শুক্রবার, ২৮শে আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান বিএনপি নেতার, ভিডিও ছড়াতেই শোকজ *** অধিবেশনের প্রথম দিনেই বিরোধী দলের ওয়াকআউট *** বাসসের এমডি ও প্রধান সম্পাদক হলেন কাদের গনি চৌধুরী *** ‘বোঝাপড়ার বিরোধী দল’ নিয়ে প্রশ্ন, সংসদে বারবার হট্টগোল—ছয়মাসেই কেন ভবিষ্যৎ নিয়ে চিন্তিত স্পিকার *** ‘শাহবাগে বক্তৃতা আর পার্লামেন্টে বক্তৃতা এক নয়,’ স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে সংসদে হট্টগোল *** ৬৪ জেলায় ৬৪ স্বরাষ্ট্রমন্ত্রী থাকলে মন্দ হতো না: রুমিন ফারহানা *** ৬৪ জেলায় ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপের নতুন দায়িত্ব, কে পেলেন কোন জেলা *** যোগ দেওয়ার বিষয়ে বাংলাদেশের আসল অবস্থান কী, বিশেষজ্ঞদের সতর্কতা, ভারত কেন উদ্বিগ্ন *** নেপালে বন্যায় মৃত বেড়ে ৩৩২, এখনো নিখোঁজ অন্তত ১৫০০ *** মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদান বাংলাদেশের একান্ত নিজস্ব বিষয়: জামায়াত আমির

ওয়াসিম আকরামকে ছাড়িয়ে অনন্য উচ্চতায় স্টার্ক

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ১১:৫০ পূর্বাহ্ন, ৯ই ডিসেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার ওয়াসিম আকরামকে ছাড়িয়ে নতুন উচ্চতায় অস্ট্রেলিয়ান তারকা মিচেল স্টার্ক। ইংল্যান্ডের বিপক্ষে সদ্য শেষ হওয়া ব্রিসবেন টেস্টে দুই ইনিংসে ৮ উইকেট শিকারের মধ্য দিয়ে ওয়াসিম আকরামকে টপকে যান বাঁ হাতি এই পেসার।

ক্যারিয়ারের ১০২ টেস্টে অংশ নিয়ে ইতোমধ্যে ৪২০ উইকেট শিকার করেন স্টার্ক। এতদিন ১০৪ টেস্টে অংশ নিয়ে বাঁ হাতি পেস বোলারদের মধ্যে রেকর্ড ৪১৪ উইকেট নিয়ে শীর্ষে ছিলেন পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার ওয়াসিম আকরাম। সর্বকালের সেরা এই বাঁ-হাতি পেস বোলারকে ছাড়িয়ে রেকর্ড গড়লেন স্টার্ক।

নিজের রেকর্ড ভেঙে দেওয়ায় মিচেল স্টার্কের প্রশংসা করে ওয়াসিম আকরাম বলেছেন, আমার উইকেটের সংখ্যা ছাড়িয়ে যাওয়ার জন্য স্টার্ককে অভিনন্দন। সে অবিশ্বাস্য পারফরম্যান্স করেছে। ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টির অর্থের পিছনে না দৌড়ে টেস্টে মাইলফলক স্পর্শ করেছে। 

টেস্টে উইকেট শিকারে পেস বোলারদের মধ্যে তৃতীয় পজিশনে আছেন শ্রীলংকার সাবেক তারকা চামিন্দা ভাস। তিনি ১১১ টেস্টে অংশ নিয়ে ৩৫৫ উইকেট শিকার করেন। নিউজিল্যান্ডের ট্রেন্ট বোল্ট ৭৮ টেস্টে অংশ নিয়ে ৩১৭ উইকেট শিকার করেন। অস্ট্রেলিয়ার মিচেল জনসন ৭৩ টেস্টে অংশ নিয়ে ৩১৩ উইকেট শিকার করেন। 

তবে ১৩৩ টেস্টে অংশ নিয়ে রেকর্ড ৮০০ উইকেট শিকার করেন শ্রীলংকান কিংবদন্তি মুত্তিয়া মুরালিধরান। ১৪৫ টেস্টে অংশ নিয়ে দ্বিতীয় সর্বোচ্চ ৭০৮ উইকেট শিকার করেন অস্ট্রেলিয়ান প্রয়াত কিংবদন্তি শেন ওয়ার্ন। পেস বোলারদের মধ্যে ১৮৮ টেস্টে অংশ নিয়ে রেকর্ড ৭০৪ উইকেট শিকার করেন সাবেক ইংলিশ তারকা জেমস অ্যান্ডারসন।

জে.এস/

মিচেল স্টার্ক

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250