শনিবার, ২৬শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শেখ হাসিনা দেশ ছাড়লেন কেন, আজ দেখানো হবে টেলিছবিতে *** শেখ হাসিনার বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশ-ভারত মিলে নেবে—আশা যুক্তরাষ্ট্রের *** সন্ত্রাসী দেশ আমাকে এই প্রশ্ন করছে—পাকিস্তানি সাংবাদিককে পাল্টা প্রশ্ন জয়শঙ্করের *** জাতিসংঘেও কালো সানগ্লাস পরে ভাষণ দিলেন নেপালের প্রধানমন্ত্রী, কিন্তু কেন *** যুদ্ধ বন্ধে ইরানের ৭ দিনের পরিকল্পনায় যা আছে *** বন্দুকের ভঙ্গিতে উদযাপন করে লালকার্ড দেখলেন ইসরায়েলি ফুটবলার *** ‘আমলাদের লেখা আইনের খসড়া অনুসন্ধানী সাংবাদিকতা পুরোপুরি বন্ধ করে দেবে’ *** জাতিসংঘ সদর দপ্তরের বাইরে নেতানিয়াহুবিরোধী বিক্ষোভ, অস্কারজয়ী অভিনেত্রীসহ অনেকে গ্রেপ্তার *** জাতিসংঘের সাধারণ পরিষদে এবার কেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নেই *** পাকিস্তান সফরে কবে যাবেন—জবাবে সাংবাদিকদের যা বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সিলেট বিমানবন্দরে খালেদা জিয়াকে স্বাগত জানাবে বিএনপি

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:৫৩ অপরাহ্ন, ৩রা মে ২০২৫

#

ছবি: সংগৃহীত

লন্ডন থেকে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া আগামী সোমবার (৫ই মে) সিলেট বিমানবন্দর হয়ে ঢাকায় পৌঁছাবেন। এদিন সকালে সিলেট এম এ জি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে তার এক ঘণ্টা যাত্রাবিরতির কথা রয়েছে। একই বিমানে তার সঙ্গে পুত্রবধূ সিলেটের বনেদি পরিবারের সন্তান জোবাইদা রহমানও দেশে ফিরছেন।

যাত্রাবিরতিকালে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে স্বাগত জানাতে ব্যাপক প্রস্তুতি নিয়েছেন নেতাকর্মীরা। ওই দিন সকাল ৮টায় নেতাকর্মীদের বিমানবন্দরে থাকার জন্য নির্দেশ দিয়েছেন সিলেট জেলা ও মহানগর বিএনপির নেতারা।

বিমানের সিলেট জেলা ব্যবস্থাপক শাহনেওয়াজ মজুমদার বলেন, লন্ডনের হিথরো বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানের ফ্লাইট (বিজি-২০২) সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও তার সফরসঙ্গীদের নিয়ে রোববার সন্ধ্যা ৬টা ২০ মিনিটে দেশের পথে যাত্রা করবে।

বিমানটি বাংলাদেশ সময় সকাল ৯টা ২০ মিনিটে সিলেট এম এ জি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় এক ঘণ্টার যাত্রাবিরতি করবে। এরপর সকাল ১০টা ৫ মিনিটে সেটি ঢাকার পথে উড্ডয়ন করবে। এ ফ্লাইটের সিলেটের যাত্রীরা শুধু নামতে পারবেন, আর খালেদা জিয়া বা ঢাকার যাত্রীদের ফ্লাইট থেকে নামার সুযোগ নেই। এটা তো ট্রানজিট ফ্লাইট।

এ বিষয়ে জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, ‘যাত্রাবিরতিতে আমরা ম্যাডামকে বিমানবন্দরে স্বাগত জানাব। তাকে স্বাগত জানাতে দলের নেতাকর্মীদের বিমানবন্দরে উপস্থিত হওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।’

এইচ.এস/

খালেদা জিয়া

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

শেখ হাসিনা দেশ ছাড়লেন কেন, আজ দেখানো হবে টেলিছবিতে

🕒 প্রকাশ: ০২:২৭ পূর্বাহ্ন, ২৬শে সেপ্টেম্বর ২০২৬

শেখ হাসিনার বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশ-ভারত মিলে নেবে—আশা যুক্তরাষ্ট্রের

🕒 প্রকাশ: ০১:৩০ পূর্বাহ্ন, ২৬শে সেপ্টেম্বর ২০২৬

সন্ত্রাসী দেশ আমাকে এই প্রশ্ন করছে—পাকিস্তানি সাংবাদিককে পাল্টা প্রশ্ন জয়শঙ্করের

🕒 প্রকাশ: ১১:৪৯ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

জাতিসংঘেও কালো সানগ্লাস পরে ভাষণ দিলেন নেপালের প্রধানমন্ত্রী, কিন্তু কেন

🕒 প্রকাশ: ১১:২১ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

যুদ্ধ বন্ধে ইরানের ৭ দিনের পরিকল্পনায় যা আছে

🕒 প্রকাশ: ১০:৫৩ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250