শনিবার, ১২ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ৩ সেপ্টেম্বর আদালতে আসলে কাকে রূপার ছেলে বলা হলো? *** শেষকৃত্যের আগে পুলক চ্যাটার্জির পাওনা কি পরিশোধ করবে সমকাল? *** সাংবাদিক পুলক চ্যাটার্জির আত্মহনন, লিখে গেছেন ৫ চিঠি *** বরিশালে পত্রিকা কার্যালয়ে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত লাশ *** ফিলিস্তিনিদের হত্যায় ইসরায়েলের গোপন পদ্ধতি কী, প্রামাণ্যচিত্রে যা উঠে এসেছে *** দাফন নাকি দাহ, ধর্মীয় পরিচয় নিয়ে মা–বাবার টানাটানিতে হিমঘরে লাশ *** দিল্লি সফরে রাশিয়া থেকে ‘দুর্গসম’ লিমুজিন এনেছেন পুতিন, এর বৈশিষ্ট্য কী *** আদানির বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, দেশে লোডশেডিং বাড়ছে *** ভারতের সঙ্গে শেখ হাসিনার করা ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার *** গ্যাস-বিদ্যুৎ সংকট লংমার্চে মিটলে আমরাই আগে করতাম: প্রধানমন্ত্রী

এনআইডির তথ্য ফাঁস ঠেকাতে টিম গঠন করবে ইসি

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৮:৫৯ অপরাহ্ন, ১২ই ফেব্রুয়ারি ২০২৫

#

ছবি: সংগৃহীত

নির্বাচন কমিশন (ইসি) জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সার্ভারের তথ্য ফাঁস ঠেকাতে টিম গঠন করবে। এই টিম যাচাই সেবা গ্রহণকারী প্রতিষ্ঠানগুলো নিয়মিত পরিদর্শন করবে।

এনআইডি যাচাই সেবা গ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর সঙ্গে দ্বিতীয় ধাপের বৈঠক শেষে বুধবার (১২ই ফেব্রুয়ারি) এসব তথ্য জানান জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এএসএম হুমায়ুন কবীর।

তিনি বলেন, চুক্তিবদ্ধ সব প্রতিষ্ঠানে যাচাই করা সম্ভব হচ্ছে না জনবলের অভাবে। একটি টিম গঠন করা হবে, যে কোনো সময় তারা এসব প্রতিষ্ঠান পরিদর্শন করবে। ওই টিম যে তথ্য চাইবে, তা দিতে হবে। কোনো সমস্যা না থাকলে তো ভালো। আর সমস্যা থাকলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, জাতীয় পরিচয়পত্র যাচাই সেবা গ্রহণকারী অর্থ মন্ত্রণালয়ের আইবাস এবং স্বাস্থ্য অধিদপ্তরসহ পাঁচ প্রতিষ্ঠান থেকে তথ্য ফাঁসের প্রাথমিক প্রমাণ মিলেছে। তাদের শোকজ করা হয়েছে। শোকজের জবাবের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হবে। খতিয়ে দেখা হচ্ছে তথ্য পাচারের ঘটনা ইচ্ছাকৃত কী-না।

ইসি সচিব আখতার আহমেদ এর আগে বলেছিলেন, ১৮২টি প্রতিষ্ঠান নির্বাচন কমিশনের কাছ থেকে এনআইডির তথ্য যাচাই করে। বেশকিছু প্রতিষ্ঠান থেকে আবার অন্য প্রতিষ্ঠানে সেবা নিচ্ছে, যা চুক্তির শর্ত ভঙ্গ করে। কোন প্রতিষ্ঠানের কতটুকু তথ্য প্রয়োজন, যতোটুকু নিচ্ছে তা বেশি নিচ্ছে কী-না, তা পর্যালোচনা করা হবে।

হা.শা./কেবি

নির্বাচন কমিশন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250