রবিবার, ২০শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৫ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** কমলাপুর রেলস্টেশনে পরপর দুটি ককটেল বিস্ফোরণ *** তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর আগামী নভেম্বরে করা যায় কি না, আলোচনায় ঢাকা-দিল্লি *** জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান *** মন্ত্রী বড়, নাকি সংসদ সদস্য—কর্মকর্তাদের উদ্দেশে প্রশ্ন প্রতিমন্ত্রী শাহে আলমের *** আওয়ামী লীগ-জামায়াত এক হয়েও বিএনপির কিছুই করতে পারেনি: এমপি চাঁদ *** তেজগাঁওয়ে মসজিদে গোপন বৈঠক: উগ্রবাদ সংশ্লিষ্টতার অভিযোগে ১২ জন ৩ দিনের রিমান্ডে *** কেরানীগঞ্জে থানার সামনে ট্রাকে আগুন, আব্দুল্লাহপুরে ককটেল বিস্ফোরণ *** রাজধানীর মিরপুর ও মধ্যবাড্ডায় ৩ বাসে অগ্নিসংযোগ, যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণ *** ‘আসিফ মাহমুদের দুর্নীতি ও লুটপাটের গডফাদার ড. ইউনূস’ *** শেখ হাসিনার দেশে ফেরার আগেই সরকারের ওপর ‘চাপ’ সৃষ্টি করতে চায় আওয়ামী লীগ

এশিয়ান কারাতে ফেডারেশনের ‘এ’ ক্যাটাগরির জাজ বাংলাদেশের ২ জন

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৫৪ অপরাহ্ন, ২৭শে আগস্ট ২০২৪

#

ছবি : সংগৃহীত

এশিয়ান কারাতে ফেডারেশনের ‘এ’ ক্যাটাগরির জাজ হয়েছেন জামালপুরের আতিক মোরশেদ ও চট্টগ্রামের তীর্থ তালুকদার। এই ফলাফলের মাধ্যমে বাংলাদেশ বিশ্ব দরবারে কারাতেতে আরও একধাপ এগিয়ে গেলো।

২৩-২৫শে আগস্ট ২০২৪ ফিলিপাইনের ম্যানিলায় অনুষ্ঠিত হয় ২২তম এশিয়ান ক্যাডেট, জুনিয়র ও অনূর্ধ্ব-২১ কারাতে প্রতিযোগিতার আসর। এ প্রতিযোগিতা উপলক্ষ্যে এশিয়ান কারাতে ফেডারেশনের জাজ/রেফারি লাইসেন্স আপগ্রেডেশন পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ পরীক্ষায় এশিয়ার ২৮টি দেশের ১২৯ জন জাজ ও রেফারি অংশ নেন।

বাংলাদেশ থেকে কুমিতে জাজ হিসেবে ৪জন পরীক্ষায় অংশ নিয়ে ২জন উত্তীর্ণ হন। এর মধ্যে একজন জামালপুরের আতিক মোরশেদ এবং অপরজন চট্টগ্রামের তীর্থ তালুকদার। এছাড়াও কুমিতের ‘এ’ ক্যাটাগরীর লাইসেন্সধারী জাজ চট্টগ্রামের শরীফজাদা কাওসার এবার কাতায় লাইসেন্স আপগ্রেড পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। 

আরো পড়ুন : ভারতকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

জাজ হিসেবে এ গ্রেডে উন্নীত হওয়া আতিক মোরশেদ বলেন, ‘ক্রীড়া হিসেবে কারাতে আন্তর্জাতিক অঙ্গনে খুবই জনপ্রিয় এবং প্রতিযোগিতাপূর্ণ। বাংলাদেশের কারাতে ইভেন্টটির আরও ভালো অর্জনের জন্য কোয়ালিফাইড খেলোয়াড় এবং জাজ রেফারি তৈরিতে গুরুত্ব দেয়া উচিত। আমার এই ফলাফল এবং অভিজ্ঞতা দেশের কারাতের উন্নয়নে কাজে লাগাতে চাই।’ 

বাংলাদেশ কারাতে ফেডারেশনের সিনিয়র সহসভাপতি মো. মোয়াজ্জেম হোসেন সেন্টু বলেন, ‘বাংলাদেশের কারাতে জাজরা এ গ্রেডে উন্নীত হয়েছে। যা আমাদের একটি বড় অর্জন। আমরা এ ধারাবাহিকতা বজায় রাখার চেষ্টা করবো এবং আমাদের খেলোয়াড় ও জাজ, রেফরিদের মান কিভাবে আরও উন্নত করা যায় সে বিষয়ে কাজ করে যাবো।’

এস/কেবি


কারাতে

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

কমলাপুর রেলস্টেশনে পরপর দুটি ককটেল বিস্ফোরণ

🕒 প্রকাশ: ০১:২২ পূর্বাহ্ন, ২০শে সেপ্টেম্বর ২০২৬

তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর আগামী নভেম্বরে করা যায় কি না, আলোচনায় ঢাকা-দিল্লি

🕒 প্রকাশ: ০১:১০ পূর্বাহ্ন, ২০শে সেপ্টেম্বর ২০২৬

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান

🕒 প্রকাশ: ০১:০০ পূর্বাহ্ন, ২০শে সেপ্টেম্বর ২০২৬

মন্ত্রী বড়, নাকি সংসদ সদস্য—কর্মকর্তাদের উদ্দেশে প্রশ্ন প্রতিমন্ত্রী শাহে আলমের

🕒 প্রকাশ: ১১:৪৯ অপরাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

আওয়ামী লীগ-জামায়াত এক হয়েও বিএনপির কিছুই করতে পারেনি: এমপি চাঁদ

🕒 প্রকাশ: ১১:৪১ অপরাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250