বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘উত্তেজক বক্তা’ ফজলুর রহমানকে ঘিরে কী ঘটছে পাকিস্তানে *** প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী *** গাজীপুরে আজও দফায় দফায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, বন্ধ ২৫ কারখানা *** দিল্লিতে বসে চার লাখ নেতাকর্মীর সঙ্গে যোগাযোগ, শেখ হাসিনার সাংগঠনিক কৌশল কী *** মালয়েশিয়ায় ভিসা ও ওয়ার্ক পারমিটের শর্ত লঙ্ঘনে শীর্ষে বাংলাদেশিরা *** পুরুষ কর্মীদের ১৫ দিনের পিতৃত্বকালীন ছুটি ঘোষণা করল থালাপাতির সরকার *** সয়াবিন তেলের দাম লিটারে ৩ টাকা বাড়লো *** ভালুকায় শ্রমিক বিক্ষোভে পুলিশের বাধা, সাউন্ড গ্রেনেড-টিয়ারশেলে ছত্রভঙ্গ *** শুল্ক আরোপ ট্রাম্পের পলিটিক্যাল ক্যাম্পেইন এজেন্ডার অংশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী *** বল টেম্পারিং ইস্যুতে অস্ট্রেলিয়ানদের ‘গৃহযুদ্ধ’ থামাতে বললেন স্টোকস

এশিয়া কাপে নতুন ইতিহাস গড়তে চান লিটন

ক্রীড়া প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৫:২২ অপরাহ্ন, ৯ই সেপ্টেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

মরুর বুকে এশিয়া কাপ শুরু হচ্ছে আজ মঙ্গলবার (৯ই সেপ্টেম্বর)। টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে এবারের টুর্নামেন্টটি খেলা হচ্ছে টি-টোয়েন্টি সংস্করণে। এই সংস্করণের প্রথমবার ফাইনালে উঠেছিল বাংলাদেশ।

সব মিলিয়ে তিনবার ফাইনাল খেলার অভিজ্ঞতা থাকলেও কখনো পায়নি শিরোপার স্বাদ। এবার সেই ইতিহাস ভাঙতে চান অধিনায়ক লিটন দাস।

সাধারণত টুর্নামেন্ট শুরুর আগের দিন হয় অধিনায়কদের সংবাদ সম্মেলন। কিন্তু এশিয়া কাপে দেখা গেল ব্যতিক্রম। আজ টুর্নামেন্ট শুরু, আর আজই একত্রিত হলেন অধিনায়কেরা। লিটনকে অতীত ইতিহাস মনে করিয়ে দিতেই বললেন, ‘অবশ্যই (প্রেরণার বিষয়)। এরকম বড় ইভেন্টে আমরা রানার্সআপ হয়েছি বেশ কয়েকবার। এখনো চ্যাম্পিয়নশিপের স্বাদ পাইনি। তবে সেটা এখন ইতিহাস। আর ইতিহাস তৈরি হয় ইতিহাসকে ভাঙার জন্য।’

ক্রিকেট পণ্ডিতদের অনেকেই এবার বাংলাদেশকে রাখছেন না ফেবারিটের কাতারে। এমনকি সুপার ফোরে যাওয়ার সম্ভাবনা দেখছেন কেউ কেউ। তা নজরে পড়েছে লিটনেরও। কিন্তু সেসবে কান দিচ্ছেন না তিনি।

বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘তাড়নার বলতে কোনো কিছু নেই, অবশ্যই সাম্প্রতিক অতীতে আমরা খুব ভালো খেলেছি এবং বেশ কিছুদিন আগে ক্যাম্পও করেছি। আমার কাছে মনে হয়, আমরা এশিয়া কাপের জন্য ভালোভাবে প্রস্তুত। খেলাটা অনেক চ্যালেঞ্জিং হবে। চ্যালেঞ্জ নেওয়ার জন্য মুখিয়ে আছি। আমরা আমাদের শতভাগ দেওয়ার চেষ্টা করব।’

এশিয়া কাপে যাওয়ার আগে শ্রীলঙ্কা, পাকিস্তান ও নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজ জিতেছে বাংলাদেশ। লিটনের কণ্ঠে তাই ফুটে উঠছে আত্মবিশ্বাস, ‘সম্প্রতি তিন সিরিজে আমরা খুব ভালো খেলেছি। সেটা আমাদের দলের মনোবল বাড়িয়েছে। সব খেলোয়াড়ই রোমাঞ্চিত। এশিয়া কাপে সব দলই খুব ভালো। জিততে হলে শতভাগ দিতে হবে। এটাই আসল চ্যালেঞ্জ।’

আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে পরশু প্রথম ম্যাচে হংকংয়ের মুখোমুখি হবে বাংলাদেশ। ২০১৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে ঘরের মাঠে এই হংকংয়ের কাছে দেখতে হয়েছে লজ্জার হার। লিটন এগোতে চান দিন ধরে, ‘আমরা ভালো ক্রিকেট খেলার চেষ্টা করব। এখানে খেলাটা সহজ হবে না। চেষ্টা করব দল হিসেবে আমরা কিভাবে দিনকে দিন উন্নতি করতে পারি। শতভাগ দেওয়ার চেষ্টা করব। বাদ বাকি রেজাল্ট হয়ে যাবে।’

লিটন দাস

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

‘উত্তেজক বক্তা’ ফজলুর রহমানকে ঘিরে কী ঘটছে পাকিস্তানে

🕒 প্রকাশ: ১০:০৮ অপরাহ্ন, ২৬শে নভেম্বর ২০২৬

প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

🕒 প্রকাশ: ০৮:০২ অপরাহ্ন, ২৬শে নভেম্বর ২০২৬

গাজীপুরে আজও দফায় দফায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, বন্ধ ২৫ কারখানা

🕒 প্রকাশ: ০৭:৫১ অপরাহ্ন, ২৬শে নভেম্বর ২০২৬

দিল্লিতে বসে চার লাখ নেতাকর্মীর সঙ্গে যোগাযোগ, শেখ হাসিনার সাংগঠনিক কৌশল কী

🕒 প্রকাশ: ০৭:৩৭ অপরাহ্ন, ২৬শে নভেম্বর ২০২৬

মালয়েশিয়ায় ভিসা ও ওয়ার্ক পারমিটের শর্ত লঙ্ঘনে শীর্ষে বাংলাদেশিরা

🕒 প্রকাশ: ০৬:৫২ অপরাহ্ন, ২৬শে নভেম্বর ২০২৬

Footer Up 970x250