে মোকাবিলা করুন: মোজতবা খামেনি *** দুর্যোগ-পরবর্তী সহায়তায় দুর্নীতি-অপচয় ঠেকাতে সরকার-এনজিও অংশীদারত্ব জরুরি: অর্থমন্ত্রী *** ‘মেসিকে বিশ্লেষণ করতে গেলে আপনার ভাষা ফুরিয়ে যাবে’ *** ডেঙ্গু রোগী বেশি পিরোজপুরে, যে কারণ জানালেন প্রতিমন্ত্রী *** রংপুরে ৪ খুন: মুচলেকা নিয়ে সিদ্ধার্থের বাবা-ভাইকে ছাড়ল ডিবি *** আওয়ামী লীগ সদস্যসহ এফসিসির অনুষ্ঠান দিল্লি পুলিশের অনুমতি না মেলায় বাতিল *** মন্ত্রীদের মধ্যে জেলার দায়িত্ব ভাগের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে জামায়াতের ১১ এমপির রিট

তেহরানের একটি মর্গেই ১৮২ মরদেহ, ভিডিও ভাইরাল

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১১:৩৮ অপরাহ্ন, ১২ই জানুয়ারী ২০২৬

#

ছবি: ভিডিও থেকে নেওয়া

ইরানের রাজধানী তেহরানের ফরেনসিক ডায়াগনস্টিক অ্যান্ড ল্যাবরেটরি সেন্টারের একটি ভিডিওতে বিপুলসংখ্যক মরদেহ দেখা যাওয়ার দাবি ঘিরে উদ্বেগ তৈরি হয়েছে। গত কয়েক দিনে সামাজিক মাধ্যমে ওই কেন্দ্র থেকে ধারণ করা অন্তত ছয়টি ভিডিও প্রকাশিত হয়েছে। তবে এসব ভিডিওর মধ্যে শুধু একটি ভিডিওতেই তারিখ উল্লেখ রয়েছে—৯ই জানুয়ারি।

আজ সোমবার (১২ই জানুয়ারি) বিবিসি জানিয়েছে, প্রায় ছয় মিনিট দৈর্ঘ্যের ওই ভিডিওটিতে একাধিক সম্পাদনা রয়েছে। ভিডিওতে কেন্দ্রটির বাইরের বিভিন্ন কোণ থেকে দৃশ্য ধারণ করা হয়েছে। মেঝেতে সারি সারি বডি ব্যাগ এবং কাফনে মোড়ানো মরদেহ পড়ে থাকতে দেখা গেছে। সেখানে উপস্থিত বহু মানুষকে কান্নায় ভেঙে পড়তেও দেখা গেছে। একপর্যায়ে এক ব্যক্তি মেঝেতে লুটিয়ে পড়লে অন্যরা তাকে উঠতে সাহায্য করেন।

ভিডিওর একটি অংশে দেখা যায়—কয়েকজন মানুষ একটি স্ক্রিনের সামনে দাঁড়িয়ে আছেন, যেখানে পর্যায়ক্রমে মৃত ব্যক্তিদের মুখের ছবি প্রদর্শিত হচ্ছে। অন্য ভিডিওগুলোর তুলনায় এই ভিডিওতে মর্গের ভেতরের দৃশ্য দেখা না গেলেও, মর্গের বাইরে রাখা বডি ব্যাগের সংখ্যা চোখে পড়ার মতো।

সুনির্দিষ্ট একটি দৃশ্যে একসঙ্গে অন্তত ২১টি বডি ব্যাগ দেখা গেছে। পুরো ভিডিও জুড়ে মেঝে বা ট্রলির ওপর শোয়ানো অবস্থায় মোট ১৮২টি দেহ বা দেহ সদৃশ অবয়ব গণনা করা গেছে বলেও দাবি করা হচ্ছে। ভিডিওটি ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা চলছে এবং প্রকৃত পরিস্থিতি নিয়ে প্রশ্ন উঠছে।

এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক কোনো বক্তব্য এখনো পাওয়া যায়নি। ভিডিওগুলোর সত্যতা ও সেখানে প্রদর্শিত দৃশ্যের প্রেক্ষাপট স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

ইরান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250