সোমবার, ২রা মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৮ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ড. ইউনূস কি মবের ভয়ে ‘কঠোর নিরাপত্তা বেষ্টনীতে’ থাকবেন? *** ইরানে খোমেনির ভাস্কর্য উপড়ে ফেলল উত্তেজিত জনতা *** রাশিয়ায় খামেনিকে অসাধারণ রাষ্ট্রনায়ক হিসেবে স্মরণ করা হবে: পুতিন *** ইরানের নতুন নেতৃত্বের সঙ্গে আলোচনায় রাজি ট্রাম্প *** ইসলামি প্রজাতন্ত্র ফেলে দেওয়ার আহ্বান রেজা পাহলভির *** বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও স্বাধীনতা দিবস পালন করতে নেতাকর্মীদের আহবান শেখ হাসিনার *** শিগগিরই নতুন সর্বোচ্চ নেতা পাবে ইরান, জানালেন পররাষ্ট্রমন্ত্রী *** এক বছর কঠোর নিরাপত্তা বেষ্টনীতে থাকবেন ড. ইউনূস *** ইসলাম ধর্মের প্রতি সম্মান দেখানোর আহ্বান গার্দিওলার *** গণঅভ্যুত্থানে পুলিশ হত্যাকাণ্ডের তদন্ত নিয়ে কোনো বক্তব্য দেইনি: স্বরাষ্ট্রমন্ত্রী

টানা দুই সপ্তাহ বিশ্ববাজারে কমল সোনার দাম

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০২:১৯ অপরাহ্ন, ৩রা মে ২০২৫

#

ছবি: সংগৃহীত

টানা দুই সপ্তাহ বিশ্ববাজারে সোনার দাম কমেছে। গতকাল শুক্রবার (২রা মে) শেষ হওয়া সপ্তাহে বিশ্ববাজারে সোনার দাম কমেছে ২ দশমিক ৬ শতাংশের বেশি। গতকালও মার্কেটে সোনার দাম কমেছে শূন্য দশমিক ৪ শতাংশ।

দুই সপ্তাহের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে পৌঁছার পর আজ শনিবার (৩রা মে) বিশ্ববাজারে সোনার দাম কিছুটা বেড়েছে। কম দামে কেনার সুযোগ কাজে লাগাতে বিনিয়োগকারীরা বাজারমুখী হওয়ায় দাম বেড়েছে বলে সংবাদে জানানো হয়েছে। এ নিয়ে বিশ্ববাজারে টানা দ্বিতীয় সপ্তাহে পতনের মুখে সোনা। খবর রয়টার্সের।

স্পট মার্কেটে গতকাল সকালে সোনার দাম দশমিক ৪ শতাংশ কমে আউন্সপ্রতি ৩ হাজার ২২৮ ডলার ৫০ সেন্টে নেমে আসে। এর আগে গত ২২ এপ্রিল সোনার দাম এযাবৎকালের সর্বোচ্চ ৩ হাজার ৫০০ ডলারে ওঠে। 

এরপর গত বৃহস্পতিবার সোনার দাম দুই সপ্তাহের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে আসে। গতকাল ইউএস গোল্ড ফিউচার্সের দাম শূন্য দশমিক ৬ শতাংশ বৃদ্ধি পেয়ে ৩ হাজার ২৪৩ দশমিক ৩০ ডলার হয়।

বিশ্লেষকদের মতে, দাম বেড়ে যাওয়ার প্রধান কারণ ‘বার্গেইন হান্টিং’, অর্থাৎ সোনার দাম কমে যাওয়ায় অনেকেই তা কিনে রাখছেন। অনেক বিনিয়োগকারীর আশা, দীর্ঘ মেয়াদে সোনার চাহিদা বাড়তি।

বিশ্লেষকেরা বলছেন, সোনার দাম এখনো সর্বোচ্চ দামের তুলনায় কয়েক শ ডলার কম। এ অবস্থায় অনেক বিনিয়োগকারী বাজারমুখী হচ্ছেন। তারা মনে করছেন, সোনার চাহিদা এখনো শেষ হয়নি।

এইচ.এস/

সোনার দাম

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250