মঙ্গলবার, ৭ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
২৪শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বিশ্বাসযোগ্যতার সংকটকালে সাংবাদিকতা *** হাসপাতালের স্টাফ কোয়ার্টার থেকে কালনাগিনী সাপ উদ্ধার *** চিকিৎসকদের ধর্মঘটে ব্রিটিশ হাসপাতালগুলোর ক্ষতি ৩০০ কোটি পাউন্ড *** যুক্তরাষ্ট্রের ভেতরে ‘নতুন দেশ’, ন্যাটোকে চ্যালেঞ্জ করা কে এই ‘সুলতান’ *** গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় ঐক্যের সপ্তাহব্যাপী কর্মসূচি *** ‘লন্ডনে তারেক রহমানকে ট্রফি দিয়ে ভোটের তারিখ নিয়ে আসেন ড. ইউনূস’ *** আগামী মাসে তেলের দাম বাড়ানোর চিন্তা করবে সরকার: জ্বালানিমন্ত্রী *** বিভিন্ন জায়গায় আত্মগোপনে ছিলেন শিরীন শারমিন, লালবাগের মামলায় গ্রেপ্তার দেখানো হচ্ছে: ডিবি *** নির্মূলের লক্ষ্যের বছরেই হামের প্রাদুর্ভাব *** সরকারি দলের সংসদীয় সভা বিকেলে

ড. ইউনূসকে রামোন ম্যাগসেসে অ্যাওয়ার্ড ফাউন্ডেশনের অভিনন্দন

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১১:১৬ পূর্বাহ্ন, ১৯শে আগস্ট ২০২৪

#

ছবি : সংগৃহীত

দেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে অভিনন্দন জানিয়েছে রামোন ম্যাগসেসে পুরস্কার ফাউন্ডেশন। 

সম্প্রতি অধ্যাপক ইউনূসের কাছে পাঠানো ফাউন্ডেশনের এক অভিনন্দন বার্তায় বলা হয়েছে, আমরা রামোন ম্যাগসেসে অ্যাওয়ার্ড ফাউন্ডেশনের পক্ষ থেকে আপনার অন্তর্বর্তীকালীন সরকার ও বাংলাদেশের জনগণকে আমাদের আন্তরিক অভিনন্দন জানাচ্ছি।

সভাপতি রামোন ম্যাগসেসে দৃঢ়ভাবে বলেছেন, আমি বিশ্বাস করি, সরকার দেশের জনগণের কল্যাণের জন্যই নিম্নপর্যায় থেকে শুরু করে উন্নতির দিকে অগ্রসর হয়, কারণ গণমানুষের কল্যাণই সরকারের কাজ।

আরো পড়ুন : সাবেক ৬৫ মন্ত্রী-এমপির অবৈধ সম্পদ অনুসন্ধানে দুদকে আবেদন 

বার্তায় আরও বলা হয়, আমি বিশ্বাস করি, রাষ্ট্রের সর্বোচ্চ নেতার একটি বড় হৃদয়, সৎ মন, সুস্থ প্রবৃত্তি, ধৈর্য সুরক্ষার গুণ ও সাধারণ মানুষের প্রতি অনুগত ভালোবাসার দৃষ্টান্ত সৃষ্টির মতো গুণাবলি থাকতে হয়। 

শুভেচ্ছা বর্তায় বলা হয়, আপনার দেশের ইতিহাসের এই নতুন অধ্যায়টি অনিশ্চয়তা বা বৈষম্য নয়, বরং স্থিতিশীলতা এবং সেই নেতৃত্ব দিয়ে সংজ্ঞায়িত হোক, যা গুটিকয়েক বিশেষ গোষ্ঠী নয়, বরং সাধারণ মানুষের মৌলিক অধিকারকে সমুন্নত রাখে।

উল্লেখ্য, ড. ইউনূস ১৯৮৪ সালে রামোন ম্যাগসেসে পুরস্কার পেয়েছিলেন। 

এস/ আই.কে.জে

ড. মুহাম্মদ ইউনূস

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250