বুধবার, ১৮ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সহশিল্পীদের চোখে অভিনেতা শামস সুমন *** স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে ফেসবুক ইভেন্টে ‘ইন্টারেস্টেড’ ক্লিকে বরখাস্ত হলেন বিশ্ববিদ্যালয় কর্মকর্তা *** হরমুজ প্রণালি বন্ধ, চা–সমুচা–দোসার রসনাবঞ্চিত ভারতীয়রা *** ক্ষমা চেয়েছেন নাসীরুদ্দীন পাটওয়ারী, দিয়েছেন ‘অপ্রয়োজনীয়’ কথা আর না বলার প্রতিশ্রুতি *** ঈদের দিন যমুনায় কূটনীতিকসহ সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী *** আইজিপির বাগেরহাটের বাসভবনে চুরির খবরটি ভিত্তিহীন: জেলা পুলিশ *** ড. ইউনূসের চেয়ে বড় বাটপার বাংলাদেশের সরকারে কেউ আসেননি: আনিস আলমগীর *** সরকার গঠনের ২৮ দিনে প্রধানমন্ত্রীর ২৮ পদক্ষেপ ‘অভূতপূর্ব কর্মযজ্ঞ’ *** মুসলিম হও, নয়তো মৃত্যু—নাইজেরিয়ায় খ্রিষ্টান সম্প্রদায়কে জঙ্গিদের হুমকি *** ইরান যুদ্ধের মধ্যেই কিউবা দখলের হুমকি, ট্রাম্পের মতিগতি কী?

ইসির অনুরোধে তারেক রহমানের উত্তরাঞ্চল সফর স্থগিত

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০১:০৭ পূর্বাহ্ন, ১০ই জানুয়ারী ২০২৬

#

ফাইল ছবি

নির্বাচন কমিশনের অনুরোধে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের উত্তরাঞ্চল সফর স্থগিত করা হয়েছে। দলটি বলেছে, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে প্রশ্নবিদ্ধ ও বানচাল করার লক্ষ্যে একটি মহল পরিকল্পিতভাবে চক্রান্ত করছে।

শুক্রবার (৯ই জানুয়ারি) রাতে রাজধানীর গুলশানে বিএনপির কার্যালয়ে অনুষ্ঠিত জাতীয় স্থায়ী কমিটির জরুরি সভা শেষে এসব কথা জানান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি জানান, ১১ই জানুয়ারি থেকে তারেক রহমানের উত্তরাঞ্চলের কয়েকটি জেলা সফরের কর্মসূচি ছিল। জাতীয় নেতা মাওলানা আবদুল হামিদ খান ভাসানী, ২০২৪ সালের ছাত্র–জনতার অভ্যুত্থানে শহীদ আবু সাঈদসহ অন্য শহীদদের কবর জিয়ারত এবং কিছু পারিবারিক দায়িত্ব পালনের অংশ হিসেবে সফরটি নির্ধারিত হয়েছিল। তবে নির্বাচন কমিশনের অনুরোধে সেই সফর স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি ও আসন্ন জাতীয় নির্বাচন প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, ‘আপনারা সবাই খুব ভালো করে জানেন যে দেশের যে নির্বাচন আগামী ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত হতে যাচ্ছে, সে নির্বাচনকে বিভিন্নভাবে প্রশ্নবিদ্ধ করার জন্য ও বানচাল করার জন্য একটি মহল বিভিন্নভাবে চক্রান্ত করছে।’

নির্বাচনী পরিবেশ নষ্ট করতে ধারাবাহিকভাবে রাজনৈতিক সহিংসতা ঘটানো হচ্ছে অভিযোগ করে বিএনপির মহাসচিব বলেন, তারা ইতিমধ্যেই ওসমান হাদিকে (শরিফ ওসমান বিন হাদি) গুলি করে হত্যা করেছে। একইভাবে বিভিন্ন জায়গায় রাজনৈতিক দলের নেতাদের, বিশেষ করে বিএনপির কয়েকজন নেতাকে গুলি করে হত্যা করা হয়েছে। কয়েক দিন আগে স্বেচ্ছাসেবক দলের নেতা মুছাব্বিরকে (আজিজুর রহমান ওরফে মুছাব্বির) গুলি করে হত্যা করা হয়েছে।

এসব ঘটনায় বিএনপির পক্ষ থেকে তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করা হয়েছে জানিয়ে মির্জা ফখরুল বলেন, অবিলম্বে হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে। তিনি বলেন, এ ধরনের সহিংসতা চলতে থাকলে দেশে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের পরিবেশ বজায় রাখা সম্ভব হবে না।

তারা বারবার সরকার ও নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করছেন উল্লেখ করে বিএনপির মহাসচিব বলেন, নির্বাচন ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, রাজনৈতিক সহিংসতা প্রতিরোধ এবং দোষী ব্যক্তিদের দ্রুত বিচারের আওতায় আনতে কার্যকর ও দৃশ্যমান উদ্যোগ নিতে হবে।

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির এই জরুরি বৈঠকে দেশের সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি, আসন্ন নির্বাচন, দলীয় কর্মসূচি ও সাংগঠনিক প্রস্তুতি নিয়েও বিস্তারিত আলোচনা হয়েছে বলে দলীয় সূত্র জানিয়েছে। বিএনপি নেতারা মনে করছেন, নির্বাচনের আগে সহিংসতা ও অস্থিতিশীলতা বাড়লে গণতান্ত্রিক প্রক্রিয়া ব্যাহত হবে, যা দেশের জন্য ইতিবাচক নয়।

তারেক রহমান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

সহশিল্পীদের চোখে অভিনেতা শামস সুমন

🕒 প্রকাশ: ০৬:২১ অপরাহ্ন, ১৮ই মার্চ ২০২৬

স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে ফেসবুক ইভেন্টে ‘ইন্টারেস্টেড’ ক্লিকে বরখাস্ত হলেন বিশ্ববিদ্যালয় কর্মকর্তা

🕒 প্রকাশ: ০৫:০৬ অপরাহ্ন, ১৮ই মার্চ ২০২৬

হরমুজ প্রণালি বন্ধ, চা–সমুচা–দোসার রসনাবঞ্চিত ভারতীয়রা

🕒 প্রকাশ: ০৪:৫৯ অপরাহ্ন, ১৮ই মার্চ ২০২৬

ক্ষমা চেয়েছেন নাসীরুদ্দীন পাটওয়ারী, দিয়েছেন ‘অপ্রয়োজনীয়’ কথা আর না বলার প্রতিশ্রুতি

🕒 প্রকাশ: ০৩:৪৯ অপরাহ্ন, ১৮ই মার্চ ২০২৬

ঈদের দিন যমুনায় কূটনীতিকসহ সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী

🕒 প্রকাশ: ০৩:৩৩ অপরাহ্ন, ১৮ই মার্চ ২০২৬

Footer Up 970x250